আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]

in আমার বাংলা ব্লগ • 18 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতা নিয়ে আরো বেশী চঞ্চল থাকার চেষ্টা করছি। আজ শুক্রবার ২১শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, শীতের দারুণ একটা আমেজ পাওয়া যাচ্ছে সকালের সুন্দর ও নির্মল প্রকৃতির মাঝে। হালকা শীতের সাথে সূর্যের উষ্ণ রোদ্র কিছুটা আবেগময় করে তুলছে। আমার ক্ষেত্রে এটা শতভাগ সত্য, আপনাদের ক্ষেত্রে হয়তো ভিন্ন কিছু।

সকালে ঘুম হতে উঠেই বাগানে প্রবেশ করেছি। প্রকৃতির সুন্দর ও নির্মল দৃশ্যাবলী উপভোগ করার পর, প্রথমে পেঁপে গাছগুলো চেক করেছি, দুটো বড় সাইজের পেঁপে রং ধরেছে অর্থাৎ আগামীকাল দুটো একসাথে পেকে যাবে। গাছ পাকা পেঁকে খেতে কিন্তু দারুণ লাগে আমার কাছে। এরপর শীতের অন্যতম স্বাদের সবজি শিম গাছের কাছে গিয়েছি, বেশ কয়েকটা ডালে ফুল এসেছে, লাল রংয়ের ফুল তাই দেখতেও দারুণ লাগছে। তারপর বনশিমগুলো চেক করেছি, অনেকগুলো শিশ পাড়ার উপযোগি হয়েছে।

caswi-butterfly-10410903.jpg

ঢেঁড়স রয়েছে কয়েকটা, তারপর গাছ আলু রয়েছে অনেকগুলো, মিষ্টি কুমড়া গাছেও ফুল এসেছে। সুতরাং বুঝতেই পারছেন আমার বাগানের বিস্তৃতি কতটা দারুণভাবে হচ্ছে। আরো একটা জিনিষ আছে কিন্তু সবজি বাগানের মাঝে, সেটা হলো মুরগির খুপ। তাজা ঘাসের উপরের অংশ বাগান হতে সংগ্রহ করে সেগুলো মুরগিগুলোকে দিয়েছে, বেশ সুন্দরভাবে তারা ঘাস খাচ্ছে। মুরগির খুপের দৃশ্যটা একদিন শেয়ার করবো, তবে ভালো করে মুরগির সংখ্যা আগে বাড়ুক, এখন টেস্ট বেসিসে তিনটি মুরগি কিনেছি।

দেখুন, ভালো ও সুন্দর থাকার জন্য কি লাগে? খুব বেশী কিছু কিন্তু প্রয়োজন নেই। আমাদের কথা সাহিত্যিক হুমায়ন আহমেদের এই প্রসঙ্গে একটা কথা আছে, সুখি হওয়ার জন্য ‍খুব বেশী টাকা পয়সার প্রয়োজন হয় না, সুন্দর একটা মন থাকলেই প্রকৃতির অনেক কিছু উপভোগ করার মাধ্যমে সুখী হওয়া যায়। আসলেই কথা সত্য, আপনার কিছু নেই সুন্দর একটা মন এবং মানসিকতা নিয়ে রাতে চাঁদের জোসনার আলো উপভোগ করার মাধ্যমেও সুখী হওয়ার অনুভূতি জাগ্রত রাখতে পারেন।

কিন্তু আমাদের মানসিকতা তো সুন্দর নয়? আমাদের মনের মাঝে রয়েছে শুধুমাত্র স্বার্থ, স্বার্থের বাহিরে আমরা কিছুই চিন্তা করতে পারি না। স্বার্থ ছাড়া আমরা এক পা ও সামনে আগাতে পারি না। প্রকৃতির মাঝে আমাদের মন কোন চঞ্চলতা খুঁজে পায় না, প্রকৃতির সান্নিধ্য আমাদের মনকে সতেজ করে না। আর এই কারণেই হয়তো আমরা প্রকৃতির কাছ হতে দূরে থাকি, অর্থ আর প্রাচুর্যের মাঝে সুখ খোঁজায় ব্যস্ত হয়ে পড়ি। প্রকৃতির সান্নিধ্যে আমাদের মানসিকতায় পরিবর্তন আসুক।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png