নেগেটিভ মাইন্ড!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

কিছু কিছু মানুষের মনটাই আসলে নেগেটিভ।মানে এদের যা ই বলেন না কেনো ঘুরিয়ে ফিরিয়ে নেগেটিভ কিছু বলবেই।কোনো একটা ভালো খবর দিলেও সেখানে খারাপ কিছু খুঁজে বের করবে।কোনো কাজ করার কথা বললে সেটা কেনো করা উচিত না সেই যুক্তি দেখাবে।আবার কোনো ভালো পরিকল্পনার কথা বললেও এমনভাবে কথা বলবে যে শেষ পর্যন্ত নিজের মধ্যেই সন্দেহ তৈরি হয়ে যাবে।আমার কাছে এই বিষয়টা খুবই বিরক্তিকর লাগে।আসলে জীবনে সবকিছুর মধ্যে ভালো আর খারাপ দুই দিকই থাকে।কোনো একটা কাজ শুরু করার আগে সমস্যা নিয়ে ভাবা অবশ্যই দরকার।কারণ আগে থেকে সম্ভাব্য সমস্যাগুলো বুঝতে পারলে সেগুলো সমাধান করার প্রস্তুতি নেওয়া যায়।কিন্তু তাই বলে সবকিছুর মধ্যে শুধু খারাপ দিক খুঁজে বেড়ানো কোনো ভালো বিষয় না।

একটা মানুষ কোনো কিছু করার আগেই যদি বারবার শুনতে থাকে যে এটা হবে না ওটা সম্ভব না।তো ব্যর্থ হতে হবে তাহলে তার আত্মবিশ্বাস কমে যাওয়াটাই স্বাভাবিক।আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি কিছু মানুষ নিজেরা কোনো ভালো চিন্তা করবে না আবার অন্য কেউ ভালো কিছু চিন্তা করলেও সেটাকে সহজভাবে নিতে পারবে না।কেউ নতুন কিছু করার পরিকল্পনা করলে তাকে উৎসাহ দেওয়ার বদলে এমন সব কথা বলবে যেগুলো শুনে মানুষটা নিজের সিদ্ধান্ত নিয়েই চিন্তায় পরে যাবে।অথচ একটা কাজ সফল হবে কি না সেটা চেষ্টা করার আগেই নিশ্চিতভাবে বলে দেওয়া যায় না।চেষ্টা করলে সফলতাও আসতে পারে আবার ব্যর্থতাও হতে পারে।কিন্তু শুরুতেই সবকিছুকে খারাপ ভাবে দেখার কোনো মানে হয় না।আর আমার মনে হয় যে মানুষের চিন্তাভাবনা তার নিজের জীবনেও অনেক প্রভাব ফেলে।যে মানুষ সবসময় খারাপ কিছু হওয়ার আশঙ্কা করে তার কাছে ভালো পরিস্থিতিতেও অনেক সময় শান্তি পাওয়া কঠিন হয়ে যায়।কোনো কিছু ভালোভাবে চললেও সে ভাবতে থাকে এবার নিশ্চয়ই কিছু একটা খারাপ হবে।আবার অন্যদের জীবনেও একই ধরনের চিন্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে।এতে নিজের যেমন মানসিক অশান্তি বাড়ে তেমনি আশেপাশের মানুষগুলোর মধ্যেও বিরক্তি তৈরি হয়।অবশ্য সবসময় নেগেটিভ কথা বললেই যে মানুষটা ইচ্ছা করে অন্যের মন খারাপ করতে চায় এমনটা না।কারো কারো অভিজ্ঞতা খারাপ হতে পারে জীবনে অনেক হতাশার মধ্যে দিয়ে যেতে হতে পারে।সেখান থেকে তাদের মধ্যে এক ধরনের নেতিবাচক মানসিকতা তৈরি হতে পারে।

কিন্তু নিজের অভিজ্ঞতা খারাপ হয়েছে বলে অন্য সবার ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে এমনটা ভাবা ঠিক না।প্রত্যেক মানুষের পরিস্থিতি আলাদা।একজন যে জায়গায় ব্যর্থ হয়েছে অন্য একজন সেখানে সফলও হতে পারে।আর আমার কাছে মনে হয় যে লাইফে এমন মানুষের সঙ্গে চলার সময় নিজের মানসিক শান্তির বিষয়টাও বিবেচনা করা দরকার।কারণ সবসময় কারো নেতিবাচক কথা শুনতে শুনতে একটা সময় নিজের মধ্যেও হতাশা তৈরি হতে পারে।তাই কে কী বললো সেটা শুনেই নিজের সিদ্ধান্ত পরিবর্তন করা উচিত না বরং কথাগুলো কতোটা যুক্তিসংগত সেটা বুঝতে হবে।কেউ সত্যিকারের কোনো সমস্যা দেখিয়ে দিলে সেটা থেকে শেখা যায়।কিন্তু কেউ যদি শুধু নিরুৎসাহিত করার জন্য খারাপ কথা বলে।তাহলে সেই কথাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।আমরা সবাই যদি একে অন্যের ভালো চিন্তাগুলোকে একটু উৎসাহ দিতে শিখতাম।তাহলে অনেকের জন্যই সামনে এগিয়ে যাওয়া সহজ হতো।আর সবসময় বড় কোনো সাহায্য করতে হবে এমন না।কখনো শুধু ভালো একটা কথা বললেও অন্য একজন মানুষের মনে সাহস তৈরি হতে পারে।

লাইফে সমস্যা থাকবেই ব্যর্থতার আশঙ্কাও থাকবে।কিন্তু তাই বলে সবকিছুকে খারাপ ভাবে দেখার কোনো প্রয়োজন নেই।বাস্তবতা বুঝে সতর্ক থাকা আর সবসময় খারাপ কিছু ভাবা এক বিষয় না।আমার মনে হয় যে নিজের চিন্তাভাবনাকে একটু ইতিবাচক রাখা এবং অন্যের মনেও অকারণে হতাশা তৈরি না করা আমাদের সবারই শেখা দরকার।কারণ খারা কথা বলে কাউকে থামিয়ে দেওয়া সহজ।কিন্তু একটু সাহস দিয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করাটা অনেক বেশি সুন্দর একটা কাজ।

ABB.gif