ভুল স্বীকার করার পরে!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমি না আসলে দেখেছি কিছু মানুষ আছে যারা নিজের ভুল স্বীকার করাটাকেও এমনভাবে প্রকাশ করে যেনো ওরা অনেক বড় কোনো বিশাল কাজ করে ফেলেছে। হাহাহা।মান্ব এদের কাছে ভুল স্বীকার করাটাই জাস্ট একটা বিশেষ যোগ্যতা।অথচ মজার বিষয় হচ্ছে কি এরা একই ভুল বারবার করে আর প্রতিবার ভুল করার পর এসে বলে যে আরেহ ভাইইইই আমি তো নিজের ভুল স্বীকার করছিইইই!মানে যেনো ভুল স্বীকার করে ফেললেই সব দায়িত্ব শেষ হয়ে যায়।আসলে আমার কাছে মনে হয় কি নিজের ভুল স্বীকার করা অবশ্যই ভালো একটা গুণ।কারণ প্রত্যেক মানুষেরই ভুল হতে পারে।আর কেউই সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে না।কিন্তু ভুল স্বীকার করার আসল অর্থ হচ্ছে সেই ভুল থেকে শিক্ষা নেওয়া আর পরবর্তী সময়ে একই কাজ না করার চেষ্টা করা।মানে শুধু মুখে ভুল স্বীকার করলেই কিন্তু একজন মানুষ দায়িত্বশীল হয়ে যায় না।
আসলে নিজের আচরণে পরিবর্তন আনার মধ্য দিয়েই বুঝা যায় যে সে আসলে নিজের ভুলটা বুঝতে পেরেছে।আসলে কিছু মানুষ এই সাধারণ বিষয়টাকেই অনেক বড় করে দেখাতে পছন্দ করে।ওরা এমনভাবে কথা বলে যেন নিজের ভুল স্বীকার করে অন্যের প্রতি অনেক বড় একটা উপকার করছে।অথচ একটু খেয়াল করলে দেখা যায় যে একই ধরনের ভুল তারা বারবার করে যাচ্ছে।মানে কাউকে কষ্ট দিচ্ছে, নিজের দায়িত্ব এড়িয়ে যাচ্ছে বা এমন কিছু আচরণ করছে যেগুলো নিয়ে আগেও অনেকবার কথা হয়েছে।আর এরপর যখন কেউ ওদের ভুল নিয়ে প্রশ্ন করে তখন খুব ইজিলি বলে দেয় যে আমি তো আমার ভুল স্বীকার করছি।কিন্তু প্রশ্ন হচ্ছে কি আসলে যে ভুল স্বীকার করার পরেও একই কাজ বারবার করার মানে কি!আসলে আমার মনে হয় কি যে ভুল স্বীকার করা আর ভুলের দায়িত্ব নেওয়া দুটো সম্পূর্ণ আলাদা বিষয়।মানে ভুল স্বীকার করার জন্য হয়তো কয়েকটা কথা বললেই হয়।কিন্তু দায়িত্ব নেওয়ার জন্য নিজের মধ্যে পরিবর্তন আনতে হয়। নিজের আচরণ নিয়ে ভাবতে হয় এবং অন্য মানুষের অনুভূতিকেও গুরুত্ব দিতে হয়।
আর সবসময় নিজের সুবিধামতো ভুল করে যাবো আর পরে একটা সরি বলে সবকিছু ঠিক করে ফেলবো এমন মানসিকতা কখনোই ভালো কিছু না।আসলে কেউ নিজের ভুল স্বীকার করছে বলে তাকে প্রতিবার একই সুযোগ দিতে হবে এমন কোনো কথা নেই।কারণ মানুষের ধৈর্যেরও একটা সীমা আছে।আর একই ভুল বারবার হওয়ার পর শুধু ভুল স্বীকার করার কথাটা শুনতে ভালো লাগে না বরং তখন মনে হয় যে মানুষটা আসলে নিজের ভুলের গুরুত্বই বুঝতে চায় না।আসলে আমাদের সবারই ভুল হতে পারে।তাই বলে ভুলকে অভ্যাসে পরিণত করা উচিত না।কেউ সত্যিই নিজের ভুল বুঝতে পারলে তার আচরণে অন্তত কিছুটা পরিবর্তন দেখা যাবে।আর সবকিছু একদিনে পরিবর্তন করা সম্ভব না হলেও চেষ্টা থাকবে। আর সেই চেষ্টাটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট।তো তাই আমার কাছে মনে হয় কি যে নিজের ভুল স্বীকার করার চেয়ে ভুল থেকে শিক্ষা নেওয়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট।কারণ শুধু ভুল স্বীকার করে বারবার একই কাজ করার মধ্যে কোনো কৃতিত্ব নেই বরং একই ভুল যেনো আর না হয় সেই চেষ্টা করাটাই একজন মানুষের রিয়েল দায়িত্বশীলতার পরিচয় আরকি।