বারাসাত শহরের মাঠে আমাদের ছোট্ট পুকুরে প্রথম মাছ ধরার দৃশ্যগুলি

in Beauty of Creativity3 days ago

1000023144.jpg

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত জেলা সদর শহরের মাঠের অপূর্ব প্রকৃতির মাঝে ছোট একটা নীড় যার মধ্যে রয়েছে ছোট্ট একটা পুকুর তার দৃশ্য শেয়ার করবো। আশা করি সবাই অনেক উপভোগ করবেন।

1000023142.jpg

1000023143.jpg

1000023145.jpg

1000023146.jpg

1000023148.jpg

প্রকৃতির মধ্যে থাকার মজাই আলাদা। সেই রকম প্রকৃতির মধ্যে আমাদের বাড়ি বারাসাত শহরের সূর্য্যসেন পল্লীর মাঠে। যেখানে সবুজে ধান ক্ষেতের সমারোহে চোখ জুড়িয়ে যায়। আজ প্রথম বার আমাদের পুকুরে মাছ ধরার দৃশ্য শেয়ার করবো। আমার বাবার নিজে হাতে বোনা খেওলা জাল দিয়ে বাবার মাছ ধরার দৃশ্য আমি ক্যামেরা বন্দি করেছি। আমি যেমন অনেক উপভোগ করেছি। আমাদের লিও এবং পুষি ও মাছ ধরা উপভোগ করেছিল।আপনারা ফোটোগ্রাফি গুলি দেখে আশা করি অনেক উপভোগ করবেন। নতুন করে চেনা পরিবেশ চেনা শহরে প্রকৃতির মধ্যে ছোট্ট নীড় গত ৬ মাস ধরেও এখনো পরিবারের সদস্যরা সবাই মিলেও গুছিয়ে উঠতে পারে নি। আজ প্রথম বার আমাদের পুকুরে মাছ ধরা হলো। আমরা এখনো আমাদের পুকুরে এখনো মাছ ছাড়ি নি। বর্ষাকালে কিছু বিলের মাছ পুকুরে ঢুকেছে। আজ বিল মাছের মধ্যে কয়েকটি কই মাছ, শিঙ মাছ, ল্যাঠা মাছ, খোলসে মাছ,পুটি মাছ এবং গেদরা মাছ পেয়েছি। সব গুলির ছবি আমি ধাপে ধাপে শেয়ার করছি সবাই অনেক উপভোগ করবেন।

1000023150.jpg

1000023151.jpg

1000023152.jpg

1000023153.jpg

20260913_082446.jpg

1000023155.jpg

1000023154.jpg

1000023151.jpg

1000023147.jpg

1000023157.jpg

Many thanks all my community friends

Regards @simaroy