এই অসময়ে হঠাৎ করে বাগানে পেয়ে গেলাম লাই শাক

in আমার বাংলা ব্লগ • 7 hours ago
আসসালামুআলাইকুম

সকলে কেমন আছেন ? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

IMG_5012.jpeg

এখন ঠান্ডা পড়া শুরু হয়ে গিয়েছে, আর দিনও অনেক ছোট হয়ে গিয়েছে তাই বাগানে যাওয়া হয় না বললেই চলে। আর এখন যেহেতু শীতের দিন বৃষ্টিও পড়ছে দুই একদিন পরপর তাই তেমন বেশি ঘর থেকে বের হওয়া হয় না।এ দেশে শীতের সিজনে বেশি বৃষ্টিপাত হয়।তবে আজকের ওয়েদার যথেষ্ট ভালো ছিল। ঠান্ডা একটু কম ছিল, আর দারুন রোদও উঠেছিল।হঠাৎ করে দেখি হাসব্যান্ড এই শাক নিয়ে আমার হাতে দিচ্ছে। আমি ভেবেছি কেউ মনে হয় তাকে দিয়েছে। পরে সে আমাকে বলল, না আমাদের বাগান থেকে এনেছি। আমি তো শুনে অবাক! কারণ এ বছর তো আমরা কোন শাকের বীজ বুনিনি। গত বছর লাগানো হয়েছিল, সেখান থেকে মনে হয় বীজ থেকে এই কয়েকটি গাছ হয়েছে।আমার কিন্তু এই শাক খুবই পছন্দের। এই শাক দিয়ে পাবদা মাছের তরকারি রান্না করলে দারুন লাগে। এছাড়া মাছের ভর্তা বানালে খেতে দারুন স্বাদের হয়। বেশি ভালো লাগে ভর্তা খেতে।যাইহোক এ বছর এই এই শাক খাওয়া হয়নি, এখন নিজের বাগানের শাক খেতে পারবো।

নিজের বাগানের শাকসবজি খেতে আসলেই অন্যরকম এক প্রশান্তি পাওয়া যায়। যদিও এ বছর তেমন কোনো শাকসবজি আমাদের হয়নি কারণ আবহাওয়া খুবই খারাপ ছিল।এছাড়া হাজব্যান্ড ছিল বাংলাদেশে তাই তেমন যত্ন করা হয়নি।তারপরও কমবেশি কিছু কিছু পেয়েছি যেমন লাউ, মিষ্টি কুমড়া, কাঁচা মরিচ, ধনেপাতা, টমেটো।লাউ ও মিষ্টি কুমড়া তেমন হয়নি বললেই চলে। খুবই কম হয়েছে, এখন দেখছি আবার গাছে ফুল এসেছে।আরো একটি আনন্দের বিষয় হচ্ছে সীম গাছে এখন ফুল আসা শুরু করেছে।এতদিন ওয়েদার কত ভালো ছিল কিন্তু কোন ফুল ধরেনি।এখন এই অসময়ে ফুল এসেছে, কিন্তু প্রবলেম হচ্ছে শীতের প্রকট যখন বেড়ে যাবে তখন আর এই গাছকে বাঁচানো যাবে না। তারপরও দেখা যাক কি হয়? দুই একটি সিম গাছ থেকে এনে খেতে পারলেও অনেক শান্তি।

আজ তাহলে এতটুকুই পরবর্তীতে বাগানের কোন আপডেট পেলে আপনাদের সাথে শেয়ার করবো।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile