সাইনের আগে!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
একটা বিষয় কি আসলে কোথাও কোনো কাগজে সাইন করার আগে সেটা ভালোভাবে পরে দেখা এবং সবকিছু যাচাই করে নেওয়া খুবই ইম্পর্ট্যান্ট।কারণ একটা ছোট্ট সাইন অনেক সময় আমাদের জন্য বড় ধরনের সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে।আসলে আমরা অনেক সময় পরিচিত মানুষ বা আত্মীয়স্বজনের কথা বিশ্বাস করে কোনো কিছু না পড়েই সাইন করে দিই।মানে আমরা মনে করি যেপরিচিত মানুষ যখন বলছে তখন নিশ্চয়ই কোনো সমস্যা হবে না।কিন্তু বাস্তবতা হচ্ছে কি শুধু কাউকে বিশ্বাস করলেই সব দায়িত্ব শেষ হয়ে যায় না।আসলে নিজের সই করার আগে কী লেখা আছে সেটা নিজেকেই বুঝে নিতে হবে!আসলে আমি এই বিষয়টা বলছি কারণ আমার আব্বুর ক্ষেত্রেই এমন অনেক ঘটনা দেখেছি।আব্বু অনেক সময় কাগজপত্র ভালোভাবে না দেখেই সাইন করে দিয়েছেন।মানে হয়তো তখন মনে হয়েছে যে আরেহ খুব সাধারণ একটা বিষয়।তো এখানে আর কী সমস্যা হবে!
কিন্তু পরবর্তী সময়ে সেসব কাগজের কারণেই বিভিন্ন ধরনের ঝামেলায় পরতে হয়েছে।আর বিশেষ করে জায়গা জমি কেনার ক্ষেত্রে এমন কিছু পরিস্থিতি তৈরি হয়েছে যেগুলো আগে থেকে কাগজপত্র ভালোভাবে যাচাই করলে হয়তো এড়ানো সম্ভব হতো।আসলে জায়গা জমি কেনার বিষয়টা এমনিতেই অনেক ইম্পর্ট্যান্ট।এখানে শুধু জমির দাম বা মালিকের কথার ওপর নির্ভর করলেই হয় না।আসলে জমির মালিকানা ঠিক আছে কি না বা প্রয়োজনীয় কাগজপত্র সঠিক কি না বা জমি নিয়ে কোনো মামলা বা বিরোধ আছে কি না এসব বিষয় ভালোভাবে যাচাই করা দরকার।আসলে অনেক সময় মানুষ তাড়াহুড়ো করে বা অন্যের কথায় বিশ্বাস করে কাগজে সাইন করে ফেলে।তো পরে যখন কোনো সমস্যা সামনে আসে তখন আর সহজে সেখান থেকে বের হওয়া সম্ভব হয় না।তো তখন সময়,টাকা আর মানসিক শান্তি সবকিছুর ওপর প্রভাব পরে।আসলে আমাদের একটা বিষয় বুঝতে হবে যে কোনো কাগজে সাইন করা মানে শুধু নিজের নাম লিখে দেওয়া না।
মানে এর মাধ্যমে অনেক সময় আমরা কোনো সিদ্ধান্তের সঙ্গে সম্মতি প্রকাশ করি কিংবা নির্দিষ্ট কিছু দায়িত্ব গ্রহণ করি।তো তাই কাগজের প্রতিটি বিষয় বোঝা প্রয়োজন। কোনো অংশ বুঝতে সমস্যা হলে সেটা জিজ্ঞেস করতে হবে।আর প্রয়োজনে অভিজ্ঞ আইনজীবী বা সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ কারও সাহায্য নেওয়া উচিত।আসলে অন্য কেউ তাড়াহুড়ো করালেও নিজের যাচাই করার সময়টুকু নেওয়া দরকার।আর আমার কাছে মনে হয় কি সতর্ক থাকার জন্য কাউকে অবিশ্বাসী হতে হয় না বরং নিজের নিরাপত্তার কথা ভেবে সচেতন হতে হয়।আসলে পরিচিত মানুষ হলেও তার দেওয়া কাগজ যাচাই করা উচিত।কারণ কোনো সমস্যা তৈরি হলে তার দায়িত্ব কিন্তু শেষ পর্যন্ত নিজের ওপরই এসে পরতে পারে।