সৃষ্টিকর্তার কাছে!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমি একটা বিষয় মনে করি।সেটা হচ্ছে কি আসলে মন থেকে সৃষ্টিকর্তার কাছে কিছু চাইলে সৃষ্টিকর্তা কখনো আমাদের নারাজ করেন না।কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা নিজেরাই অনেক সময় অধৈর্য হয়ে যাই। আমরা কিছু চাই তারপর সাথে সাথে সেটা পাওয়ার আশা করি।মানে নিজের ইচ্ছামতো সময়ের মধ্যে কিছু না পেলে মনে হতে থাকে।হয়তো আমার চাওয়াটা পূরণ হবে না।কখনো আবার মনে হয় এতো দোয়া করেছি এতো চাচ্ছি তাও কেনো কিছু হচ্ছে না।তো তখন নিজের মনেই নানা ধরনের প্রশ্ন তৈরি হয়।আসলে আমরা অনেক সময় শুধু চাওয়ার বিষয়টাকেই দেখি।কিন্তু কখন সেটা পাওয়া দরকার সেটা বুঝতেই পারি না।আসলে আমাদের মনে হয় যে আমি যেটা চাইছি সেটা এখনই পেলে সবচেয়ে ভালো হবে।কিন্তু সৃষ্টিকর্তা আমাদের চাওয়া,আমাদের প্রয়োজন আর আমাদের ভবিষ্যৎ সবকিছু আমাদের চেয়ে ভালো জানেন।
তাই কোনো কিছু পেতে দেরি হওয়া মানেই যে সেটা আমরা পাবো না এমনটা না।অনেক সময় দেরির মধ্যেও ভালো কিছু লুকিয়ে থাকতে পারে।আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অপেক্ষা করতে না পারা। আমরা চাই সবকিছু দ্রুত হয়ে যাক।আসলে একটা সমস্যা হয়েছে তার সমাধান এখনই চাই।কোনো একটা স্বপ্ন আছে সেটা দ্রুত পূরণ হতে চাই।কোনো একটা সুযোগের জন্য অপেক্ষা করছি সেটাও দ্রুত আসুক চাই।কিন্তু জীবনের সবকিছু তো আমাদের সময় অনুযায়ী হবে না।কিছু বিষয় নিজের সময় নিয়ে আসে।আর সেই সময়টুকু অপেক্ষা করাটাই অনেক সময় সবচেয়ে কঠিন হয়ে যায়।অনেক সময় ই কোনো একটা বিষয় নিয়ে খুব মন থেকে চেয়েছি।তখন হয়তো মনে হয়েছে যে এটা না হলে আর কিছুই ভালো লাগবে না।কিন্তু পরে যখন সময় পার হয় তখন বুঝতে পারি যে তখন যেটা চেয়েছিলাম সেটা হয়তো আমার জন্য সবচেয়ে ভালো ছিলো না কখনো এমনও হয় যে আমরা যে জিনিসটা চাই সেটা না পেয়ে কষ্ট পাই।কিন্তু কিছুদিন পর এমন কিছু ঘটে যার কারণে মনে হয় আগের সেই না পাওয়াটাই হয়তো ভালো হয়েছিল।তাই সৃষ্টিকর্তার কাছে চাওয়ার পাশাপাশি ধৈর্য ধরাটাও খুব ইম্পর্ট্যান্ট।মানে শুধু চাইলে হবে না বিশ্বাসও রাখতে হবে।আজ চাইলাম কাল পেলাম না তাই হতাশ হয়ে গেলাম এমন হলে তো বিশ্বাসের জায়গাটাই দুর্বল হয়ে যায় আরকি।আমাদের বুঝতে হবে,আমাদের চাওয়ারও একটা সময় আছে।আমরা জানি না কখন কোন জিনিস আমাদের জন্য ভালো হবে কিন্তু সৃষ্টিকর্তা তো জানেন।অনেক সময় কঠিন পরিস্থিতিতে আমরা সবচেয়ে বেশি সৃষ্টিকর্তাকে ডাকি।তখন মন থেকে কিছু চাইতে ইচ্ছা করে। কিন্তু পরিস্থিতি একটু ভালো হলেই আবার আগের মতো হয়ে যাই।আমার মনে হয় যে শুধু বিপদের সময় না সবসময়ই সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রাখা দরকার।কিছু পেলে কৃতজ্ঞ থাকা এবং কিছু পেতে দেরি হলে ধৈর্য রাখা দুটোই ইম্পর্ট্যান্ট।আর চাওয়ার পর আমাদের নিজের দায়িত্বটাও পালন করতে হবে।শুধু প্রার্থনা করে বসে থাকলে হবে না।যে কাজটা করার দরকার সেটা করতে হবে নিজের জায়গা থেকে চেষ্টা করতে হবে।কারণ চেষ্টা আর প্রার্থনা দুটো পাশাপাশি থাকলে নিজের মনেও একটা শান্তি থাকে।রেজাল্টটা কখন আসবে সেটা হয়তো আমার হাতে নেই।কিন্তু চেষ্টা করা আমার হাতে আছে।
আসলে সৃষ্টিকর্তার কাছে মন থেকে চাওয়া কোনো চাওয়াই অমূল্য না।হয়তো উত্তরটা আমার প্রত্যাশামতো আসবে না হয়তো সময় লাগবে হয়তো অন্য কোনোভাবে ভালো কিছু আসবে।কিন্তু তাই বলে অধৈর্য হয়ে আশা ছেড়ে দেওয়া ঠিক না।কারণ আমরা অনেক সময় শুধু আজকের পরিস্থিতিটাই দেখি।কিন্তু সৃষ্টিকর্তা আমাদের পুরো পথটা জানেন।তাই কিছু চাইলে মন থেকে চাইতে হবে,নিজের জায়গা থেকে চেষ্টা করতে হবে আর তারপর ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।সবকিছু নিজের সময় অনুযায়ী পাওয়ার চেষ্টা না করে সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখা দরকার।কারণ অনেক সময় দেরি মানেই না পাওয়া না সেই দেরির মধ্যেই হয়তো আমাদের জন্য আরও ভালো কিছু অপেক্ষা করে থাকে।আমার বিশ্বাস তা ই আরকি।

