ভয়কে জয়!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমি না আমার লাইফে একটা বিষয় মেনে চলার চেষ্টা করি।সেটা হচ্ছে কোনো একটা কাজকে ভয় লাগলে আমার মনে হয় যে একদম সবার আগে সেই কাজটা নিয়ে একটু রিসার্চ করা উচিত।কারণ আমরা অনেক সময় কোনো একটা বিষয় সম্পর্কে ভালোভাবে না জেনেই সেটাকে অনেক বড় আর কঠিন মনে করি।দূর থেকে দেখলে মনে হয় কি যে এটা আমার পক্ষে করা সম্ভব না।কিন্তু যখন বিষয়টা নিয়ে একটু জানি,বুঝি,কীভাবে কাজটা করতে হয় সেটা দেখি তখন না ভয়টা অনেকটাই কমে আসে।আমাদের ভয় অনেক সময় আসলে অজানা বিষয় থেকেই তৈরি হয়।সামনে কী আছে জানি না,কী হবে জানি না,ভুল করলে কী হবে সেটাও জানি না।তো তাই মাথার মধ্যে নানা ধরনের চিন্তা ঘুরতে থাকে।একটা সময় সেই চিন্তাগুলোই কাজটার থেকেও বড় হয়ে যায়।তো তখন কাজটা শুরু করার আগেই মনে হয় যে এটা অনেক কঠিন।আসলে কাজটা হয়তো ততোটা কঠিন না আমরা শুধু আগে থেকেই ভয় পেয়ে যাই।

আর এই কারণে কোনো কাজকে ভয় লাগলে আগে সেটা সম্পর্কে জানাটা খুব জরুরি।কী কী করতে হবে,কোথায় সমস্যা হতে পারে,অন্যরা কীভাবে কাজটা করেছে,কোন জায়গাগুলোতে সাবধান থাকা দরকার এসব একটু দেখলে আমাদের মাথার ভেতরের অগোছালো ভয়টা কমে যায়।তো তখন অন্তত বুঝতে পারি যে ভয় পাওয়ার আসল কারণটা কোথায়।আর কোনো একটা কাজের সঙ্গে যতো বেশি সময় থাকা যায় ততো বেশি পরিচিতি তৈরি হয়।মানে প্রথম দিন যে বিষয়টা খুব ভয়ংকর মনে হয় কয়েকদিন পর সেটাই অনেক স্বাভাবিক মনে হতে পারে।কারণ তখন বিষয়টা আর একদম অচেনা থাকে না।আমরা বুঝতে শুরু করি কোথায় কী করতে হবে, কীভাবে সামলাতে হবে।তো তখন ভয়টা ধীরে ধীরে কমতে থাকে।

আসলে ভয়কে একদম এড়িয়ে গেলে অনেক সময় ভয়টা আরো বড় হয়।কারণ আমরা যতক্ষণ কোনো একটা বিষয় থেকে দূরে থাকি ততক্ষণ আমাদের মাথায় সেটাকে নিয়ে নানা ধরনের ধারণা তৈরি হতে থাকে।কিন্তু সেই ভয়টার কাছাকাছি গিয়ে বিষয়টা বুঝতে শুরু করলে বাস্তবতা আর কল্পনার পার্থক্যটা বোঝা যায়।আর অবশ্যই এর মানে এই না যে সব ধরনের ভয়কে জোর করে উপেক্ষা করতে হবে।কোনো কাজ সত্যিই ঝুঁকিপূর্ণ হলে সেটা নিয়ে ঠিকভাবে চিন্তা করা দরকার।মানে নিজের নিরাপত্তা,সামর্থ্য আর পরিস্থিতি বিবেচনা করাও ইম্পর্ট্যান্ট।কিন্তু শুধু না জানার কারণে যে ভয় তৈরি হচ্ছে সেটা কমানোর জন্য জানার চেষ্টা করা দরকার।অনেক সময় আমাদের দরকার হয় কাজটা একবারে পুরোটা না করে ছোট ছোট অংশে ভাগ করা।প্রথমে একটু জানা তারপর একটু চেষ্টা করা এরপর আস্তে আস্তে আরো সময় দেওয়া।এভাবে কাজটার সঙ্গে পরিচিত হতে থাকলে নিজের ওপরও একটা বিশ্বাস তৈরি হয়।তাই আমার কাছে মনে হয় যে ভয় লাগছে বলেই কোনো কাজ থেকে দূরে সরে যাওয়া সবসময় সমাধান না।ভয়টা কেনো লাগছে সেটা বুঝতে হবে।তারপর সেই বিষয় নিয়ে রিসার্চ করতে হবে,ঠিক আর ভুল বিচার করতে হবে আর আস্তে আস্তে কাজটার সঙ্গে সময় কাটাতে হবে।কারণ কোনো অচেনা জিনিসের সাথে যতো বেশি পরিচিত হওয়া যায় সেটাকে নিয়ে ভয়ও তত কমতে থাকে।অনেক সময় আমরা ভয়টাকে হারানোর জন্য আলাদা কিছু করতে হয় না শুধু ভয়টার সঙ্গে কিছুটা সময় থাকতে হয়।তারপর একসময় নিজের কাছেই মনে হয় যে আরেহহহহ এতোদিন যেটাকে এতো ভয় লাগছিলো সেটা আসলে এতোটা ভয় পাওয়ার মতো ছিলোই না,ধুর!

ABB.gif