উপকারের কুফল!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
খারাপ লাগে কি জানেন?আসলে বেশিরভাগ সময় ই আসলে বিভিন্ন ঘটনা থেকে যেটা ফিল করেছি সেটা হচ্ছে কারও ভালো করতে গিয়ে যদি শেষ পর্যন্ত খারাপ কিছু হয়ে যায়।তাহলে সবচেয়ে বেশি অপমানিত হতে হয় যে মানুষটা ভালো করতে গিয়েছিল তাকেই।বিষয়টা মাঝে মাঝে এতোটাই হতাশাজনক লাগে যে মনে হয় যে দুনিয়া থেকে যেনো ভালো করার মূল্যটাই উঠে গেছে।আসলে কেউ নিজের জায়গা থেকে কাউকে সাহায্য করতে গেলো তার জন্য একটু চিন্তা করলো বা একটা উপকার করতে চাইলো।কিন্তু ফলাফল খারাপ হলে শেষ পর্যন্ত তাকেই এমনভাবে কথা শুনতে হয় যেন সব দোষ তারই।অথচ ভালো করতে যাওয়ার সময় তো কেউ খারাপ কিছু করার উদ্দেশ্য নিয়ে যায় না।নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব ভালো কিছু করার চেষ্টা করে।কিন্তু সবকিছু সবসময় আমাদের পরিকল্পনা অনুযায়ী হয় না।অনেক সময় ই ভালো উদ্দেশ্য থেকেও ভুল হয়ে যেতে পারে।পরিস্থিতি অন্যদিকে চলে যেতে পারে।যাকে সাহায্য করতে গিয়েছিলাম সে হয়তো পরে সেই সাহায্যের অন্যরকম ব্যাখ্যা করতে পারে।
কিন্তু একটা ভুল হয়ে গেলেই যদি আগের সব ভালো উদ্দেশ্যকে ভুলে গিয়ে মানুষটাকে অপমান করা হয়।তাহলে ভবিষ্যতে কেউ আর ভালো কিছু করতে চাইবে কেনো!আর সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে কি অনেক সময় মানুষ সাহায্য পাওয়ার বিষয়টা খুব সহজে মনে রাখে।কিন্তু সাহায্য করতে গিয়ে কেউ যে সময় দিয়েছে, চিন্তা করেছে বা নিজের ঝুঁকি নিয়েছে সেটা মনে রাখে না।কাজটা ঠিকঠাক হলে সবাই স্বাভাবিকভাবে নেয়।কিন্তু কোনো সমস্যা হলেই শুরু হয় দোষ খোঁজা।তখন কে কতটা ভালো চেয়েছিল সেটা আর কেউ দেখতে চায় না।আর অবশ্যই কেউ ভালো করতে গিয়ে ভুল করলে তার ভুলটা বলা যাবে।ভুল হলে সেটা স্বীকার করাও দরকার।কিন্তু ভুল আর খারাপ উদ্দেশ্য এক জিনিস না।কেউ ভুল করেছে বলেই সে ইচ্ছা করে ক্ষতি করেছে এমনটা ধরে নেওয়া ঠিক না।একটা মানুষকে তার উদ্দেশ্য এবং পরিস্থিতি না বুঝে শুধু ফলাফলের ওপর ভিত্তি করে বিচার করা খুব সহজ।কিন্তু একটু মানবিকভাবে চিন্তা করলে দেখবেন যে অনেক ভুলের পেছনেও ভালো একটা উদ্দেশ্য থাকতে পারেই।তাই না?আর এই কারণেই এখন মনে হয় কি কাউকে সাহায্য করার আগে নিজের সীমাটাও বুঝতে হবে।আসলে সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার দরকার নেই।কেউ সাহায্য চাইলেই সবকিছু করতে হবে এমনও না।কারণ ভালো করতে গিয়ে যদি নিজের শান্তি,সম্মান আর সময় সবকিছু হারাতে হয়।তাহলে একটা সময় ভালো কাজ করাটাও ভয় লাগতে শুরু করবে।
আসলে আমাদেরও হয়তো বুঝতে হবে যে ভালো মানুষ হওয়া মানে সবার জন্য সবসময় কিছু করে যাওয়া না।মানে সাহায্য করা ভালো ই।কিন্তু কোথায় সাহায্য করা উচিত আর কোথায় নিজেকে সরিয়ে রাখা উচিত সেটাও জানা দরকার।কারণ পৃথিবীতে সবাই আমাদের ভালো উদ্দেশ্য বুঝবে না।কেউ কৃতজ্ঞ হবে আবার কেউ উল্টো দোষও দিতে পারে,এটা সিম্পল।কিন্তু তাও না মানুষের ভালো করার ইচ্ছাটা যেনো পুরোপুরি নষ্ট হয়ে না যায়।কারণ কয়েকজনের আচরণের জন্য সবাইকে সন্দেহ করা ঠিক না।কিন্তু ভালো করতে গেলে নিজের সীমারেখা,পরিস্থিতি আর সামর্থ্য সম্পর্কে সচেতন থাকা জরুরি।মানে ভালো করা উচিত কিন্তু অন্ধভাবে না আরকি।কাউকে সাহায্য করা উচিত।কিন্তু নিজের সম্মান বিসর্জন দিয়ে নয় আর কেউ আমাদের ভালো উদ্দেশ্যকে ভুল বুঝে অপমান করলেও সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া দরকার।কারণ দুনিয়া সবসময় ভালো কাজের ভালো ফল দেবে এমন না।কখনো কখনো ভালো করতে গিয়েও খারাপ পরিস্থিতিতে পড়তে হয়।তাই ভালো মনটা রাখার পাশাপাশি নিজেকেও একটু শক্ত রাখা দরকার বলেই মনে করি।

