মজার "আনার" মাখা খাওয়ার অনুভূতি
বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।
আনার কিন্তু আমার খুবই পছন্দের একটি ফল। এই ফল দারুণ মজার, মিষ্টিও হয় অনেক।কিন্তু এ দেশে কোন কোন সময় দেখেছি অনেক টক।হয়তো পরিপক্ক হওয়ার আগে বিক্রি হলে এমন টক হয়।অবশ্য টক জাতীয় ফল আমার অনেক পছন্দের।এর আগে লন্ডনে আমার ভাসুরের মেয়ের একটি অনুষ্ঠানে দেখেছিলাম তারা বিভিন্ন ধরনের খাবারের মধ্যে আনার খুব সুন্দর করে লবন ও মরিচ দিয়ে মাখিয়ে পরিবেশন করিয়েছিল যা আমি কখনো তৈরি করিনি, আর কল্পনাও করিনি যে এভাবে আনার খাওয়া যায়।সেদিন আমরা শপ থেকে আনার কিনে এনেছিলাম। আর ভেঙ্গে মুখে দিয়ে দেখি প্রচুর টক। আর তখনই আনার মাখানোর সেই ফর্মুলা টি ব্যবহার করে ফেললাম।
একটি আনারের অর্ধেক অংশ বের করেছিলাম।দেখুন আনারের কালার কত সুন্দর, কিন্তু স্বাদে টক।তবে তেঁতুলের মত অতটা টক নয়।
এরপর দুটি কাঁচা মরিচ ও ধনেপাতা কেটে নিলাম, সাথে লবণ অ্যাড করে নিলাম।
এরপর সব কিছু একসাথে মাখিয়ে নিয়েছি।
হাজব্যান্ডকে দেওয়ার পর সে বলে এটা কি করেছি? আনার কোনদিন এভাবে লবন মরিচ দিয়ে খাওয়া যায় নাকি? এরপর খেয়ে তো তার খুবই স্বাদ লেগেছে।এরপর শপ থেকে আরও দুটি কিনে নিয়ে এসেছে এভাবে খাওয়ার জন্য। সে দুটি ভেঙ্গে দেখি অনেক মিষ্টি স্বাদের। লবণ আর কাঁচা মরিচ অ্যাড করতে পারিনি। যাইহোক পরবর্তীতে যদি আবার টক আনার পাই এভাবে মাখিয়ে খাব। আপনারাও খেয়ে দেখতে পারেন।
এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালে লেগেছে। পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[
It was great to see how you turned a tart mango into a savory snack with salt and pepper—did you try adding a pinch of cumin or chili flakes for extra depth? Your step‑by‑step photos make it easy to replicate at home! 🌿✨🍋
আনার আমিও কখনও এভাবে খেয়ে দেখিনি।কখনও যদি আনার টক হয়,তখন এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবো।রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।