পরিবারের কর্মচারি!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমি না দেখেছি কিছু কিছু মানুষকে ফ্যামিলির সদস্যরা এমনভাবে বিহেভ করে যে একটা সময় গিয়ে মনে হয় তারা পরিবারের কেউ না উলটা ঘরের বেতন ছাড়া কর্মচারী,হাহাহা।কারণ এদের কাছ থেকে কাজ নেওয়া,দায়িত্ব চাপিয়ে দেওয়া বা নিজেদের প্রয়োজন মেটানোতেই যেনো পরিবারের অন্য সদস্যদের বেশি আগ্রহ থাকে।অথচ সেই মানুষটারও যে নিজের একটা লাইফ আছে,নিজের পছন্দ অপছন্দ আছে বা বিশ্রামের প্রয়োজন আছে সেদিকে কারও তেমন নজর থাকে না।আসলে আমার কাছে মনে হয় কি ফ্যামিলির মধ্যে একজন মানুষকে বেশি দায়িত্বশীল দেখলেই তার উপর সব দায়িত্ব চাপিয়ে দেওয়া একদমই উচিত না।

কারণ একজন মানুষ দায়িত্ব নিতে পারে বলে এই না যে তাকে সবসময় দায়িত্ব নিয়েই যেতে হবে।ফ্যামিলির অন্য সদস্যদেরও তো কিছু দায়িত্ব থাকা উচিত।কিন্তু অনেক ফ্যামিলিতে দেখেছি একজন মানুষ সবকিছু সামলাচ্ছে বলে বাকিরা আস্তে আস্তে নিজেদের দায়িত্ব থেকে সরে যায়।মানে এরা এমন একটা মানসিকতা তৈরি করে ফেলে যে এই কাজটা তো সে করবেই আর তাকে বললেই হয়ে যাবে।তো এভাবে একটা সময় সেই মানুষটার উপর এত বেশি চাপ তৈরি হয় যে নিজের জন্য আলাদা করে সময় বের করাও কঠিন হয়ে যায়।আর সবচেয়ে খারাপ লাগে তখন, যখন সেই মানুষটা একটু বিশ্রাম নিতে চায় বা নিজের কোনো প্রয়োজনের কথা বলে।আর তখনই তাকে নিয়ে নানা ধরনের অভিযোগ শুরু হয়ে যায়।অথচ এতোদিন ধরে সে যে পরিবারের জন্য কত কিছু করেছে সেগুলো যেনো কারও মনে থাকে না।

আর তার কাজগুলো সবাই স্বাভাবিক দায়িত্ব হিসেবে ধরে নেয়।কিন্তু একদিন কোনো কাজ করতে না পারলেই সেটা বড় সমস্যা হয়ে যায়,বাবারে বাবা।আসলে আমার মনে হয় কি ফ্যামিলির সদস্য হওয়া মানে শুধু দায়িত্ব পালন করে যাওয়া না।ফ্যামিলির একজন মানুষেরও যত্ন পাওয়ার অধিকার আছে।তারও ইচ্ছা হতে পারে কোনো দিন কিছু না করার বা নিজের মতো সময় কাটানোর বা নিজের পছন্দের কোনো কাজ করার।আর সবসময় অন্যের প্রয়োজনকে গুরুত্ব দিতে গিয়ে নিজের প্রয়োজনগুলোকে একদম ভুলে যাওয়া উচিত না।আর ফ্যামিলির মধ্যে কাউকে বেশি ভালো বা সহজ সরল মনে করে তার সুযোগ নেওয়ার একটা প্রবণতা অনেকের মধ্যে দেখা যায়।এরা জানে এই মানুষটা কিছু বলবে না বা প্রতিবাদ করবে না কিংবা দায়িত্ব এড়িয়ে যাবে না।তো তাই বারবার তার উপরই সবকিছু চাপিয়ে দেয়।কিন্তু এভাবে কারও ভালো ব্যবহারকে নিজের সুবিধার জন্য ব্যবহার করা একদমই ঠিক না।

তো ফ্যামিলি মানে তো একে অপরের পাশে থাকা। এখানে একজন শুধু দিয়ে যাবে আর অন্যরা শুধু নিয়ে যাবে এমনটা হওয়া উচিত না।তো প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী দায়িত্ব ভাগ করে নেওয়া দরকার।কারও পরিশ্রমকে এতটা স্বাভাবিকভাবে নেওয়া উচিত না যে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার প্রয়োজনটুকুও মানুষ ভুলে যায়।তো তাই আমার কাছে মনে হয় কি যে ফ্যামিলির জন্য দায়িত্ব পালন করা অবশ্যই ভালো বিষয়।কিন্তু সেই দায়িত্ব যেনো কখনো কারও উপর অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া না হয়।কারণ পরিবারের মানুষকে ভালোবাসার অর্থ এই না যে তার কাছ থেকে যত ইচ্ছা সুবিধা নেওয়া যাবে।তো ফ্যামিলির প্রত্যেক সদস্যেরই সম্মান,বিশ্রাম আর নিজের মতো করে বেঁচে থাকার অধিকার আছে।

ABB.gif