আমিই সঠিক!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
একটা মজার ব্যাপার কি জানেন কিছু কিছু মানুষ না আছে যারা মানে এমনভাবে সবকিছুতে নিজেদের সঠিক মনে করে যে যেনো দুনিয়ার সব জ্ঞান শুধু এদের কাছেই আছে,হাহাহা।মানে এরা যা বলবে সেটাই ঠিক,এরা যেভাবে চিন্তা করবে সেটাই ঠিক আর অন্য কেউ ভিন্ন কোনো মতামত দিলেই যেনো সে ভুল।আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এদের সামনে যতো যুক্তিই দেন না কেনো এরা নিজেদের অবস্থান থেকে একটুও নড়তে চায় না।মানে মনে হয় যে দুনিয়া উল্টে গেলেও এরা নিজেদের ভুল স্বীকার করবে না।আসলে আমার কাছে মনে হয় কি একজন মানুষের মধ্যে আত্মবিশ্বাস থাকা ভালো।আসলে নিজের চিন্তাভাবনা,সিদ্ধান্ত বা মতামতের প্রতি বিশ্বাস থাকতেই পারে।
কিন্তু সেই বিশ্বাস যখন অহংকারে পরিণত হয় তখনই সমস্যা তৈরি হয়।কারণ পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে সবকিছু জানে কিংবা সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে।আসলে প্রত্যেকের চিন্তাভাবনা আলাদা,অভিজ্ঞতা আলাদা আর কোনো বিষয়কে দেখার দৃষ্টিভঙ্গিও আলাদা হতে পারে।তো তাই নিজের মতামতকে গুরুত্ব দিতে গিয়ে অন্যের মতামতকে একেবারে মূল্যহীন মনে করাটা ঠিক না।আসলে আমাদের আশেপাশে এমন মানুষও আছে যারা অন্যের কথা শুনতেই চায় না।এরা শুধু নিজের কথাটুকু বলতেই বেশি পছন্দ করে।কেউ কোনো বিষয়ে যুক্তি দিয়ে কিছু বোঝাতে গেলেও তারা সেটা গ্রহণ করতে পারে না বরং এমন একটা ভাব দেখায় যেনো অন্য মানুষ তাদের চেয়ে কম বোঝে।অথচ একটু চিন্তা করলেই বুঝা যায় অন্যের কাছ থেকেও অনেক কিছু শেখার আছে।আর সবসময় নিজের কথাই সঠিক হবে এমন কোনো নিশ্চয়তা নেই।আর আরেকটা বিষয় হচ্ছে কি কিছু মানুষ নিজের ভুলগুলোকে ভুল হিসেবেই দেখতে চায় না।এরা এমনভাবে নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দাঁড় করায় যে একটা সময় গিয়ে ভুলকেও সঠিক প্রমাণ করার চেষ্টা করে।কেউ তাদের ভুল ধরিয়ে দিলে সেটা স্বাভাবিকভাবে নেওয়ার পরিবর্তে উল্টো সেই মানুষটার মধ্যেই সমস্যা খুঁজে বের করে।এভাবে চলতে থাকলে একজন মানুষের নিজের উন্নতি করার সুযোগও অনেক কমে যায়।কারণ নিজের ভুল বুঝতে না পারলে পরিবর্তন আসবে কীভাবে!
আসলে আমার মনে হয় কি একজন মানুষের সবচেয়ে সুন্দর গুণগুলোর মধ্যে একটা হচ্ছে অন্যের কথা মনোযোগ দিয়ে শোনার মানসিকতা থাকা।আসলে সব কথার সঙ্গে একমত হতে হবে এমন না।কিন্তু অন্যের বক্তব্য শোনার পর সেটা নিয়ে চিন্তা করার মতো মানসিকতা থাকা দরকার।কোনো বিষয়ে অন্য কেউ ভালো যুক্তি দিলে সেটা গ্রহণ করতেও সমস্যা থাকা উচিত না।এতে নিজের সম্মান কমে যায় না উলটা নিজের চিন্তাভাবনার পরিধি আরও বাড়ে।আসলে আমরা কেউই সবকিছু জানি না।লাইফের প্রত্যেকটা পর্যায়ে নতুন কিছু শেখার আছে।আজকে যে বিষয়টা আমার কাছে সঠিক মনে হচ্ছে কাল হয়তো নতুন কোনো অভিজ্ঞতার কারণে সেটাকে অন্যভাবে দেখতে শিখবো এটাই স্বাভাবিক আরকি।
তো তাই আমার কাছে মনে হয় কি সবসময় নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা না করে কখনো কখনো নিজের ভুলগুলোও খুঁজে দেখা উচিত।কারণ নিজের মতামত প্রকাশ করার অধিকার সবার আছে।কিন্তু নিজের মতামতই সবসময় সঠিক এমনটা ভাবার কোনো কারণ নেই।কারণ অন্যের কথা শোনার মানসিকতা না থাকলে একজন মানুষ আসলে নিজের চিন্তার মধ্যেই আটকে থাকে আর এই জায়গা থেকে বের হয়ে আসতে না পারলে লাইফের অনেক কিছু শেখার সুযোগও হারিয়ে যায়।