খোঁজখবর!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমরা যারা মোটামুটি ধর্ম কর্ম পালন করি তার মধ্যে অন্তত এটা বিশ্বাস করি যে মানুষ হিসেবে মানুষের খোঁজখবর নেওয়াটাও একটা সওয়াবের কাজ।তাই তো,না কি?কারণ আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা হয়তো মুখে কিছু প্রকাশ করে না।কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু নিয়ে সময় পার করে।মানে একটু ভালোভাবে কথা বলা বা কেমন আছে সেটা জানতে চাওয়া বা বিপদের সময়ে পাশে থাকার আশ্বাস দেওয়াও অনেক বড় একটা বিষয় হতে পারে।অথচ আমরা অনেক সময় এসব সাধারণ কাজ থেকেও নিজেকে দূরে রাখি।কারণ আমাদের মধ্যে একটা অদ্ভুত চিন্তা কাজ করে যে আমি আগে কথা বলতে গেলে হয়তো ছোট হয়ে যাবো!আসলে আমার কাছে মনে হয় কি এই চিন্তাটা আমাদের অনেক সুন্দর সম্পর্ক এবং মানবিকতা থেকে দূরে সরিয়ে রাখে।মানে পরিচিত কোনো মানুষের সঙ্গে অনেক দিন কথা হয় না।দুই জনের মধ্যে হয়তো কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। এখন ইচ্ছা করলেই একটা ফোন দিয়ে বা ছোট্ট একটা মেসেজ পাঠিয়ে তার খোঁজ নেওয়া যায়।

কিন্তু আমরা সেটা করি না।মানে আমাদের মনে হয় কি সে তো একবারও আমার খোঁজ নেয়নি আমি কেন আগে নিতে যাবো?আমি কেনো নিজে থেকে কথা বলতে যাবো?অথচ এই ছোট ছোট অহংকারের কারণে অনেক সময় মানুষের সাথে মানুষের দূরত্ব আরও বেড়ে যায়।আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি আমরা নিজেরাই নিজেদের সেলফ রেসপেক্টের সঙ্গে এসব বিষয়কে মিলিয়ে ফেলি।মানে আগে কথা বললেই বুঝি নিজের সম্মান কমে যাবে।কিন্তু আমার কাছে নিজের সম্মান বজায় রাখা আর অহংকার ধরে রাখা এক বিষয় না।কাউকে সম্মান দিয়ে কথা বলা,তার খোঁজখবর নেওয়া বা সম্পর্কটা ভালো রাখার চেষ্টা করার মধ্যে ছোট হওয়ার কিছু নেই বরং এগুলো একজন মানুষের সুন্দর মানসিকতার পরিচয় দেয়।

কিন্তু একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, মানুষের খোঁজ নেওয়া মানে নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া না।মানে কেউ বারবার অবহেলা করলে কিংবা অসম্মানজনক আচরণ করলে তার পেছনে পরে থাকারও কোনো প্রয়োজন নেই।কিন্তু শুধু কে আগে কথা বলবে,কে আগে খোঁজ নেবে।মানেএই হিসাব করতে গিয়ে ভালো সম্পর্কগুলো নষ্ট করে ফেলার কোনো মানে হয় না।আমরা অনেক সময় বুঝতেই পারি না,একটা মানুষের খোঁজ নেওয়া তার জন্য কতোটা ভালো লাগার কারণ হতে পারে।হয়তো সে অনেক দিন ধরে কোনো সমস্যার মধ্যে আছে।হয়তো কারও সঙ্গে নিজের মনের কথা বলতে পারছে না।সেই সময়ে পরিচিত কারও একটা ফোন কিংবা কেমন আছেন এই ছোট্ট প্রশ্নটাও তার মন ভালো করে দিতে পারে।আমার মনে হয় কি মানুষ হিসেবে আমাদের মধ্যে এই মানবিকতাটুকু থাকা খুব ইম্পর্ট্যান্ট।সবকিছুতে নিজের সম্মান নিয়ে হিসাব করতে গেলে একসময় সম্পর্কের স্বাভাবিক সৌন্দর্যটাই হারিয়ে যায়।কে আগে কথা বলল,কে পরে কথা বললো,কে কতোবার খোঁজ নিলো এসব হিসাবের বাইরেও একটা সুন্দর পৃথিবী আছে।সেখানে মানুষ মানুষের পাশে দাঁড়ায় কোনো স্বার্থ ছাড়াই।

তাই নিজের আত্মসম্মান বজায় রেখেও মানুষের খোঁজখবর নেওয়া যায়।সবসময় নিজের ইগোকে সামনে না এনে কখনো কখনো মানবিকতাকেও গুরুত্ব দেওয়া উচিত।কারণ একটা ভালো কথা,একটু খোঁজ নেওয়া বা সামান্য সহানুভূতি দেখানোর জন্য কাউকে ছোট হতে হয় না বরং এসব ছোট ছোট কাজই আমাদের মানুষ হিসেবে আরও সুন্দর করে তুলে।

ABB.gif