আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]

in আমার বাংলা ব্লগ • 8 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতা নিয়ে আরো বেশী সুন্দর থাকার চেষ্টা করছি। অবশ্য সুন্দর থাকলে হলে যেমন সুন্দর ও প্রাকৃতিক পরিবেশ থাকতে হবে ঠিক তেমনি সুন্দর খাবার মানে ভালো ও সতেজ খাবার খেতে হবে। যদিও সময়ের পরিবর্তনের সাথে সাথে সতেজ খাবারের পরিমানও কমে গেছে। এখনতো চারপাশে শুধু ভেজাল আর ভেজাল, এতো ভেজালে ভালো কিছু ‍খুঁজে পাওয়াও দুস্কর।

সবচেয়ে বেশী খারাপ অবস্থা হয়েছে আমাদের দেশের নদীগুলো, পানিগুলো এতোটা বিষাক্ত হয়েছে যে সেখানে মাছ টিকে থাকাই দুস্কর হয়ে গেছে। আর যার কারণে মাছের চাহিদা এখনো পূরণে সবচেয়ে বেশী ভূমিকা পালন করছে চাষের মাছ। না, মাছ চাষ করা নিয়ে কোন অভিযোগ কিংবা সমস্যা নেই, সেটা যে কেউ যে কোনভাবেই নিজের সুবিধামতো জায়গায় চাষ করতে পারে। সেটা নাগরিক অধিকার। কিন্তু কথা হলো সেবা নাম করে কিংবা ব্যবসায়ের নাম করে অন্য কিছু করার সুযোগ দেয়া কি হবে?

su-jun-bird-8262000_1280.png

ব্যবসা হালার তাতে সমস্যা নেই কিন্তু সেই ব্যবসাটা যদি হয় মানুষ মারার হাতিয়ার? বুঝলেন না তো, দেখুন মাছ চাষ ভালো একটা বিষয় কিন্তু সেটা যদি এমন কিছুর মাধ্যমে করা হয় তা মোটেও ভালো হবে না। মাছের খাবারের নামে যদি বিষ খাওয়ানো হয়, সেটা মোটেও সুখকর না। প্রায় পত্রিকায় আসে, চাষের মাছের খাবার হিসেবে যে ফিড ব্যবহার করা হচ্ছে তা আসলে গরুর চামড়ার ট্যানারীর এক প্রকার বিষাক্ত বর্জ্য এবং সেটা মানুষের শারীরিক অসুস্থতার জন্য ভীষণভাবে দায়ী।

কিন্তু অবাক করার বিষয় হলো, ব্যবসায়ী যেমন অধীক লাভের আশায় এমনটা করছে, কেউ তাকে বাধা দিচ্ছে না ঠিক তেমনি যথাযথ কর্তৃপক্ষও সেটা না দেখার ভান করে বসে আছে। ব্যাপারটা এমন যেন, এই মাছ শুধু আমাদেরই ক্ষতি করছে কিন্তু তাদের কিছুই হবে না। অথচ এটা বুঝতে পারছে না যে এর ঢেউ কিংবা প্রভাব সবার মাঝে সমানভাবে পড়বে। সুতরাং এমন সংস্কৃতি হতে বের হয়ে আসতে হবে এবং যথাযথ কর্তৃপক্ষকে এগুলো প্রতিরোধ করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

এবার আসল কথায় আসি, আজ সকালে পাইকারী মাছের আড়তে গিয়েছিলাম। ফজর নামাজ পড়েই রওয়ানা দিয়েছিলাম। সেই মাছের আড়ত টা আবার আমাদের ঢাকার ডন ডিপজলের। বেশ বড় সাইজের আড়ত, পাইকারী বিক্রি করা হয়। মোটামুটি অনেক কম দামেই সেখানে মাছ বিক্রি করা হয়। আজকে জাস্ট দেখার জন্য গিয়েছিলাম তবুও তিন কেজি মাছ কিনে এনেছি। টাইগার চিংড়ি আর তাপসী মাছ। পরের বার গেলে অবশ্যই বেশী করে মাছ কিনে আনবো। তবে অবশ্যই চাষের মাছ নয়।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png