ধার এ বিবেচনা!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

প্রথমত আমি বলতে চাই সেটা হচ্ছে অবশ্যই ধার দেওয়ার অভ্যাসটা মোটেও খারাপ না।বরং কারও প্রয়োজনের সময় তাকে সাহায্য করতে পারা একটা ভালো ব্যাপার আরকি।অনেক সময় মানুষ বিপদে পরে এমন কারও কাছে টাকা ধার চায় যাকে সে বিশ্বাস করে।আর সেই সময়ে নিজের সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানো অবশ্যই মানবিক একটা ব্যাপার।কিন্তু এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যে ধার দেওয়ার আগে মানুষটাকেও বিবেচনা করা দরকার।কারণ আমরা অনেক সময় শুধু এই চিন্তা করি যে মানুষটা বিপদে আছে তাই তাকে সাহায্য করা উচিত।কিন্তু মানুষটা আসলে কেমন বা তার টাকা ফেরত দেওয়ার মানসিকতা আছে কি না বা ধরেন আগে কারও কাছ থেকে ধার নিয়ে কী করেছে এসব বিষয়ও দেখা দরকার।মানে শুধু সাহায্য করতে চাইছি বলেই যাকে তাকে টাকা দিয়ে দেওয়া ঠিক না।আর ধার দেওয়া আর টাকা দিয়ে দেওয়া এক বিষয় না।ধার মানে হলো একটা নির্দিষ্ট সময়ের জন্য কাউকে টাকা দেওয়া আর পরে সেটা ফেরত পাওয়ার একটা প্রত্যাশা থাকা।তাই এই জায়গায় বিশ্বাসের পাশাপাশি বাস্তবতাও বিবেচনা করা দরকার।এমন কাউকে ধার দিলাম যে টাকাটা আর ফেরত দেওয়ার কোনো চিন্তাই করে না।তাহলে পরে সেই টাকা চাওয়াটাই একটা নতুন সমস্যা হয়ে দাঁড়াতে পারে আরকি।

আর সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে যে টাকা ফেরত চাইতে গেলেই অনেক সময় সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি হয়।তো তখন যে মানুষটা সাহায্য করেছিলো তাকেই খারাপ মনে হতে পারে।অথচ শুরুতে সাহায্যটা সেই মানুষটাই করেছিলো।অনেক সময় ধার নেওয়ার সময় মানুষ খুব সুন্দরভাবে কথা বলে,প্রয়োজনের কথা বলে আর দ্রুত ফেরত দেওয়ার ও আশ্বাস দেয়।কিন্তু টাকা হাতে পাওয়ার পর আচরণ বদলে যায়।তখন বারবার টাকা চাইতে হয় আর বিভিন্ন অজুহাত শুনতে হয়।এমনকি নিজের টাকাটা চাইতেও অস্বস্তি লাগে।তাই কাউকে ধার দেওয়ার আগে নিজের সামর্থ্যটাও দেখতে হবে।এমন পরিমাণ টাকা ধার দেওয়া উচিত না যেটা ফেরত না পেলে নিজের জীবনযাত্রায় বড় সমস্যা তৈরি হবে।কারণ অন্যকে সাহায্য করতে গিয়ে যদি নিজের প্রয়োজন মেটানো কঠিন হয়ে যায়।তাহলে সেই সাহায্যটা শেষ পর্যন্ত নিজের জন্যই বড় চাপ হয়ে দাঁড়াতে পারে।আর সব মানুষকে সাহায্য করা আমাদের দায়িত্ব না।কাউকে সাহায্য করতে পারলে ভালো।কিন্তু নিজের সীমারেখাটাও বুঝতে হবে।কেউ বারবার একইভাবে টাকা ধার চায়,আগের টাকা ফেরত দেয় না।তারপরও আবার নতুন করে টাকা চায়।তাহলে বিষয়টা নিয়ে আসলে সতর্ক হওয়াটা খুবই দরকার আর সেখানে না একদম ই আবেগ দিয়ে সিদ্ধান্ত না নিয়ে বাস্তবতা দিয়ে ভাবাটা বেশি জরুরি।আর ধার দেওয়ার আগে মানুষটাকে বিবেচনা করা মানে খারাপ মানুষ ভাবা না বরং এটা নিজের দায়িত্বশীলতা।আর আমরা কাকে সাহায্য করছি,কেনো করছি আর সেই সাহায্যটা আমাদের ওপর কী ধরনের প্রভাব ফেলতে পারে সেটা বুঝে সিদ্ধান্ত নেওয়া দরকার।

কারণ কাউকে সাহায্য করা ভালো।কিন্তু নিজের ক্ষতি করে সাহায্য করতে থাকা বুদ্ধিমানের কাজ না।ধার দেওয়ার অভ্যাস থাকতেই পারে।কিন্তু তার সাথে বিচারবুদ্ধিও থাকা দরকার।যাকে আসলেই বিশ্বাস করা যায়,যার প্রয়োজনটা বাস্তব এবং যে নিজের দায়িত্ব বোঝে তাকে সাহায্য করা একরকম।আর যে মানুষ বারবার অন্যের সরলতার সুযোগ নেয়।তাকে ধার দেওয়া সম্পূর্ণ অন্য ব্যাপার।আর তাই টাকা ধার দেওয়ার আগে শুধু মানুষের প্রয়োজনটা না মানুষটাকেও দেখতে হবে।কারণ ভুল মানুষকে সাহায্য করতে গিয়ে অনেক সময় টাকা হারানোর পাশাপাশি মেন্টাল পিচ,লসম্পর্ক এবং বিশ্বাসও হারাতে হতে পারে আরকি!

ABB.gif