হাত ছাড়ার পর!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

একটু খেয়াল করলেই দেখবেন আসলে হাত ছেড়ে দেওয়ার পর না আবার হাত ধরতে চাওয়া মানুষের অভাব হয় না আসলে।কারণ আসলে না কিছু মানুষ আছে যারা নিজের প্রয়োজনের সময় আমাদের পাশে রাখতে চায় আবার যখন তাদের কাছে অন্য কোনো সুযোগ আসে।তখন খুব সহজেই আমাদের ছেড়ে চলে যায়।মানে এরপর যখন নিজেদের ভুল বুঝতে পারে বা আগের মতো সুবিধা পায় না।তখন আবার ফিরে আসার চেষ্টা করে।কিন্তু আমার কাছে মনে হয় কি এমন মানুষদের জীবনে দ্বিতীয়বার গ্রহণ করার আগে অনেক বেশি চিন্তা করা প্রয়োজন।কারণ যে মানুষ একবার নিজের ইচ্ছায় হাত ছেড়ে চলে যেতে পেরেছে সে আবার একই কাজ করবে না তার নিশ্চয়তা কোথায়!বুঝতে পারছেন তো!আসলে আমরা অনেক সময় মানুষের ফিরে আসাকে অনেক বড় একটা বিষয় মনে করি।মানে মনে করি যে আরেহ মানুষটা হয়তো নিজের ভুল বুঝতে পেরেছে বা হয়তো এবার সবকিছু ঠিক হয়ে যাবে।তো তাই আগের সব কষ্ট ভুলে আবার তাকে জীবনে জায়গা দেওয়ার কথা চিন্তা করি।

কিন্তু একটা বিষয় ভুলে গেলে চলবে না যে কেউ ফিরে আসতে চাইলেই তাকে গ্রহণ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই।কারণ একটা সম্পর্ক থেকে বের হয়ে আসার পেছনে নিশ্চয়ই কোনো কারণ ছিলো।সেই কারণগুলো একবার মনে করা প্রয়োজন।আমার কাছে সবচেয়ে অবাক লাগে তখন যখন কিছু মানুষ আমাদের ছেড়ে যাওয়ার সময় একবারও চিন্তা করে না যে আমাদের কেমন লাগবে।আমাদের কষ্ট হচ্ছে কি না বা আমরা কীভাবে পরিস্থিতি সামলাবো সে সব নিয়ে তাদের কোনো মাথাব্যথা থাকে না।অথচ কিছুদিন পর আবার এমনভাবে ফিরে আসে যেনো কিছুই হয়নি।তো তখন তারা আগের মতো সম্পর্ক চায় বা আগের মতো গুরুত্ব চায় এবং অনেক সময় এমন প্রত্যাশাও করে যে আমরা সবকিছু ভুলে গিয়ে তাদের গ্রহণ করবো।

কিন্তু ওরা এটা বুঝতে চায় না যে মাঝের সময়টাতে আমাদের ফিলিংস আর চিন্তাভাবনায় অনেক পরিবর্তন হয়ে গেছে।তো আমার কাছে মনে হয় কি লাইফে কাউকে দ্বিতীয় সুযোগ দেওয়ার আগে তার পরিবর্তনটা বোঝা ইম্পর্ট্যান্ট।মানে শুধু মুখে সরি বললেই কিংবা আবার সম্পর্ক ঠিক করতে চাইলেই একজন মানুষ বদলে যায় না। মানে তার আচরণে সেই পরিবর্তনের প্রমাণ থাকতে হবে। সে নিজের ভুল বুঝতে পেরেছে কি না বা আগের আচরণের দায়িত্ব নিচ্ছে কি না আর ভবিষ্যতে একই কাজ না করার মানসিকতা আছে কি না সেগুলো দেখতে হবে।কারণ শুধু কথার ওপর বিশ্বাস করে আবার আগের জায়গায় ফিরে গেলে একই পরিস্থিতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা থেকেই যায়।আর কাউকে জীবনে গ্রহণ না করার অর্থ এই নয় যে তার প্রতি আমাদের ঘৃণা থাকতে হবে।মানে আমরা চাইলে কাউকে ক্ষমা করেও তার থেকে দূরত্ব বজায় রাখতে পারি। কারণ ক্ষমা করা আর আগের মতো সম্পর্ক রাখা এক বিষয় না।মানে নিজের মেন্টাল শান্তি আর আত্মসম্মানের কথা চিন্তা করে অনেক সময় কিছু মানুষকে জীবন থেকে দূরে রাখাই ভালো।

মানে আমি মনে করি যে মানুষ একবার নিজের ইচ্ছায় আমাদের হাত ছেড়ে দিয়েছে,তার ফিরে আসার সিদ্ধান্তের চেয়ে আমাদের তাকে আবার গ্রহণ করার সিদ্ধান্তটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট।কারণ জীবনে সবাইকে দ্বিতীয় সুযোগ দিতে হয় না।কিছু মানুষকে তাদের সিদ্ধান্তের জায়গাতেই থাকতে দেওয়া উচিত।নিজের জীবনে কাকে রাখবো আর কাকে রাখবো না সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদেরও আছে।তো তাই শুধু কেউ ফিরে আসতে চাইছে বলে নিজের লাইফের দরজা আবার খুলে দেওয়া বুদ্ধিমানের কাজ না।মানে নিজের শান্তি এবং আত্মসম্মান ধরে রাখাটাও লাইফের অনেক বড় একটা দায়িত্ব।

ABB.gif