কথার অর্থ!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

একটা বিষয় কি আসলে কিছু কিছু মানুষ আছে যারা সবসময় অন্যের ভুল ধরার চেষ্টা করে।আর সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে কি এমন মানুষ অনেক সময় আমাদের খুব কাছের মধ্যেই থাকে।যাদের সাথে আমরা স্বাভাবিকভাবে কথা বলি বা নিজেদের মনের কথা শেয়ার করি।তাদের সামনেও অনেক সময় খুব সাবধানে কথা বলতে হয়।কারণ এরা আমাদের সাধারণ কথার মধ্য থেকেও এমন কিছু বিষয় বের করার চেষ্টা করে যেটা হয়তো আমরা নিজেরাও কখনো সেভাবে চিন্তা করিনি।মানে ধররুন যে আমরা খুব স্বাভাবিকভাবে কোনো একটা কথা বলেছি। কথাটার মধ্যে বিশেষ কোনো উদ্দেশ্য ছিলো না,কাউকে ছোট করার ইচ্ছাও ছিলো না।

কিন্তু কিছু মানুষ সেই কথাটাকেই এমনভাবে ধরবে এমনভাবে ব্যাখ্যা করবে যে নিজেরাই অবাক হয়ে যেতে হবে।মানে মনে হবে কি আমি কি আসলেই এমন কিছু বলেছিলাম!কখনো কখনো তারা আমাদের বলা কথার এমন অর্থ বের করে যেটা আমাদের চিন্তার মধ্যেও ছিলো না।আর তখন নিজের অবস্থান পরিষ্কার করতে গিয়েই আরও বেশি কথা বলতে হয়।আর আমার কাছে সবচেয়ে বিরক্তিকর লাগে যখন দেখি কেউ কোনো কথা স্বাভাবিকভাবে বোঝার চেষ্টা না করে সবসময় তার মধ্যে ভুল খুঁজে বেড়াচ্ছে।আসলে একটা মানুষ সবসময় নিখুঁতভাবে কথা বলবে এমন তো হতে পারে না।আমাদের মুখ দিয়ে কখনো না কখনো ভুল কথা বের হতেই পারে।তো কোনো একটা কথা বলার সময় হয়তো সঠিক শব্দটা ব্যবহার করা হয়নি বা কথাটা অন্যভাবে প্রকাশ করা যেতো।তো তাই বলে প্রতিটি কথার মধ্যে ভুল খুঁজে বের করতে হবে এমন কোনো বিষয় নেই।

আসলে বিশেষ করে কাছের মানুষদের কাছ থেকে এমন আচরণ পেলে বেশি খারাপ লাগে।কারণ কাছের মানুষদের সাথে আমরা একটু বেশি স্বাভাবিক থাকতে চাই।তো সেখানে প্রতিটি কথা বলার আগে যদি ভাবতে হয় যে এই কথার কোন অংশটা ধরে আবার আমাকে প্রশ্ন করা হবে।তাহলে স্বাভাবিক সম্পর্কের জায়গাটাই নষ্ট হয়ে যায়।আর একটা সময় গিয়ে দেখা যায় যে নিজের মনের কথা বলতেও আর ইচ্ছা করছে না।কারণ কথা বলার পর সেটাকে কীভাবে ব্যাখ্যা করা হবে সেই চিন্তাটাই বেশি কাজ করে।আসলে আমাদের এটাও বোঝা উচিত যে কারও ভুল ধরিয়ে দেওয়া আর সবসময় ভুল খুঁজে বেড়ানো এক বিষয় না।মানে কেউ সত্যিই ভালো চেয়ে কোনো ভুল ধরিয়ে দিলে সেটা অবশ্যই গ্রহণ করা উচিত।

কিন্তু কেউ যদি প্রতিটি সাধারণ কথার মধ্যে সমস্যা খুঁজে বের করে তাহলে সেটা আর ভালো চাওয়া থাকে না বরং অন্য মানুষকে অস্বস্তিতে ফেলার একটা অভ্যাস হয়ে দাড়ায়।আর আমার মনে হয় কি মানুষের কথার অর্থ বোঝার জন্য তার উদ্দেশ্যটাও বোঝার চেষ্টা করা উচিত।আসলে সব কথাকে নেতিবাচকভাবে নেওয়ার প্রয়োজন নেই।কারণ একটা সম্পর্ক সুন্দর রাখতে হলে শুধু কথা বললেই হয় না বা একে অপরের কথা বোঝার মানসিকতাও থাকতে হয়।আর সবসময় অন্যের ভুল খুঁজে বেড়ানোর চেয়ে তার কথাটা স্বাভাবিকভাবে গ্রহণ করতে শেখা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আরকি।

ABB.gif