ব্যবহারের বদল!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আচ্ছা একটা বিষয় না আমি অনেকবার দেখেছি যে কিছু কিছু মানুষ শুরুতে খুব সুন্দর ব্যবহার করে।ওদের কথাবার্তা,বিহেভিয়ার সবকিছুতেই একটা ভালো দিক দেখতে পাওয়া যায়।মানে মনে হয় কি আরেহ মানুষটা বেশ ভালো বা ওর সাথে হয়তো সুন্দর একটা সম্পর্ক তৈরি হবে।কিন্তু কিছুদিন যাওয়ার পরেই ওদের বিহেভিয়ার একেবারে চেঞ্জ হয়ে যায়।তো তখন আর আগের মতো সুন্দর ব্যবহার থাকে না।মানে এমন কিছু আচরণ করে যেগুলো দেখে সত্যিই অবাক হতে হয়।আমার কাছে বিষয়টা একেবারেই ভালো লাগে না।আসলে একজন মানুষের শুরুতে ভালো ব্যবহার করাটা খুব অস্বাভাবিক কিছু না।কিন্তু সেই ব্যবহারটা যদি শুধু কাউকে কাছে টানার জন্য হয়।তাহলে সেটা কোনোভাবেই ভালো বিষয় হতে পারে না।কারণ একটা সম্পর্কের শুরুতে সুন্দর ব্যবহার করে পরে নিজের আসল আচরণ প্রকাশ করার মধ্যে এক ধরনের অসততা কাজ করে।কেউ যখন আমাদের সাথে প্রথম পরিচিত হয়।তখন স্বাভাবিকভাবেই তার ভালো দিকগুলো দেখতে পাই।
কিন্তু সময় যাওয়ার সঙ্গে সঙ্গে যখন সে নিজের আচরণ পরিবর্তন করতে থাকে।তখন বুঝতে পারি যে প্রথম দিকের ব্যবহারটা হয়তো তার স্বাভাবিক আচরণ ছিলো না।আসলে আমার কাছে মনে হয় কি মানুষের সাথে সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে ধারাবাহিকতা খুব ইম্পর্ট্যান্ট।আসলে সবসময় যে একজন মানুষ একই রকম ভালো মুডে থাকবে এমনটা আশা করা যায় না।মানে সবারই খারাপ সময় থাকতে পারে,মন খারাপ হতে পারে,রাগ হতে পারে।কিন্তু তাই বলে অন্য মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করার অধিকার কারও নেই।বিশেষ করে কাউকে নিজের লাইফে জায়গা দেওয়ার পর তার সঙ্গে এমন আচরণ করা উচিত না যাতে সে নিজের গুরুত্ব নিয়েই প্রশ্ন করতে শুরু করে।
আমি না আসলে অনেক সময় দেখেছি জানেন কিছু মানুষ প্রয়োজনের সময় খুব ভালো ব্যবহার করে।আনে যখন তাদের কোনো প্রয়োজন থাকে।তখন কথাবার্তায় অনেক আন্তরিকতা দেখায়।কিন্তু প্রয়োজন শেষ হয়ে গেলে তাদের আচরণও বদলে যায়।তখন আগের সেই সুন্দর ব্যবহার আর খুঁজে পাওয়া যায় না।আসলে এমন মানুষদের ক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার হয়ে যায় যে ওদের ভালো ব্যবহারটা হয়তো আন্তরিকতার জায়গা থেকে ছিল না বরং নিজের সুবিধার জন্য ছিলো আরকি।আসলে আমার কাছে মনে হয় কি কাউকে চেনার জন্য শুধু তার প্রথম দিকের ব্যবহার দেখলেই হবে না।তো সময়ের সাথে সাথে সে কেমন আচরণ করছে সেটাও লক্ষ্য করা দরকার।আর বিশেষ করে যখন তার কোনো প্রয়োজন নেই তখন সে আমাদের সঙ্গে কেমন ব্যবহার করে সেটা অনেক কিছু বুঝিয়ে দেয়।
কারণ একজন মানুষের প্রকৃত আচরণ শুধু ভালো সময়ে না বিভিন্ন পরিস্থিতিতেও প্রকাশ পায়।আমি একটা কথাই বলতে চাই যে মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করা কোনো বিশেষ গুণ দেখানোর বিষয় না।এটা আমাদের স্বাভাবিক অভ্যাস হওয়া উচিত।মানে শুরুতে ভালো ব্যবহার করে পরে খারাপ আচরণ করার চেয়ে শুরু থেকেই নিজের আচরণে আন্তরিকতা রাখা অনেক বেশি ভালো।কারণ কাউকে কাছে টেনে পরে তার সঙ্গে খারাপ ব্যবহার করলে শুধু সম্পর্কটাই নষ্ট হয় না,মানুষের বিশ্বাসও নষ্ট হয়ে যায়।আর একবার বিশ্বাস নষ্ট হয়ে গেলে সেটা আগের জায়গায় ফিরিয়ে আনা মোটেও সহজ না।