ভাসুরের ছেলের আখত অনুষ্ঠান || পর্ব: ১

in আমার বাংলা ব্লগ • 9 days ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।

polish_save.jpeg

কিছুদিন আগে একটি পোস্ট করেছিলাম যেখানে লন্ডনে আমরা ছোট্ট একটি পার্টিতে গিয়েছিলাম ভাসুরের ছেলে বিয়ের কথা পাকাপোক্ত করতে।অবশেষে গতকাল তাদের আখত হয়ে গেল।এখন মেয়েকে ঘরে তোলা হচ্ছে না, আপাতত ছোট্ট পরিসরে দুই ফ্যামিলি মিলে একটি পার্টি হয়ে গেল।বাইরের কোন লোকজন নয়, আমাদের দুই ফ্যামিলির নিজেদের ঘনিষ্ঠ স্বজন নিয়েই এই পার্টিটি হয়েছিল।মোটামুটি ৬০ থেকে ৭০ জন লোক হওয়ার কথা ছিল একারণে ছোট্ট একটি হল ভাড়া করা হয়েছিল।যাইহোক অনেকদিন পর বেশ কিছু আত্মীয় স্বজন আমরা একত্রিত হয়েছিলাম।আসলে এদেশের মানুষ খুবই ব্যস্ত থাকে তাই সকলে একসাথে তেমন মিলিত হতে পারে না বিশেষ কোনো অনুষ্ঠান ছাড়া। সকলে মিলে বেশ ভালই এনজয় করেছি। যেহেতু বেশ কিছু ফটোগ্রাফি রয়েছে তাই আমাদের এই অনুষ্ঠানটিকে কয়েকটি পর্বে বিভক্ত করেছি। আজকে থাকবে প্রথম পর্ব।

IMG_4723.jpeg

সকাল দশটায় আমরা রওনা হই লন্ডনে বড় ভাসুরের বাসায়।ছোট ভাসুর আর আমরা যার যার গাড়ি নিয়ে বের হয়ে যাই।আমাদের এখান থেকে প্রায় এক ঘণ্টার মতো সময় লাগে লন্ডনে যেতে।এরপর যাওয়ার সাথে সাথেই তারা সকলে মিলে মেয়ের বাসায় চলে গেল মেয়ের সিগনেচার নেওয়ার জন্য। এরপর সেখান থেকে ফিরে জোহরের নামাজ শেষ করে ছেলের সিগনেচারও শেষ হয়ে গেল। হয়ে গেল তাদের বিবাহের রেজিস্ট্রেশনের কার্যক্রম।এরপর বিকেল পাঁচটার সময় আমরা সকলে মিলে চলে যাই হলে ছোট্ট একটি অনুষ্ঠানের জন্য।হলের সামনে বিশাল জায়গা রয়েছে যা খুবই চমৎকার একটি প্লেস। সেখানে সকলে যে যার মত ফটো তুলছিল।

IMG_4774.jpeg

বাচ্চারা খেলা করছে, খুব ইনজয় করছিল তারা।

IMG_4775.jpeg

সকলে মিলে ব্ল্যাক কালারের ড্রেস পড়েছিল যা সত্যি অনেক ভালো লাগছিল।

IMG_4758.jpeg

IMG_4757.jpeg

IMG_4722.jpeg

IMG_4720.jpeg

IMG_4726.jpeg

এটা হল, বাইরে থেকে গ্লাসের মধ্য দিয়ে এই ফটোটি নিয়েছিলাম।

আজ তাহলে এতোটুকুই, আগামী পর্বগুলোতে আরো অনেক ফটো আপনাদের সাথে শেয়ার করব।

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  

It was great seeing how the small hall felt cozy with 60‑70 close family members—did you find the space helped keep the ceremony intimate? I’d love to know which moment captured the joy of the gathering the best! 🎉✨👰

 8 days ago 

সবাই খুব আনন্দ করেছিল এক সাথে হয়ে।ব্যস্ত এই জীবনে সবাই ই ব্যস্ত থাকে।তবে কোন একটা অনুষ্ঠানে সবাই এক সাথে হলে সময়টা দারুন কাটে।সুন্দর সময় কাটিয়েছিলেন সবাই।ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।