আনন্দ যখন দায়িত্ব!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমার কাছে মনে হয় যে কিছু কিছু কাজ আমরা প্রথমে শুরু করি আনন্দ লাগবে বা অনেক মজা হবে এই বিষয়ের ভিত্তিতে। কিন্তু সত্যি কথা বলতে কোনো কাজ কখনোই সারা জীবন আনন্দের সাথে করা যায় না। অন্তত এটা আমার বিশ্বাস। অর্থাৎ আমরা আসলে অনেকেই সব সময় বলি যে নিজের যেটা আনন্দের কাজ বা নিজের যেটা শখ সেটাকে যদি আমরা দায়িত্ব হিসেবে নেয়। তাহলে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো।আসলে বিষয়টা হচ্ছে একটা সময় পর্যন্ত আনন্দটা আনন্দ লাগে। অর্থাৎ কোনো শখকে আপনি যখন আনন্দ সহকারে করবেন। সেটা অবশ্যই ভালো লাগবে। অর্থাৎ শখের কাজকে।

কিন্তু যখন আসলে ওই শখের কাজ এর উপরে অনেক বেশি এফোর্ট দিতে হয়। তখন আমার মনে হয় যে বেশ কষ্টকর হয়ে যায়। সেটাকে আসলে আনন্দ হিসেবে চালিয়ে নেওয়া। অর্থাৎ সেটাকে অবশ্যই আমরা দায়িত্ব হিসেবে অবশ্যই খুব ভালোভাবে পালন করতে পারবো।কারণ আমাদের মানুষ আমরা এভাবেই সৃষ্টি হয়েছে। অর্থাৎ পৃথিবীর শ্রেষ্ঠতম প্রাণী এবং আমরা সকল কাজকে সুন্দরভাবে দায়িত্ব সহকারে সম্পন্ন করতে পারবো। এই সবকিছুই আমাদের মধ্যে রয়েছে এবং সে কারণেই হয়তো বা আমরা মানুষ। অর্থাৎ আর আশরাফুল মাখলুকাত। কিন্তু সত্যি কথা বলতে আমার কাছে যেটা মনে হয়। সেটা হচ্ছে আনন্দের কাজগুলো যখন আমরা অনেক দীর্ঘদিন ধরে করি।

তখন আসলে কোথাও না কোথাও গিয়ে অনেকটা কষ্টকর হয়ে যায়। কারণ একটা জিনিসকে আসলে দিনের পর দিন ইমপ্রুভমেন্ট আনতে হয়। অর্থাৎ কোনো জিনিস আমি যা পারলাম সেটাই করে গেলাম এমন কিন্তু হয় না। অর্থাৎ প্রত্যেক দিন আমাকে কিছু কিছু করে নিজেকে ইমপ্রুভ করতে হয়। তো সেটা তো অবশ্যই আর আনন্দ থাকে না। কারণ সেটাতে যথেষ্ট ডেডিকেশন দিতে হয় এবং আমরা যদি সেখানে সে পরিশ্রমটা না দেই। তাহলে খুব স্বাভাবিকভাবেই আমি কামিয়াব হবো না। তো ওই সফলতার জন্যই আসলে আমরা যতোই চাই না কেনো আনন্দ করার জন্য। কিন্তু শেষ পর্যন্ত সেটাকে অনেক বেশি কষ্ট করেই জিতে নিতে হয়। যেমন ধরুন যদি বলি গান গাওয়া। তো প্রথমদিকে কিন্তু সেটা খুব আনন্দের হয়। কিন্তু যখন নিজেকে ইমপ্রুভ করতে হয়। অর্থাৎ দায়িত্বের মধ্যে পরে যায়। তখন কিন্তু সেটা বেশ কষ্টকর হয়।

ABB.gif