ছোট্ট করে বড় মেয়ের বার্থডে পার্টি

in আমার বাংলা ব্লগ • 4 days ago
আসসালামুআলাইকুম

সকলে কেমন আছেন ? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

polish_save.jpeg

চোখের পলকেই পনেরোটি বছর চলে গেল। এই তো সেদিন জন্ম হয়েছিল প্রিম্যাচিউর বেবি হয়ে। প্রায় ২০-২৫ দিনের মতো ইনকিউবেটরে রাখা হয়েছিল।অনেক কষ্টের ছিল সেই দিনগুলো।ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। একদিন মা বাবাকে ফেলে চলে যেতে হবে অন্যের ঘরে যেভাবে আমি ফেলে এসেছিলাম আমার বাবা-মাকে, ঠিক তেমনি ভাবে তারাও যাবে আমাদেরকে ছেড়ে। এটিই হচ্ছে দুনিয়ার নিয়ম।

যদিও জন্মদিন পালন করা পছন্দ করি না, কিন্তু তারা খুব বেশি এক্সাইটেড থাকে। তাই ঠিক সেভাবে জমজমাট করে অনুষ্ঠান আমরা পালন করি না। নিজেরা নিজেরাই ঘরোয়া ভাবে প্রতিবছরই উদযাপন করে থাকি। শুধু আমার ছোট ভাসুরের ফ্যামিলি, আর তার কয়েকজন বন্ধু-বান্ধবকে নিয়ে আমরা পার্টি করে ফেলি।যাইহোক চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক আমাদের পার্টিতে কি কি আয়োজন ছিল।

IMG_5129.jpegIMG_5131.jpeg
IMG_5132.jpegIMG_5160.jpeg
IMG_5159.jpegIMG_5134.jpeg

প্রথমেই সকলকে দিয়েছিলাম কিছু ফলমূল ও নাস্তা।এরপর লাঞ্চে আয়োজন ছিল পোলাও, রোস্ট, ভাত, আদা জামির দিয়ে ইলিশ মাছ, লটিয়া শুঁটকি ও করলা ভাজি। যেহেতু পোলাও রোস্ট করেছিলাম তাই বেশি তরকারির আয়োজন করিনি, আমরা নিজেরা নিজেরাই তো। আর বাচ্চাদের শুধু পোলাও রোস্ট হলেই হয়ে যায়।

IMG_5144.jpeg

ছোট্ট একটি কেক এর অর্ডার দিয়েছিলাম।

IMG_5126.jpegIMG_5163.jpeg
IMG_5164.jpegIMG_5161.jpeg
IMG_5165.jpegIMG_5169.jpeg

বার্থডেতে মেয়েকে দেওয়া গিফট গুলো।মেকাপ রাখার বক্সটি দেখুন কত সুন্দর। এটি তারা বাবা পছন্দ করে অর্ডার করেছিল।সাথে মেকআপ অর্ডার করেছিল। এরপর মেকআপ গুলো বক্সে সাজিয়ে রেখেছে দেখতে খুবই সুন্দর লাগছে।আরও বেশ কিছু গিফট ছিল, তার চাচা ও ফ্রেন্ডরা দিয়েছিল। সেগুলোর ফটো আর তোলা হয়নি।

IMG_5138.jpegIMG_5140.jpeg

এই দুটি ছিল তার বার্থডের স্পেশাল সারপ্রাইজ। এর আগে আমরা লন্ডনে গিয়েছিলাম এগুলো কিনতে, যার একটি পোস্ট আমি করেছিলাম।

সকলে মিলে বেশ ভালই এনজয় করেছিলাম, স্পেশালি ভাসুরের ফ্যামিলি অনেকক্ষণ আমাদের সাথে সময় কাটিয়েছিল। আসলে এই বিজি কান্ট্রিতে কেউ কারো তেমন বেশি সময় দেয় না। বিশেষ কোন অকেশন ছাড়া কারও সাথে তেমন দেখা সাক্ষাৎ হয়না।যাই হোক আমাদের অনেক ভালো কেটেছিল দিনটি।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 days ago 

আপু আপনার বড় মেয়ের জন্য রইলো অনেক ভালোবাসা আর শুভেচ্ছা।সবাই মিলে খুব সুন্দর সময় কাটিয়েছেন।বাচ্চাদের জন্মদিন খুব আয়োজন করে করা না হলেও ঘরোয়া ভাবে বাচ্চার পছন্দের কিছু রান্না করে দিনটি উদযাপন করা হয়।এতেই বাচ্চাদের আনন্দ।আর মায়ের ও শান্তি। দিনটি সুন্দর কেটেছে দেখে ভালো লাগলো।শেয়ার করে নেয়ার জন্য অনেক ধন্যবাদ জানাই।