এক্সেস এর লিমিটেশন!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
একটা বিষয় কি যাকে তাকে জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কথা বলার সুযোগ দেওয়াটাই আমাদের জীবনের অনেক বড় একটা ভুল।তো আমি এটাকে শুধু ভুল বলতেও রাজি নই।কারণ এর কারণে অনেক সময় নিজের জীবনে অপ্রয়োজনীয় অশান্তি তৈরি হয়।আমরা অনেক সময় এমন কিছু মানুষকে নিজেদের ব্যক্তিগত বিষয়,সিদ্ধান্ত বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলার সুযোগ দিয়ে ফেলি যাদের আসলে এসব বিষয়ে কোনো ধরনের ভূমিকা রাখার প্রয়োজনই ছিলো না।কিন্তু একবার সুযোগ পেয়ে গেলে এরা এমনভাবে নিজেদের মতামত প্রকাশ করতে শুরু করে যেনো আমাদের লাইফের প্রতিটি সিদ্ধান্তে তাদের অংশগ্রহণ থাকা বাধ্যতামূলক।আসলে আমার কাছে মনে হয় কি নিজের লাইফের সবকিছু সবার সঙ্গে আলোচনা করার প্রয়োজন নেই।কারণ প্রত্যেক মানুষ আমাদের ভালো চাইবে বা আমাদের সিদ্ধান্তকে সম্মান করবে এমন কোনো নিশ্চয়তা নেই।
কিছু মানুষ আছে যারা অন্যের ব্যক্তিগত বিষয়ে কথা বলার সুযোগ পেলেই অযথা মন্তব্য করতে শুরু করে।তো কোনো একটা বিষয় নিয়ে সুন্দরভাবে আলোচনা করার পরিবর্তে সেটাকে জটিল করে ফেলে।এমনকি যে বিষয়টা নিয়ে আমাদের নিজের মধ্যেই কোনো সমস্যা ছিলো না এদের অপ্রয়োজনীয় কথাবার্তার কারণে সেটাও একটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।আর সবচেয়ে খারাপ লাগে তখন যখন কিছু মানুষ নিজেদের মতামতকে আমাদের লাইফের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করতে শুরু করে। এরা এমনভাবে কথা বলে যেন তাদের অনুমতি ছাড়া আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না।তো নিজেরা হয়তো আমাদের পরিস্থিতি সম্পর্কে পুরোপুরি জানেও না।কিন্তু উপদেশ দেওয়ার ক্ষেত্রে তাদের কোনো কমতি থাকে না।অথচ একটা সিদ্ধান্তের ভালো মন্দের দায়িত্ব কিন্তু শেষ পর্যন্ত আমাদেরই নিতে হয়।তাই সিদ্ধান্ত নেওয়ার সুযোগটা নিজের কাছেই রাখা উচিত।মানে কাউকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার সুযোগ দেওয়া আর কাউকে নিজের জীবনের নিয়ন্ত্রণ দিয়ে দেওয়া এক বিষয় না।তো আমাদের এই পার্থক্যটা বুঝতে হবে।
কারও অভিজ্ঞতা থেকে পরামর্শ নেওয়া অবশ্যই ভালো।কিন্তু সেই পরামর্শ গ্রহণ করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই।মানে কোন কথাটা আমার জন্য উপকারী আর কোন কথাটা অপ্রয়োজনীয়।সেটা বিচার করার ক্ষমতা নিজের মধ্যে থাকা দরকার।আসলে ব্যক্তিগত জীবনে একটা সীমারেখা থাকা খুব জরুরি।তো সবাইকে সবকিছু জানাতে হবে না সবাইকে সব সিদ্ধান্তের সঙ্গে যুক্ত করতে হবে না।তো বিশেষ করে যেসব মানুষ বারবার নিজের কথার মাধ্যমে অশান্তি তৈরি করে।এদের কাছ থেকে নিজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো দূরে রাখাই ভালো।কারণ একবার সুযোগ পেয়ে গেলে কিছু মানুষ সেই সুযোগের যথাযথ ব্যবহার করার পরিবর্তে নিজেদের ইচ্ছামতো হস্তক্ষেপ করতেই বেশি পছন্দ করে।তো নিজের লাইফটা আমাদের তাই এখানে কার কতটুকু জায়গা থাকবে সেটাও আমাদেরই ঠিক করতে হবে।তো সবাইকে গুরুত্ব দিতে গিয়ে নিজের মানসিক শান্তি নষ্ট করার কোনো মানে হয় না।কিছু বিষয় নিজের মধ্যে রাখাই ভালো,কিছু সিদ্ধান্ত নিজে নেওয়াই ভালো।কারণ জীবনে কাকে কতটুকু এক্সেস দেওয়া হচ্ছে সেটার উপরেও অনেক কিছু নির্ভর করে।কারণ সবাইকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে প্রবেশের সুযোগ দিতে নেই।কারণ ভুল মানুষকে বেশি সুযোগ দিলে সেই সুযোগের মূল্য দেওয়ার পরিবর্তে অনেক সময় তারাই আমাদের লাইফে অশান্তির কারণ হয়ে দাড়ায়।