ভয়কে বরণ!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমি ব্যাক্তিগত ভাবে বিশ্বাস করি কি ভয় আমাদেরকে না আসলে কেউ লাগায় না।মানে আমরা কথার মানে হচ্ছে আমরা না নিজেরাই ভয়কে নিজের মধ্যে ঢুকাই আর সেটাই একটা সময় পর সহ্য করতে পারি না।মানে আমার এরকমই মনে হয় আরকি।আমরা অনেক সময় কোনো একটা কাজ করার আগেই সেটা নিয়ে এতো বেশি চিন্তা করতে থাকি যে কাজটা শুরু করার আগেই নিজেদের মধ্যে ভয় তৈরি হয়ে যায়।অথচ কাজটা আসলে কতোটা কঠিন সেটা আমরা তখনো জানি না।মানে শুধু মনে মনে অনেক কিছু ভাবতে থাকি।আর যদি এমন হয় যদি তেমন হয়।মানে ধরেন এমন যে যদি আমি না পারি,যদি ভুল হয়ে যায় এমন কতো কিছু যে মাথার মধ্যে ঘুরতে থাকে!আর আমার কাছে মনে হয় যে ভয় পাওয়ার পেছনে আমাদের চিন্তাভাবনার অনেক বড় একটা ভূমিকা আছে।একটা বিষয় নিয়ে যতো বেশি খারাপ চিন্তা করি বিষয়টা ততো বেশি কঠিন মনে হতে থাকে।কখনো কখনো এমনও হয় যে বাস্তবে যতোটা সমস্যা হওয়ার কথা আমরা তার চেয়ে অনেক বেশি সমস্যা মনে মনে তৈরি করে ফেলি।তারপর সেই চিন্তাগুলোই আমাদের মানসিক শান্তি নষ্ট করে দেয়।অথচ শুরুতেই যদি একটু শান্ত থেকে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করতাম।তাহলে হয়তো এতটা ভয়ই লাগত না।
আর আমরা অনেক সময় ভবিষ্যতের এমন সব ঘটনা নিয়ে চিন্তা করি যেগুলো আদৌ ঘটবে কি না সেটাও নিশ্চিত না।কিন্তু সেগুলো নিয়ে ভাবতে ভাবতে বর্তমান সময়টাও নষ্ট করে ফেলি।একটা কাজ সামনে থাকলে কাজটা কীভাবে ভালোভাবে করা যায় সেটা নিয়ে চিন্তা করার বদলে কী কী সমস্যা হতে পারে সেটাই বেশি ভাবি।যার কারণে কাজের প্রতি মনোযোগ কমে যায় আর আত্মবিশ্বাসও কমতে থাকে।আর একটা সময় মনে হয় যে এই কাজটা হয়তো আমার দ্বারা সম্ভব হবে না।অথচ চেষ্টা করলেই হয়তো অনেক কিছু সহজ হয়ে যেতো।কিন্তু ভয় পাওয়া মানেই যে আমরা দুর্বল, বিষয়টা এমনও না।আর নতুন কিছু করতে গেলে না লাইফে বড় কোনো সিদ্ধান্ত নিতে গেলে বা গুরুত্বপূর্ণ কোনো পরিস্থিতির মুখোমুখি হলে ভয় লাগতেই পারে আর এটা খুবই স্বাভাবিক।তাই না?কিন্তু সেই ভয়কে নিজের ওপর কতটা প্রভাব ফেলতে দিচ্ছি সেটাই আসল বিষয় আরকি।
মানে ভয় লাগছে বলে যদি কোনো কাজ শুরুই না করি।তাহলে ভয়টা কখনোই কাটবে না।উলটো আস্তে আস্তে সেই ভয় আরো বড় হয়ে উঠবে।আর আমার মনে হয় যে কোনো কিছু নিয়ে ভয় লাগলে আগে সেটা সম্পর্কে ভালোভাবে জানা উচিত।মানে কী করতে হবে,কোথায় সমস্যা হতে পারে,কীভাবে পরিস্থিতি সামলানো যায় এসব নিয়ে চিন্তা করলে নিজের মধ্যে একটা প্রস্তুতি তৈরি হয়।আর তখন ভয়টা আগের মতো কাজ করে না।কারণ অজানা বিষয়গুলোই আমাদের অনেক সময় বেশি ভয় দেখায়নআর কোনো কিছু সম্পর্কে পরিষ্কার ধারণা থাকলে সেটা মোকাবিলা করাও সহজ হয়।আর আরেকটা বিষয় হচ্ছে কি সবকিছু নিজের নিয়ন্ত্রণে থাকবে এমনটা ভাবাও ঠিক না।আমরা চেষ্টা করতে পারি,প্রস্তুতি নিতে পারি।কিন্তু সবকিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী হবে না।আর তাই প্রতিটি সম্ভাব্য খারাপ ঘটনা নিয়ে আগে থেকেই অস্থির হয়ে থাকার কোনো মানে নেই।পরিস্থিতি এলে তখন সেটাকে সামলানোর চেষ্টা করা যাবে।আর আমার মনে হয় যে ভয়কে একেবারে দূর করতে না পারলেও ভয়কে নিয়ন্ত্রণ করতে শেখা দরকার।মানে নিজের মনে অযথা নেতিবাচক চিন্তা জমিয়ে রেখে নিজেকেই কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই।কারণ অনেক সময় বাইরের পরিস্থিতির চেয়ে নিজের মনের ভয়টাই আমাদের বেশি দুর্বল করে দেয়।তাই ভয় লাগলে নিজেকে একটু সময় দেওয়া উচিত বিষয়টা বোঝার চেষ্টা করা উচিত এবং ধীরে ধীরে সামনে এগিয়ে যাওয়া উচিত।মানে কে জানে যে বিষয়টাকে এতদিন অসম্ভব মনে হচ্ছিলো চেষ্টা করলে সেটাই হয়তো অনেক সহজ হয়ে যাবে।

