গসিপ!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

কিছু কিছু মানুষকে দেখেছি যারা সবসময় অন্যের পিছনে ফালতু কথা বলতেই বেশি পছন্দ করে।ওরা নিজেরা যাই করুক না কেনো,সুযোগ পেলেই অন্য মানুষকে নিয়ে গসিপ শুরু করে দেয়।কার কী সমস্যা,কে কী করেছে,কার জীবনে কী ঘটছে,কে কোথায় যাচ্ছে, কে কীভাবে চলছে, এসব নিয়েই তাদের সবচেয়ে বেশি আগ্রহ।মানে মনে হয় যে নিজেদের জীবন নিয়ে ভাবার চেয়ে অন্যের জীবন নিয়ে আলোচনা করতেই তারা বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে।আমার কাছে বিষয়টা আসলে খুবই বিরক্তিকর।কারণ কারো অনুপস্থিতিতে তাকে নিয়ে কথা বলা আর প্রয়োজনীয় কোনো বিষয় আলোচনা করা এক জিনিস না।কিন্তু কিছু মানুষ আছে যারা ইচ্ছা করেই অন্যকে ছোট করার জন্য কথা বলে।কারো ব্যক্তিগত বিষয় নিয়ে হাসাহাসি করে,কারো দুর্বলতা নিয়ে গল্প বানায় আবার কখনো সত্যি কথা না জেনেই নানা রকম মন্তব্য করতে থাকে।

আর সবচেয়ে খারাপ ব্যাপার হচ্ছে কি এদের অনেকেই বুঝতে চায় না যে তাদের কথার কারণে অন্য একজন মানুষ কষ্ট পেতে পারে।ওরা হয়তো নিজেদের কাছে বিষয়টাকে খুব মজার মনে করে।কিন্তু যার সম্পর্কে বলা হচ্ছে,তার জায়গা থেকে চিন্তা করলে ব্যাপারটা মোটেও মজার না।একজন মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে অন্যদের সামনে আলোচনা করার কোনো অধিকার আমাদের নেই যদি না সেই মানুষ নিজে বিষয়টা শেয়ার করে।আর কিছু মানুষ আবার এমনভাবে গসিপ করে যেনো অন্যের জীবন নিয়ে কথা বলাটা তাদের দায়িত্ব।ওরা সবকিছুতেই নাক গলাবে।কে কার সাথে কথা বলছে,কার সাথে সম্পর্ক ভালো, কার পরিবারে কী হচ্ছে,কে কত টাকা আয় করছে,কে কী কিনেছে এসব নিয়েই তাদের ব্যস্ততা।অথচ নিজের জীবনেও অনেক সমস্যা থাকতে পারে নিজের অনেক ভুল থাকতে পারে সেদিকে তাদের কোনো নজর থাকে না।

আসলে সবসময় অন্যকে নিয়ে বাজে কথা বলার অভ্যাসটা মানুষের নিজের ব্যক্তিত্বের ওপরও খারাপ প্রভাব ফেলে।কারণ যে মানুষ অন্যের সামনে একজনকে নিয়ে খারাপ কথা বলে সে সুযোগ পেলে অন্যদের সামনেও আমাদের নিয়ে একইভাবে কথা বলতে পারে।তো তাই এমন মানুষের সাথে খুব বেশি ব্যক্তিগত বিষয় শেয়ার করাও ঠিক না।আর গসিপের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা অনেক সময় সত্যি কথা থেকে শুরু হলেও পরে বাড়তে বাড়তে একেবারে অন্যরকম হয়ে যায়।একজন একটা কথা বললো আর আরেকজন সেখানে নিজের মতো কিছু যোগ করলো।তারপর সেটা অন্যের কাছে পৌঁছাতে পৌঁছাতে সম্পূর্ণ বদলে গেলো।এভাবে ভুল বোঝাবুঝি তৈরি হয়,সম্পর্ক নষ্ট হয় এবং অনেক নির্দোষ মানুষও অযথা সমস্যায় পরে।আর আমাদের সবারই জীবনে অনেক কাজ,চিন্তা এবং দায়িত্ব আছে।তাই অন্যের জীবন নিয়ে অপ্রয়োজনীয় আলোচনা করার চেয়ে নিজের জীবনটাকে গুছিয়ে নেওয়া বেশি দরকার।কারো কোনো সমস্যা থাকলে সরাসরি এবং সম্মানের সাথে কথা বলা যায়।কিন্তু পিছনে কথা বলে,হাসাহাসি করে বা অন্যের ব্যক্তিগত বিষয় ছড়িয়ে দিয়ে কোনো ভালো ফল পাওয়া যায় না।অবশ্য সব আলোচনা গসিপ না।কখনো কখনো কারো আচরণ নিয়ে সতর্ক হওয়ার জন্য কথা বলতে হয়।কিন্তু সেখানে উদ্দেশ্য যদি হয় সমাধান খোঁজা বা কাউকে বিপদ থেকে বাঁচানো।তাহলে সেটা আলাদা বিষয় আর যদি উদ্দেশ্য হয় কাউকে ছোট করা,তার সম্মান নষ্ট করা বা নিজের আনন্দের জন্য তার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা।তাহলে সেটা অবশ্যই খারাপ অভ্যাস।

আর অন্যকে নিয়ে কথা বলার আগে আমাদের একটু ভাবা দরকার এই কথাটা যদি আমাদের নিয়ে বলা হতো তাহলে কেমন লাগতো।তো সবাই নিজের সম্মানকে গুরুত্ব দেয়।তাই অন্যের সম্মান নিয়েও আমাদের সচেতন থাকা উচিত।সবসময় অন্যের পিছনে বাজে কথা বলার চেয়ে নিজের চরিত্র,কাজ আর জীবন নিয়ে ভাবা অনেক বেশি ভালো।কারণ অন্যের জীবন নিয়ে গসিপ করে হয়তো কিছু সময় আনন্দ পাওয়া যায়।কিন্তু এতে আমাদের নিজেদের কোনো উন্নতি হয় না।

ABB.gif