রেস্পেক্ট - গিভ এন্ড টেইক!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
একটা কথা কি যে যে মানুষটা আমাদের সম্মান দেয় তার প্রতি অপর পাশ থেকেও একই রকম সম্মান দেখানো উচিত।কারণ সম্মান কখনো একতরফা কোনো বিষয় হতে পারে না।কারণ একজন মানুষ সবসময় আমাদের ভালো ব্যবহার করবে,আমাদের গুরুত্ব দিবে,আমাদের কথার মূল্য দিবে আর আমরা তার বিপরীতে কোনো ধরনের সম্মানই দেখাবো না এমনটা তো হতে পারে না।আসলে একটা সম্পর্ক বা পরিচয়ের মধ্যে দুজনেরই কিছু দায়িত্ব থাকে।আর সেই দায়িত্বগুলোর মধ্যে পারস্পরিক সম্মান অন্যতম।আসলে আমার কাছে মনে হয় কি অনেক সময় আমরা কিছু মানুষের ভালো ব্যবহারকে খুব স্বাভাবিকভাবে নিয়ে ফেলি।তো কেউ আমাদের সাথে ভালোভাবে কথা বলছে,আমাদের গুরুত্ব দিচ্ছে বা আমাদের প্রতি যথেষ্ট সম্মান দেখাচ্ছে বলে আমরা ধরে নিই যে সে সবসময় এমনই থাকবে।তো তখন আস্তে আস্তে তার প্রতি আমাদের আচরণেও পরিবর্তন চলে আসে।
আসলে আমরা হয়তো আগের মতো গুরুত্ব দিই না বা তার কথাগুলোকে মূল্যায়ন করি না বা এমন কিছু আচরণ করি যেগুলো তার কাছে অসম্মানজনক মনে হতে পারে।অথচ একবারও চিন্তা করি না যে আরেহ মানুষটারও একটা আত্মসম্মান আছে।না!আর আরেকটা বিষয় হচ্ছে কি কেউ আমাদের সম্মান করে বলে তার সঙ্গে যেকোনো ধরনের আচরণ করা যাবে এমন মানসিকতা একদমই ঠিক না।মানে যে মানুষটা আমাদের সম্মান করতে জানে তার প্রতি আমাদের আরও বেশি সচেতন থাকা উচিত।কারণ ভালো ব্যবহার পাওয়া যেমন ভালো লাগার বিষয় তেমনি সেই ভালো ব্যবহারের যথাযথ মূল্য দেওয়াটাও আমাদের দায়িত্ব।আর সবচেয়ে বড় কথা, হচ্ছে কি এক পাশ থেকে সবসময় সম্মান ধরে রাখা সম্ভব হয় না।আসলে একজন মানুষ কতদিন আর একা একটা সম্পর্কের মধ্যে সম্মান,আন্তরিকতা বা ভালো ব্যবহারের পরিবেশ বজায় রাখার চেষ্টা করবে?একটা সময় গিয়ে সেও ক্লান্ত হয়ে পরবেই।
তো তখন হয়তো আগের মতো কথা বলতে ইচ্ছা করবে না আগের মতো গুরুত্ব দেওয়ার মানসিকতাও থাকবে না।কারণ মানুষ যতোই ভালো হোক তারও একটা সীমা আছে।তাই না!তো বারবার অবহেলা বা অসম্মানের মুখোমুখি হলে একটা সময় সে নিজেকে সরিয়ে নিতে চাইবে।আর আমার মনে হয় কি আমাদের একটা বিষয় বুঝতে হবে যে সম্মান দেওয়া মানে নিজেকে ছোট করা না বরং এটা একজন মানুষের ব্যক্তিত্বের পরিচয়। তো কেউ আমাদের সাথে ভালো ব্যবহার করলে তার প্রতিদানেও ভালো ব্যবহার করা উচিত।তো সবসময় যে দুজন মানুষের চিন্তাভাবনা এক হবে এমনটা না।মানে মতের অমিল থাকতে পারে বা কোনো বিষয়ে মনোমালিন্যও হতে পারে।কিন্তু তাই বলে একে অপরের প্রতি সম্মান হারিয়ে ফেলার কোনো প্রয়োজন নেই।আসলে আমরা অনেক সময় সম্পর্ক টিকিয়ে রাখার কথা ভাবি।কিন্তু সেই সম্পর্কের মধ্যে পারস্পরিক সম্মান আছে কি না সেটা নিয়ে ভাবি না।
অথচ সম্মান না থাকলে কোনো সম্পর্কই লং টাইম সুন্দরভাবে ধরে রাখা কঠিন।অনেক কঠিন মানে অনেক!তো তাই আমার কাছে মনে হয় কি যে মানুষটা আমাদের সম্মান দিতে জানে তার সম্মানের মূল্য দেওয়াটাও আমাদের শেখা উচিত।কারণ সম্মান এমন একটা বিষয় যেটা শুধু একজনের কাছ থেকে পেতে থাকলে হয় না অপর পাশ থেকেও সেটা ফিরিয়ে দিতে হয়।তো একতরফা সম্মান দিয়ে হয়তো কিছুদিন সম্পর্ক ধরে রাখা সম্ভব।কিন্তু সবসময় সেটা ধরে রাখা সম্ভব না।