বিশ নজর!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমার না কেনো যেনো মাঝে মাঝে মনে হয় কি লাইফের সুন্দর মুহূর্তগুলোতেই কিছু মানুষের নজর বেশি লাগে।মানে একটা সময় যখন সবকিছু একটু ভালো যাচ্ছে বা মন টন ও ভালো আছে।বা ধরেন নিজের মতো করে কিছু সুন্দর সময় কাটাচ্ছি।কিন্তু একদম না ঠিক তখনই ইইই এমন কিছু মানুষের উপস্থিতি বা বিহেভিয়ার চোখে পরে যে যাদের মনেই আসলে ভালো কিছু থাকে না।তো এরা না বাইরে থেকে হয়তো খুব স্বাভাবিক আচরণ করে।কিন্তু ভেতরে ভেতরে অন্যের ভালো থাকা বা আনন্দের মুহূর্তগুলো সহ্য করতে পারে না।তো আমার কাছে বিষয়টা না আসলেই খুব বেশি বিরক্তিকর লাগে।আসলে কিছু মানুষ আছে যারা অন্যের ভালো থাকা দেখলে মন থেকে খুশি হতে পারে না।মানে অন্য কেউ সুন্দর সময় কাটাচ্ছে, কোথাও ঘুরতে যাচ্ছে,নিজের কোনো ইচ্ছা পূরণ করছে বা লাইফে ভালো কিছু অর্জন করছে এসব দেখেও এদের মনে অদ্ভুত একটা অস্বস্তি কাজ করে।
অথচ একজন মানুষের জীবনে ভালো সময় আসাটা খুব স্বাভাবিক একটা বিষয়।তাই না?কারণ সবাই ই চায় নিজের লাইফে কিছু সুন্দর মুহূর্ত তৈরি করতে একটু আনন্দে থাকতে।কিন্তু কিছু মানুষের মানসিকতা এমন যে অন্যের সেই আনন্দটুকুও তাদের সহ্য হয় না।আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি এরা সবসময় সরাসরি খারাপ আচরণ করবে এমনও না।কারণ অনেক সময় খুব সুন্দরভাবে কথা বলবে বা খোঁজখবর নিবে বা ভালো থাকার অভিনয়ও করবে।কিন্তু এদের কিছু কথা বা আচরণ থেকেই বোঝা যায় যে মনের ভেতরে আসলে কতটা নেতিবাচকতা কাজ করছে।আর এরা সুযোগ পেলেই এমন কিছু মন্তব্য করবে যেগুলো শুনে নিজের ভালো মুহূর্তটাও মাটি হয়ে যায়।কখনো অপ্রয়োজনীয় তুলনা করবে বা কখনো আনন্দের মধ্যে অযথা সমস্যা খুঁজে বের করবে।
মানে যেনো অন্যের আনন্দটা একটু কমিয়ে দিতে পারলেই তাদের ভালো লাগে।আর আমার কাছে মনে হয় কি সব মানুষের সাথে নিজের জীবনের সুন্দর মুহূর্তগুলো ভাগ করে নেওয়ারও প্রয়োজন নেই।কারণ সবাই আমাদের ভালো দেখতে চায় না।কিছু মানুষ আছে যাদের কাছে নিজের আনন্দের কথা বললেও এরা আন্তরিকভাবে খুশি হওয়ার পরিবর্তে অন্যভাবে বিষয়টা বিশ্লেষণ করতে শুরু করে।তাই কাকে নিজের লাইফের কোন বিষয় জানাবো সেটা বুঝে চলাটাও ইম্পর্ট্যান্ট।কারণ নিজের ব্যক্তিগত আনন্দ কিংবা পরিকল্পনাগুলো সবসময় সবার সামনে প্রকাশ না করলেও কোনো সমস্যা নেই।আর আরেকটা বিষয় হচ্ছে কি অন্যের নেতিবাচক মানসিকতার কারণে নিজের সুন্দর মুহূর্তগুলো নষ্ট করা উচিত না।তো কেউ ভালো দেখতে পারে না বলে নিজের আনন্দ কমিয়ে রাখারও কোনো মানে হয় না।লাইফে এমনিতেই অনেক ধরনের সমস্যা থাকে।
তো তার মধ্যে নিজের ভালো থাকার সময়গুলোকে উপভোগ করতে শেখাটাও ইম্পর্ট্যান্ট।কিন্তু একটা বিষয় আমি মনে করি, মানুষের মনের ভেতরে হিংসা বা বিদ্বেষ জমিয়ে রাখলে দিনশেষে তার নিজেরই ক্ষতি হয়।অন্যের ভালো থাকা নষ্ট করার চিন্তা করে কেউ কখনো নিজের জীবনকে সুন্দর করতে পারে না বরং অন্যের আনন্দে খুশি হতে পারাটাও একটা সুন্দর মানসিকতার পরিচয়।তো তাই এখন আমার কাছে মনে হয় যে নিজের জীবনের সুন্দর মুহূর্তগুলো যতটা সম্ভব উপভোগ করা উচিত।কারণ সবাইকে সবকিছু জানানো কিংবা সবার কাছ থেকে ভালো প্রতিক্রিয়া পাওয়ার প্রয়োজন নেই।তো যারা মন থেকে ভালো চায় তাদের সাথে আনন্দ ভাগ করে নেওয়াই ভালো।আর যাদের মনে সবসময় খারাপ কাজ করে।এদের থেকে একটু দূরত্ব বজায় রাখাই মানসিক শান্তির জন্য ভালো।