লাইফ পার্টনার!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আচ্ছা আজকাল না আমার মনে হয় কি লাইফে একটা পারফেক্ট লাইফ পার্টনার পাওয়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট।কারণ লাইফে এমন একজন মানুষ থাকা দরকার যে আমাদের বুঝবে বা আমাদের ফিলিংস গুলোকে গুরুত্ব দিবে আর ভালো খারাপ সব পরিস্থিতিতে পাশে থাকার ট্রাই করবে।আসলে লাইফে অনেক কিছুই ইম্পর্ট্যান্ট আর অনেক ধরনের চাওয়া পাওয়া থাকে।কিন্তু আসলে এমন একজন মানুষ পাওয়া যার কাছে নিজের মনের কথাগুলো নির্দ্বিধায় বলা যায়,যার সাথে নিজের ভালো খারাপ সবকিছু ভাগ করে নেওয়া যায় এই বিষয়টার গুরুত্ব অনেক বেশি।আর আমার কাছে মনে হয় কি একটা মানুষের সঙ্গে সারাজীবন কাটানোর সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক কিছু ভেবে দেখা উচিত।কারণ শুধু ভালো লাগা কিংবা কিছু সুন্দর মুহূর্তের উপর ভিত্তি করে সারাজীবনের সিদ্ধান্ত নেওয়া যায় না।আর একটা সময় লাইফে অনেক ধরনের পরিস্থিতি আসবে।
আসলে সবসময় ভালো সময় যাবে না বা সবসময় মন ভালো থাকবে না বা সবসময় সবকিছু পরিকল্পনা অনুযায়ী হবে না।তখন পাশে থাকা মানুষটা কেমন আচরণ করছে।তো সেটাই আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।আর বিশেষ করে একটা মেয়ে হিসেবে আমার মনে হয় কি লাইফ পার্টনার নির্বাচনের ক্ষেত্রে বুঝাপরার বিষয়টা অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত।কারণ জীবনের অনেক সিদ্ধান্ত,দায়িত্ব আর চেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়।তো সেখানে এমন একজন মানুষ প্রয়োজন যে শুধু নিজের সুবিধার কথা চিন্তা করবে না বরং অন্য মানুষটার অবস্থানটাও বোঝার চেষ্টা করবে।যে আমার কোনো সমস্যা হলে সেটাকে ছোট করে দেখবে না আমার কথা মন দিয়ে শুনবে এবং প্রয়োজনের সময় মানসিকভাবে পাশে থাকবে।আর একজন ভালো লাইফ পার্টনার মানেই যে সবসময় সবকিছুতে একমত হতে হবে এমন না।
মানে দুইজন মানুষের মধ্যে মতের অমিল থাকতেই পারে।কিন্তু সেই অমিলগুলো কীভাবে সামলানো হচ্ছে সেটাই আসল বিষয়।মানে কোনো সমস্যা হলে কথা বলে সমাধান করার মানসিকতা থাকতে হবে।রাগ বা অভিমানের সময়ও একে অপরের সম্মানের জায়গাটা বজায় রাখতে হবে।কারণ সম্পর্কের মধ্যে ভালোবাসার পাশাপাশি সম্মান আর দায়িত্ববোধ থাকাটাও অনেক বেশি জরুরি।আর আমার মনে হয় কি লাইফে এমন একজন মানুষ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার যার কাছে নিজেকে আলাদা করে প্রমাণ করতে হয় না।যে আমাদের দুর্বলতার জায়গাগুলো জানার পর সেগুলো নিয়ে আঘাত করে না বরং আমাদের পরিস্থিতি বোঝে এবং নিজের মতো করে ভালো থাকার সুযোগ দেয়।যার সাথে থাকলে সবসময় নিজেকে সামলে রাখার প্রয়োজন হয় না।তো নিজের স্বাভাবিক ব্যক্তিত্ব নিয়েই থাকা যায়।আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি খারাপ সময়ে একজন মানুষের প্রকৃত মানসিকতা অনেক বেশি বোঝা যায়।তো ভালো সময়ে তো অনেকেই সুন্দর ব্যবহার করতে পারে।কিন্তু যখন জীবনে সমস্যা আসে তখন যে মানুষটা হাত ছেড়ে না দিয়ে পাশে থাকার চেষ্টা করে আর তার গুরুত্ব আলাদা।
তো তাই লাইফ পার্টনার নির্বাচনের সময় শুধু বর্তমানের ভালো লাগা না।ভবিষ্যতের কঠিন সময়গুলো নিয়েও ভাবা উচিত।আসলে পারফেক্ট মানুষ খুঁজতে যাওয়ার চেয়ে এমন একজন মানুষ খুঁজে পাওয়া বেশি ইম্পর্ট্যান্ট যার সাথে দুজন মিলে সুন্দর একটা জীবন তৈরি করা সম্ভব।যেখানে দুজনেরই সমান গুরুত্ব থাকবে বা দুজনেই একে অপরকে বুঝবে এবং কেউ কাউকে একা সবকিছু সামলাতে বাধ্য করবে না।কারণ লাইফে অনেক কিছু অর্জন করলেও মানসিক শান্তি দেওয়ার মতো একজন পার্টনার না থাকলে অনেক সময় সেই অর্জনগুলোর আনন্দও ঠিকভাবে উপভোগ করা যায় না।