নতুন সম্পর্কে!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
একটা বিষয় কি নতুন কোনো সম্পর্কে জড়ানোর পর সবকিছু মেইনটেইন করাটা আসলে অনেক বেশি কঠিন।কারণ একটা নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া বা তার চিন্তাভাবনা বুঝা,পছন্দ অপছন্দ জানা আর নিজের সঙ্গে তার একটা সুন্দর বোঝাপড়া তৈরি করা সবকিছুর জন্যই সময়ের প্রয়োজন হয়।আসলে দুইজন মানুষ দুই রকম পরিবেশে বড় হয়,ওদের অভ্যাস আলাদা থাকে,চিন্তাভাবনাও আলাদা হতে পারে।তো তাই শুরুতেই সবকিছু একদম সুন্দরভাবে মিলে যাবে এমনটা আশা করাও ঠিক না।কিন্তু একটা ব্যাপার কী যে সম্পর্কটা যদি দুজন মানুষ মিলে সামলানোর চেষ্টা করে।তাহলে অনেক কঠিন বিষয়ও সহজ হয়ে যায়।আসলে সমস্যা তখনই তৈরি হয় যখন একজন সবকিছু ঠিক রাখার চেষ্টা করে যায় আর অন্যজন শুধু পরিস্থিতি অনুযায়ী সুবিধা নিতে থাকে।আর একজন নিয়মিত কথা বলার চেষ্টা করছে, সময় দিচ্ছে,ভুল বোঝাবুঝি হলে সেটা ঠিক করতে চাইছে।অথচ অন্যজনের মধ্যে এসব বিষয়ে কোনো আগ্রহই নেই।তো তখন একটা সময় গিয়ে প্রথম মানুষটার কাছেও সবকিছু অনেক বেশি কঠিন মনে হতে শুরু করে।
আসলে আমার কাছে মনে হয় কি নতুন সম্পর্কে দুজনের এফোর্ট থাকাটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট।কারণ একটা সম্পর্ক কখনো একজনের চেষ্টায় সুন্দরভাবে টিকিয়ে রাখা সম্ভব না।আসলে একজন সবসময় ছাড় দিয়ে যাবে,একজনই সবসময় মানিয়ে নিবে বা একজনই প্রতিবার কথা বলার স্টেপ নিবে এমনটা তো হতে পারে না।মানে সম্পর্কের মধ্যে দুজনেরই কিছু দায়িত্ব থাকে। দুজনকেই বুঝতে হবে যে এখানে শুধু নিজের ভালো লাগা কিংবা নিজের সুবিধার বিষয়টি গুরুত্বপূর্ণ না।অন্য মানুষটার অনুভূতি এবং প্রত্যাশারও একটা মূল্য আছে।আসলে নতুন সম্পর্কে অনেক সময় ছোট ছোট বিষয় নিয়েও ভুল বোঝাবুঝি তৈরি হয়।হয়তো একজন কোনো কথা যেভাবে বলেছে আর অন্যজন সেভাবে নেয়নি। আবার কখনো সময় দিতে না পারার কারণেও দূরত্ব তৈরি হতে পারে।
এসব বিষয় নিয়ে দুজন যদি স্বাভাবিকভাবে কথা বলতে পারে তাহলে অনেক সমস্যাই শুরুতেই সমাধান করা সম্ভব।কিন্তু কেউ যদি নিজের অবস্থান থেকে একটুও নড়তে না চায়।তাহলে ছোট বিষয়গুলোও আস্তে আস্তে বড় হয়ে যায়।আমার মনে হয় কি একটা সম্পর্কে এফোর্ট দেওয়ার অর্থ সবসময় বড় কিছু করা না।মাঝেমধ্যে নিজে থেকে খোঁজ নেওয়া,ব্যস্ততার মধ্যেও একটু সময় বের করা,অন্য মানুষটার কথা মনোযোগ দিয়ে শোনা বা কোনো সমস্যা হলে সেটা এড়িয়ে না গিয়ে সমাধানের চেষ্টা করাও অনেক বড় এফোর্ট।আর এসব ছোট ছোট বিষয়ই একটা নতুন সম্পর্কের মধ্যে বিশ্বাস এবং ভালো বুঝাপড়া তৈরি করতে সাহায্য করে।আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি সম্পর্কের শুরুতে সবকিছু নিখুঁত হওয়ার প্রয়োজন নেই।আসলে দুইজন মানুষের মধ্যে ভুল হতে পারে,মতের অমিল হতে পারে,মানিয়ে নিতে সময় লাগতে পারে।
কিন্তু দুজনেরই যদি সম্পর্কটা সুন্দর রাখার ইচ্ছা থাকে।তাহলে ধীরে ধীরে অনেক কিছু ঠিক হয়ে যায়।তাই আমার কাছে মনে হয় কি নতুন সম্পর্ক মেইনটেইন করার দায়িত্ব কখনো একজনের একার হওয়া উচিত নয়।দুইজন মানুষ যদি সমানভাবে চেষ্টা করে।তাহলে সম্পর্কের অনেক কঠিন বিষয়ও সহজ হয়ে যায়।কারণ একটা সুন্দর সম্পর্ক শুধু ভালো লাগা দিয়ে তৈরি হয় না এর পেছনে দুই জন মানুষের আন্তরিকতা,সময় এবং নিয়মিত ইফোর্টও প্রয়োজন হয়।