ইউকেতে সাইবার হামলার আশঙ্কা এবং খারাপ ওয়েদারের কাণে সতর্কমূলক বার্তা

in আমার বাংলা ব্লগ • 8 hours ago
আসসালামুআলাইকুম

সকলে কেমন আছেন ? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

IMG_4966.jpeg

প্রায় একমাস আগে থেকেই ফেসবুকে দেখতে পাচ্ছিলাম ইউকেতে জরুরি ভিত্তিতে তিন দিনের জন্য পানি, শুকনো খাবার ও অন্যান্য দরকারি জিনিসপত্র জোগাড় করে রাখতে।এখন সরকারিভাবেই ঘোষণা দেওয়া হয়েছে এগুলো জরুরি ভিত্তিতে জোগাড় করে রাখতে হবে।ইরান ও আমেরিকাকে কেন্দ্র করে সারাবিশ্বে এমনিতেই অশান্তির সৃষ্টি হয়েছে।এ কারণে যে কোন সময় সাইবার হামলার আশঙ্কাও রয়েছে।আর সাইবার হামলা হলে সব কিছু অকেজ হয়ে পড়বে। বিদ্যুৎ, পানি সরবরাহ বন্ধ হয়ে যাবে যেটা ছাড়া আমাদের এক মুহূর্তও চলে না।

অন্যদিকে খারাপ আবহাওয়াও শুরু হয়েছে।শক্তিশালী ঝড় অস্টেনের প্রভাবে কোন কোন এলাকায় বন্যা দেখা দিয়েছে।এমনকি প্রায় ১৮ হাজারের মতো পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে ।আর এই ঝড় শেষ হতে না হতেই আরও একটি ঝড়ের আশঙ্কা করা হচ্ছে।এ কারণে ইউকের কোন কোন এলাকায় অ্যাম্বার এলার্ট জারি করা হয়েছে।যেসব এলাকার কথা বলা হয়েছে সে এলাকার মধ্যে আমাদের এলাকা পরেনি। তবে ওয়েদার খুবই খারাপ, ঝিরিঝিরি বাতাস ও তীব্র ঝড়ো হাওয়া বয়ে চলছে।মনে হচ্ছে এই বুঝি বিদ্যুৎ চলে যাবে।এদিকে প্রধানমন্ত্রী Burnham বলেছেন এ বছর শীতে প্রবল বর্ণার আশঙ্কা রয়েছে। আর এ কারণেই বারবার সরকারি হতে ঘোষণা দেওয়া হচ্ছে ৩ দিনের জন্য খাবার ও অন্যান্য জরুরী সরঞ্জাম জোগাড় করে রাখার।কি একটা অবস্থা! এত বছর ধরে ইউকেতে রয়েছি কিন্তু এ ধরনের বার্তা এর আগে কখনো শুনি নি। সত্যিই একটি আতঙ্ক সৃষ্টি হয়েছে।

কি একটা অবস্থা! একদিকে সাইবার হামলার ভয়, অন্যদিকে প্রবল ঝড় ও বন্যার আশঙ্কা।ইতিমধ্যে আমাদেরও টুকটাক জিনিসপত্র কেনা শুরু হয়ে গিয়েছে, যেমন ব্যাটারি চালিত চার্জার, পানি, চাল,ডাল সহ শুকনা কিছু খাবার।অনেক বেশি টেনশনে রয়েছি। যাইহোক সকলে দোওয়া করবেন এমন পরিস্থিতি যেন আমাদের এখানে না হয়।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  

You highlighted how the UK’s emergency supplies and cyber‑security warnings intersect—wondering if local authorities are coordinating both to keep power lines and data centers protected during the forecasted storms? 🚨⚡️🌀