বন্ধুরা!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
একটা বিষয় কি কিছু কিছু ফ্রেন্ডদের পেয়ে না আসলেই আমার মনে হয় যে এদের পাওয়া ভাগ্যের ব্যাপার।কারণ ওরা আসলেই এতো বেশিইইই ভালো হয় যে মাঝে মাঝে ভাবি যে মানুষ কীভাবে এত সুন্দর মনের হতে পারে!আসলে জীবনে অনেক মানুষের সঙ্গেই পরিচয় হয়।কেউ কিছুদিন থাকে কেউ আবার সময়ের সঙ্গে সঙ্গে দূরে চলে যায়।কিন্তু কিছু মানুষ থাকে যারা অল্প সময়ের মধ্যেই মনের মধ্যে আলাদা একটা জায়গা তৈরি করে নেয়।ওদের সাথে কথা বললে ভালো লাগে,মন খারাপ থাকলেও একটু শান্তি পাওয়া যায়।আমার কাছে বন্ধুত্বের সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে কি জানেন?মানে এখানে সবসময় অনেক কিছু পাওয়ার এক্সপেকটেশন থাকে না।মানে এমন কিছু মানুষ থাকে যারা কোনো কারণ ছাড়াই আমাদের ভালো চায়।আমাদের মন খারাপ হলে সেটা বুঝতে চেষ্টা করে কোনো সমস্যায় পড়লে পাশে দাঁড়ায়।
এমনকি সবসময় কথা না হলেও ওদের নিয়ে মনে কোনো সন্দেহ কাজ করে না।কারণ একটা বিশ্বাস থাকে যে মানুষগুলো সত্যিই আমাদের ভালো চায়।আসলে ভালো বন্ধু পাওয়া কিন্তু খুব সহজ কোনো বিষয় না।অনেকের সাথে বন্ধুত্ব হতে পারে,অনেকের সঙ্গে নিয়মিত কথা হতে পারে।কিন্তু সবাই মনের মতো হয় না।এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে কথা বলতে গেলে নিজের কথাগুলো বারবার ভেবে বলতে হয় না।নিজের দুর্বলতা,ভুল বা মন খারাপের কথাও সহজে বলা যায়।কারণ মনে হয় যে মানুষটা আমাকে ভুল বুঝবে না আর এই বিশ্বাসটা তৈরি হওয়া অনেক বড় একটা ব্যাপার।আসলে কিছু কিছু ফ্রেন্ড আছে যারা নিজেরাই হয়তো বুঝতে পারে না ওদের ছোট ছোট কাজগুলো অন্যের মনে কতটা আনন্দ দেয়।হয়তো একটা মেসেজ দিয়ে খোঁজ নিল,মন খারাপ দেখে একটু ভালো কথা বলল বা কোনো প্রয়োজনে নিজে থেকেই এগিয়ে এল।আর এই বিষয়গুলো তাদের কাছে খুব সাধারণ মনে হতে পারে।কিন্তু অন্য একজন মানুষের কাছে এগুলো অনেক মূল্যবান।কারণ সবসময় বড় কিছু করেই যে মানুষের মনে জায়গা করে নিতে হয় এমন না।ছোট ছোট ভালো ব্যবহার দিয়েও অনেক আপন হয়ে ওঠা যায়।আমার মনে হয় কি লাইফে এমন বন্ধু থাকাটা সত্যিই ভাগ্যের ব্যাপার যাদের সঙ্গে সম্পর্কটা শুধু প্রয়োজনের ওপর নির্ভর করে না।যারা শুধু ভালো সময়ে না খারাপ সময়েও পাশে থাকার চেষ্টা করে।যাদের সাথে কোনো প্রতিযোগিতা নেই বা অকারণ হিংসা নেই বা কে কার চেয়ে ভালো আছে সেই হিসাব নেই।একজন ভালো কিছু করলে অন্যজন মন থেকে খুশি হয়।এই বিষয়গুলো একটা বন্ধুত্বকে অনেক সুন্দর করে তোলে।
আমরা অনেক সময় জীবনে কী কী পাইনি সেটা নিয়ে বেশি চিন্তা করি।কিন্তু কিছু মানুষকে পাওয়াও যে অনেক বড় প্রাপ্তি সেটা ভুলে যাই।এমন কিছু বন্ধু থাকে যাদের উপস্থিতি জীবনটাকে একটু সহজ করে দেয়।ওদের সঙ্গে হাসাহাসি করা যায়,মনের কথা বলা যায় আবার কোনো কারণ ছাড়াই গল্প করেও সময় কাটানো যায়।সত্যি বলতে না এমন বন্ধুদের জীবনে পেলে তাদের মূল্য দেওয়া উচিত।সব সম্পর্ক একরকম হয় না আর সব মানুষও একরকম ভালো হয় না।তাই যারা সত্যিই মন থেকে ভালোবাসে,সম্মান করে আর পাশে থাকার চেষ্টা করে।ওদের যত্ন নেওয়া দরকার।কারণ ভালো বন্ধু শুধু জীবনের একটা অংশ না অনেক সময় ওরা আমাদের ভালো থাকারও একটা সুন্দর কারণ হয়ে ওঠে।এমন মানুষদের পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার।

