অবশেষে পেয়ে গেলাম আমার শখের বোম্বাই মরিচ ও স্ট্রবেরি

in আমার বাংলা ব্লগ3 days ago

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


IMG_4647.jpeg

বোম্বাই মরিচ, যার আরেকটি নাম নাগা মরিচ।আগে এই মরিচ সম্পর্কে অতটা ধারণাও ছিল না, আর খুব বেশি খাওয়াও হত না। সিলেটে আসার পর এর কদর বুঝেছি।এই মরিচের অনেক ব্যবহার তারা করে থাকে।অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম কবে বাগান থেকে বোম্বাই মরিচ পাব।আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার বাগানের নরমাল কাঁচা মরিচ গুলো, কিন্তু বোম্বাই মরিচ তখনও হয়নি।তবে গাছে অনেকগুলো ফুল ছিল।গতকাল বাগানে গিয়ে দেখি বেশ কিছু মরিচ ধরেছে। নরমালি এই মরিচ গুলোর প্রচুর ঝাল থাকে। নরমালি যে তরকারি গুলো বাসায় রান্না করি সেখানে এই মরিচ ব্যবহার করা হয়না । তবে বিশেষ কোনো তরকারি যেমন কচুর লতি দিয়ে শুঁটকি, সিলেটের ঐতিহ্যবাহী শুঁটকি শীরাতে এই মরিচগুলোর দিলে খুবই টেস্টি হয় তরকারিটা।ভাতের সাথেও খেতে দারুন লাগে কিন্তু প্রচুর পরিমাণে ঝাল, তাই একটা মরিচ কোনদিনও খাওয়া সম্ভব হবে না একসাথে।ডাল দিয়ে খেতে আমার তো খুবই মজা লাগে।

IMG_4643.jpeg

দেখুন গাছটি কত ঝাপটিয়ে রয়েছে।

IMG_4644.jpeg

IMG_4645.jpeg

বেশ কয়েকটি মরিচ ধরেছে গাছটিতে।প্রচুর পরিমাণে ফুল রয়েছে, আরো অনেক ধরবে।

এদেশে কিন্তু বোম্বাই মরিচের দাম অনেক থাকে।সেদিন ফেসবুক পেজে দেখলাম লন্ডনে একজন বিক্রি করছে প্রতিটি নাগা মরিচ এক পাউন্ড করে যা বাংলাদেশি টাকার হবে ১৬৫ টাকার মতো। চিন্তা করা যায় কত দাম! মরিচের মত গাছের চারা গুলোরও প্রচুর পরিমাণে দাম থাকে। সেদিন আমার হাসব্যান্ড শপে গিয়ে দেখে একটি নাগা মরিচ গাছে প্রচুর পরিমাণে মরিচ ধরে রয়েছে যার মূল্য ছিল ৩০ পাউন্ড।তাহলে চিন্তা করুন এদেশে মরিচের কদর কি পরিমাণে রয়েছে।

IMG_4647.jpeg

IMG_4646.jpeg

মরিচ তুলতে গিয়ে দেখি স্ট্রবেরি গাছে দুটি স্ট্রবেরি পেঁকে ঝুলে রয়েছে। হঠাৎ করে দেখে অবাক হয়েছি কারণ বেশ কিছুদিন বাগানে যাওয়া হয়নি বৃষ্টির কারণে।স্ট্রবেরি গাছ কিন্তু একবার লাগালে সবসময়ই থাকে, মরিচের মত নতুন করে প্রতিবছর আর লাগাতে হয় না।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  

Nice to see the Mumbai chili finally blooming—those bright red fruits look like a perfect fit for the traditional Shunuti Shorita you mentioned; have you tried mixing them with a lighter pepper to balance the heat yet? 🌶️🍓

 2 days ago 

অনেক ভালো লাগলো আপু আপনার বাগানে বোম্বাই মরিচ ও স্ট্রবেরী দেখে।বোম্বাই মরিচ একবারে একটি খাওয়া সম্ভব নয়।আমিও খেতে পারিনা।আমিও আগে খেতাম না।শ্বশুরবাড়ি এসে এতো সুন্দর ঘ্রাণ বোম্বাই মরিচ দেখে আমিও খাওয়া শিখেছি।ভালো লাগলো আপনার বাগানের আপডেট দেখতে পেয়ে।ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।