মানবতা

in আমার বাংলা ব্লগ • yesterday

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


IMG_4697.jpeg

গতকাল বাংলাদেশে আমার মেজো বোনের ছেলেটির স্কুল ব্যাগ হারিয়ে যায়। সাধারণত একটি স্কুল ব্যাগে খাতা কলম, পেন্সিল বক্স, পানির বোতল সহ প্রয়োজনীয় অনেক কিছুই থাকে। নরমালি স্কুল ব্যাগ আমার বোনের হাতেই থাকে যখন ছেলেকে বাসায় নিয়ে আসে। কিন্তু গতকাল ছেলেটি ব্যাগ তার কাঁধে ঝুলিয়েছিল।এরপর রিকশা থেকে নামার পর হঠাৎ দেখে ব্যাগটি তার কাঁধে নেই।আর রিকশাওয়ালাও তখন চলে গিয়েছিল। তখন তারা বুঝে যায় ব্যাগটি রিকশায় পড়ে রয়েছে। এখানে আমি আমার বোনকেই দোষ দিব কারণ সে নামার সময় কেন দেখে নিল না।যাইহোক এক্সিডেন্টালি ভুল হতেই পারে।দুজনেরই মন অনেক খারাপ হয়ে যায়। এরপর পরের দিন ব্যাগ ছাড়াই স্কুলে যায়। কারণ বাসায় এক্সট্রা আর কোন ব্যাগ ছিল না, আর শপে গিয়ে কেনার সময়ও ছিল না।তাই ভেবেছিল পরের দিন স্কুল থেকে আসার সময় ব্যাগ কিনে আনবে। এরপর স্কুলে গিয়ে দেখে রিক্সাওয়ালা তার ব্যাগটি স্কুল অফিসে জমা দিয়ে গিয়েছে। চিন্তা করা যায় রিক্সাওয়ালার মানবতা! তারা কল্পনাও করেনি যে রিক্সাওয়ালা ব্যাগটি স্কুলে ফেরত দিয়ে যাবে। যাইহোক রিক্সাওয়ালার মানবতা দেখে আমার অনেক ভালো লেগেছে।

আর এই মানবতা দেখে বাংলাদেশে কয়েকদিন আগে ঘটে যাওয়া একটি ঘটনার কথা মনে পড়ে গেল। আপনারা অনেকেই হয়তো দেখেছেন কয়েকদিন আগে একটি বয়স্ক লোক মেট্রোরেলে ছিট না পাওয়ায় দাঁড়িয়ে যাচ্ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সিটের জন্য রিকোয়েস্ট করেন। কিন্তু লোকজন কেউই তার সিট ছেড়ে লোকটিকে বসতে দেয়নি।এরপর জানতে পারি লোকটি নাকি মারা যান। চিন্তা করা যায় এ কেমন মানবতা আমাদের? নরমালি এদেশের অসুস্থ, বৃদ্ধ ও প্রেগন্যান্ট মহিলাদের জন্য একটি প্রায়োরিটি সিট থাকে। আমার ঠিক মনে নেই বাংলাদেশে এই সিস্টেম আছে কিনা। কিন্তু আমার কথা হচ্ছে প্রায়োরিটি সিট থাক, বা না থাক, একজন অসুস্থ মানুষ যেখানে দাঁড়িয়ে রয়েছেন। সিটের জন্য রিকোয়েস্ট করেছেন, কিভাবে বাকি লোকগুলো তা তাকিয়ে তাকিয়ে দেখল। তাদের মধ্যে কারো কি কোন মানবতা ছিল না? কেউ কি পারলো না ওঠে দাঁড়িয়ে তাকে একটি সিট দিতে? আসলেই ব্যাপারটি আমাকে খুবই কষ্ট দিয়েছে। দিন দিন মানুষগুলো যেন সব পশু হয়ে যাচ্ছে। একজন রিক্সাওয়ালার কাছে যে মানবতা পেলাম, আর এই শিক্ষিত সমাজে তার ছিটে ফুটাও পেলাম না।

অন্যদিকে আমি দেখেছি ইংল্যান্ডের মানুষজন খুবই মানবিক। আমরা প্রায় সময়ই বাসে বা ট্রেনে বাচ্চাদেরকে নিয়ে গিয়েছি। সব সময় দেখেছি যদি আমরা সিট না পেতাম লোকজন আমাদেরকে সিটের অফার করত। কেউ কেউ আবার দাঁড়িয়ে গিয়ে সিট ছেড়ে দিত বসার জন্য। শুধু আমরাই নয়, কোন কোন সময় দেখেছি বয়স্ক লোকজন যদি ছিট না পায়, তাহলে অন্যান্য লোকজন তাদের সিট ছেড়ে দেয়। অনেক বেশি মানবিক তারা। বুঝিনা আমাদের দেশের মানুষ গুলো কেন তাদের মত হয় না। অথচ আমাদের দেশের মানুষকেই বেশি মানবিক হওয়া দরকার ছিল।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  

It was tough to hear that the school bag slipped off the rickshaw—did you try asking the rickshaw driver if he saw it? Hopefully the new bag will bring some relief for the next day 😊📚🛒