নিজস্ব মিস আন্ডারস্ট্যান্ডিং!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

একটা বিষয় কি আপনারা নিজেদের জন্য ফিল করেন যে মাঝেমধ্যে না আমরা নিজেরাই নিজেদের ভুল বোঝাবুঝির কারণে অনেক কিছু নষ্ট করে ফেলি।মানে জাস্ট একদম নিজের হাতেই।মানে আমার তো এরকম ই ফিল হয় অনেক ক্ষেত্রেই!অথচ একটু বুঝেশুনে চিন্তা করলে হয়তো বিষয়গুলো এতোটাও খারাপ হতো না।আমার কাছে মনে হয় যে আমরা অনেক সময় কোনো একটা ঘটনা ঘটার পর পুরো বিষয়টা বোঝার চেষ্টা না করেই নিজের মতো করে একটা ধারণা তৈরি করে ফেলি।তারপর সেই ধারণাটাকেই সত্যি মনে করে অন্য মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করি,দূরত্ব তৈরি করি আর এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলি যেগুলোর জন্য পরে আফসোস করতে হয়।আসলে আমাদের একটা সমস্যা হচ্ছে কি আমরা অনেক সময় অন্যের কথা বা আচরণের পেছনের কারণটা জানার চেষ্টা করি না।কেউ হয়তো কোনো একটা কথা বললো বা কোনো পরিস্থিতিতে এমন কিছু করল যেটা আমাদের ভালো লাগেনি।

তো একদম তখন ই আমরা সাথে সাথে ভাবতে শুরু করি যে মানুষটা হয়তো ইচ্ছা করেই এমন করেছে।অথচ একবারও চিন্তা করি না যে এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে।হতে পারে সে কোনো সমস্যার মধ্যে ছিলো।মানে হতে পারে তার কথাটা আমরা ঠিকভাবে বুঝতে পারিনি আবার এমনও হতে পারে পুরো বিষয়টা সম্পর্কে আমাদের জানাই নেই।আর সবচেয়ে খারাপ লাগে তখন যখন আমরা নিজের ভুল ধারণার কারণে এমন একজন মানুষকে কষ্ট দিয়ে ফেলি যে আসলে আমাদের কোনো ক্ষতি করতেই চায়নি।আসলে মানুষটা হয়তো আমাদের ভালোই চেয়েছে,আমাদের পাশে থাকার চেষ্টা করেছে।কিন্তু আমরা তার আচরণের ভুল ব্যাখ্যা করে বসেছি।এরপর নিজের ধারণা অনুযায়ী তাকে বিচার করতে শুরু করি।আসলে একটা সময় এমন দূরত্ব তৈরি হয় যেটা চাইলেও সহজে কমানো যায় না।আর আমার মনে হয় কি যেকোনো সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়াটা অনেক গুরুত্বপূর্ণ।কারণ শুধু ভালোবাসা থাকলেই একটা সম্পর্ক সুন্দরভাবে টিকে থাকে না।সেখানে একে অপরের কথা শোনার মানসিকতা থাকতে হয় ভুল বোঝাবুঝি হলে সেটা পরিষ্কার করার চেষ্টা করতে হয়।মানে আমি যদি কোনো একটা বিষয় নিয়ে কষ্ট পেয়ে থাকি।তাহলে সেটা নিজের মধ্যে জমিয়ে রেখে অন্য মানুষটাকে ভুল বুঝতে থাকার চেয়ে সরাসরি কথা বলে বিষয়টা পরিষ্কার করে নেওয়া অনেক ভালো এতে হয়তো শুরুতেই সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে।

কিন্তু আমরা অনেক সময় নিজের ধারণাকে এতো বেশি ইম্পরট্যান্স দিই যে অন্য মানুষের কথাটা শোনার প্রয়োজনও মনে করি না।মানে মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলি যে সে এমনই তার উদ্দেশ্য খারাপ সে আমাকে গুরুত্ব দেয় না।অথচ এসব ধারণার পেছনে হয়তো কোনো শক্ত কারণই নেই।শুধু নিজের চিন্তাভাবনা থেকেই আমরা একটা মানুষকে ভুলভাবে বিচার করে ফেলি।তো এখানে একটা বিষয় মনে রাখা দরকার,সবসময় অন্য মানুষ ভুল হবে আর আমি ঠিক হবো এমনটা না।কখনো কখনো আমাদের ধারণাও ভুল হতে পারে।নিজের ভুল বুঝতে পারা কোনো দুর্বলতা না।মানে ভুল বুঝতে পেরে সেটা স্বীকার করা আর প্রয়োজন হলে ক্ষমা চাওয়া অনেক বড় একটা গুণ।আর আমার কাছে মনে হয় কি কোনো কিছু নিয়ে খারাপ লাগলে আগে বিষয়টা বোঝার চেষ্টা করা উচিত।অন্য মানুষের অবস্থান থেকে চিন্তা করা উচিত,তার কথাটাও মন দিয়ে শোনা উচিত।কারণ আমরা যতোক্ষণ পর্যন্ত পুরো বিষয়টা না বুঝবো ততোক্ষণ পর্যন্ত রাইট ডিসিশন নেওয়া কঠিন।লাইফে অনেক সুন্দর সম্পর্ক শুধু ভুল বোঝাবুঝির কারণে নষ্ট হয়ে যায়।অথচ একটু ধৈর্য ধরলে একটু কথা বললে হয়তো সেই সম্পর্কটা আগের মতোই সুন্দর রাখা সম্ভব হতো।তাই নিজের ধারণাকে চূড়ান্ত সত্যি মনে করার আগে অন্য মানুষটাকে বোঝার চেষ্টা করা দরকার।কারণ অনেক সময় অন্যের কোনো দোষ না থাকা সত্ত্বেও আমাদের ভুল বোঝার কারণেই আমরা নিজের হাতে সুন্দর কিছু সম্পর্ক নষ্ট করে ফেলি।আর এই আফসোসটা যেনো পরে না করতে হয় সেজন্য শুরু থেকেই বোঝাপড়ার জায়গাটা ঠিক রাখা খুব ইম্পর্ট্যান্ট।

ABB.gif