আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]

in আমার বাংলা ব্লগ • 15 hours ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতা নিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করছি। বিশেষ করে আজকের প্রকৃতি বেশ ‍উজ্জ্বল এবং মিষ্টি, সকাল হতেই চারপাশে রোদের উপস্থিতি দেখা যাচ্ছে, সুন্দর এমন পরিবেশে সকালে খালি পায়ে বাগানে কিছুটা সময় ছিলাম, একটা সুন্দর ও শীতল উষ্ণতা অনুভব করেছি। কিছু ঢেঁড়স এবং বনশিম পেরেছি, আজকে অবশ্য বনশিমের ভর্তা খাওয়া হবে হি হি হি।

তো বুঝতেই পারছেন সকাল এমন সুন্দর ও শীতল হলে হৃদয়ের অনুভূতিগুলো বেশ চঞ্চল হয়ে যায় এবং পুরোদিনটি সুন্দরভাবে উপভোগ করার একটা সুযোগ তৈরী হয়। আমাদের শৈশবটা সত্যি এমন সুন্দর ও শীতল ছিলো, প্রকৃতির স্নিদ্ধরূপ আমাদের যেমন মুগ্ধ করতো ঠিক তেমনি আমাদের দিনব্যাপি চঞ্চলও রাখতো। কিন্তু সময়ের আবর্তনে সব কিছুতে কেমন জানি একটা পরিবর্তন চলে আসছে, প্রকৃতির সেই নির্মলতা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, সবুজের উপস্থিতি নিদারুণভাবে কমে যাচ্ছে।

congerdesign-snowman-4674856.jpg

ফলে সামগ্রিকভাবে পরিবেশটা সেই আগের সৌন্দর্য আর উপস্থাপন করতে পারছে না, শীতের শুরুটা আগের মতো ব্যাকুল করতে পারছে না। অথচ কেমন ছিলো আমাদের সেই দিনগুলো, সেটা বর্তমান প্রজন্মের কাছে অনেকটাই কাল্পনিক। তখন বেশীরভাগই ছিলো যৌথ পরিবার, সবাই একত্রে একবাড়িতে বসবসা করতো, সুখে দুখে সবাই সবার পাশে থাকতো। যে কোন উৎসব বা আনন্দের আয়োজনে সবাই হতো অংশীদার এবং সুন্দর একটা সম্পর্ক নিয়ে সেই আয়োজন সুসম্পন্ন করা হতো।

দিনগুলো এখনো আছে, ভবিষ্যতে আসবে কিন্তু সেই স্মৃতিগুলো আর নতুনভাবে তৈরী হবে না, সম্পর্কগুলো সেই আগের অবস্থানে আর ফিরবে না, আয়োজন বা উৎসবগুলো আর আগের মতো রঙিন হবে না, কারণ পরিবারগুলো ভেঙ্গে গেছে, সুসম্পর্কগুলো নষ্ট হয়ে গেছে। প্রকৃতির সেই আয়োজন এখন আর পরিবারগুলোকে রাঙাতে পারে না। সময় এভাবে বদলে দিয়েছে সব, স্বার্থের মায়া এভাবেই ছিন্ন করে দিয়ছে সবার সম্পর্ক।

সেই স্মৃতিগুলো এখনো আমাদের ভাবায়, সেই মুহুর্তগুলো আজও আছে অমলিন হয়ে হৃদয়ের সীমানায়। আমরা হয়তো সেগুলো নিয়ে চিন্তা করি, সেই মুহুর্তগুলো পুনরায় উপভোগ করার ইচ্ছা পোষণ করি, কিন্তু প্রকৃতির এমন পরিবর্তন, সম্পর্কের এমন বিভাজন সেটা কি আদৌ হতে দিবে? পরিবেশ কিংবা পরিস্থিতি বিবেচনায় সেই আশা হয়তো আমরা করতে পারছি না, কিন্তু তবুও আশায় থাকি যদি স্বার্থের মায়া ত্যাগ করে পরিবারের মায়া বৃদ্ধি করতে পারি, তাহলে হলেও সম্ভব হতে পারে।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png