অসময়ে!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
একটা বিষয় কি আসলে সময়ের কাজ সময়ে না করলে পরে অনেক ধরনের সমস্যার মধ্যে পরতে হয়।কারণ প্রত্যেকটা কাজেরই একটা নির্দিষ্ট সময় থাকে।তো সেই সময়ের মধ্যে কাজটা শেষ করতে পারলে অনেক কিছু সহজ হয়ে যায়।কিন্তু আমরা অনেক সময় কোনো কাজকে খুব একটা গুরুত্ব দিই না।মানে মনে করি যে আজকে না করলে কাল করবো আর কালকে না করলে পরশু করলেও সমস্যা হবে না।আরএইভাবে করতে করতে একটা সময় দেখা যায় যে ছোট একটা কাজই অনেক বড় সমস্যার কারণ হয়ে দাড়িয়েছে।আসলে আমার কাছে মনে হয় কি আমাদের লাইফে যতো অগোছালো পরিস্থিতি তৈরি হয় তার পিছনে অনেক সময় সময়মতো কাজ না করার অভ্যাসও দায়ী থাকে।আর আমরা জানি কোন কাজটা কখন করা দরকার তারপরও সেটাকে পিছিয়ে রাখি।মানে বিশেষ করে যে কাজগুলো করতে একটু পরিশ্রম করতে হয় বা যেগুলো নিয়ে আমাদের মধ্যে ভয় কাজ করে সেগুলো এড়িয়ে যাওয়ার প্রবণতা বেশি থাকে।কিন্তু কাজটা এড়িয়ে গেলেই তো আর দায়িত্ব শেষ হয়ে যায় না উলটা পরবর্তী সময়ে সেই কাজের চাপ আরও বেড়ে যায়।
আর একটা কাজ সময়মতো না করলে শুধু সেই কাজটাই আটকে থাকে না এর সাথে সম্পর্কিত আরও অনেক কাজের উপর ইফেক্ট পরে।মানে ধরেন কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ আজ শেষ করার কথা ছিলো।কিন্তু সেটা না করে রেখে দেওয়া হলো।তো পরে সময়ে হয়তো অন্য একটা কাজের সময় চলে এলো।তখন দুইটা কাজ একসঙ্গে সামলাতে গিয়ে অনেক বেশি চাপ তৈরি হয়।অথচ প্রথম কাজটা যদি নির্দিষ্ট সময়ে শেষ করা যেতো তাহলে পরের কাজটা অনেক স্বাভাবিকভাবে করা সম্ভব হতো।আসলে আমরা অনেক সময় ভাবি যে হাতে তো এখনো সময় আছে পরে করলেও হয়ে যাবে।কিন্তু বাস্তবে সবসময় পরিস্থিতি আমাদের পক্ষে থাকে না।হঠাৎ কোনো সমস্যা আসতে পারে বা শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে কিংবা এমন কোনো দায়িত্ব চলে আসতে পারে যার কারণে আগের কাজটা করার সুযোগ পাওয়া কঠিন হয়ে যায়।তো তখন নিজের উপরই অনেক বিরক্তি কাজ করে যে কাজটা আগে শেষ করে রাখলে আজকে এতো ঝামেলায় পরতে হতো না।
মানে সময়ের কাজ সময়ে করার অভ্যাসটা তৈরি করা খুব ইম্পর্ট্যান্ট।এর জন্য সবসময় অনেক বড় পরিকল্পনা করার প্রয়োজন নেই বরং প্রতিদিনের কাজগুলো একটু গুছিয়ে নেওয়া এবং কোন কাজটা আগে করা দরকার সেটা বুঝে নেওয়াই যথেষ্ট।কোনো কাজ হাতে এলে সেটাকে অযথা ফেলে না রেখে যতো দ্রুত সম্ভব শুরু করা উচিত।কারণ কাজ শুরু করাটাও অনেক সময় আমাদের কাছে সবচেয়ে কঠিন মনে হয়।কিন্তু সবসময় যে পরিকল্পনা অনুযায়ী সব কাজ শেষ করা সম্ভব হবে এমনটাও না।লাইফে অনেক অপ্রত্যাশিত পরিস্থিতি আসবে।কিন্তু নিজের অবহেলার কারণে যেনো কোনো কাজ জমে না থাকে সেই চেষ্টাটুকু করা উচিত।আসলে সময় কিন্তু কারও জন্য অপেক্ষা করে থাকে না।আজকের যে সুযোগটা আছে সেটা হয়তো পরবর্তী সময়ে একইভাবে পাওয়া যাবে না।তো তাই কোনো কাজের গুরুত্ব বুঝে সেটাকে সঠিক সময়ে শেষ করার চেষ্টা করা দরকার।কারণ সময়মতো ছোট ছোট দায়িত্ব পালন করতে পারলে পরবর্তী সময়ে অনেক বড় চাপ আর অপ্রয়োজনীয় সমস্যা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা সম্ভব আরকি।