চুজ!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমি বিশ্বাস করি আমাদের না লাইফ পার্টনার এমন একজনকে চুজ করতে হবে যেনো লাইফের খারাপ সময়েও তাকে নিজের পাশে পাওয়া যায়।কারণ আমার কাছে মনে হয় কি একটা মানুষের ভালো সময়ের সঙ্গী হওয়া খুব কঠিন কিছু না।মানে যখন সবকিছু ঠিকঠাক থাকে বা যখন জীবনে কোনো সমস্যা থাকে না।বা ধরেন যখন হাসিখুশি থাকা যায় তখন অনেক মানুষকেই পাশে পাওয়া যায়।কিন্তু যখন লাইফে কঠিন সময় আসে বা যখন মানসিকভাবে ভেঙে পড়রতে হয় বা কোনো কারণে পরিস্থিতি আমাদের অনুকূলে থাকে না।তখনই আসলে বোঝা যায় কে কতোটা আপন।আর এই জায়গাটাতেই একজন লাইফ পার্টনারের ভূমিকা অনেক বেশি ইম্পর্ট্যান্ট।আসলে আমরা যখন জীবনসঙ্গী নির্বাচন করার কথা চিন্তা করি তখন অনেক বিষয় মাথায় আসে।মানে কারো ব্যক্তিত্ব ভালো হতে হবে বা কারো ব্যবহার ভালো হতে হবে আবার কারো আর্থিক অবস্থাও বিবেচনায় আসে।এগুলো অবশ্যই ইম্পর্ট্যান্ট ।
কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট মনে হয় যে মানুষটার মানসিকতা।কারণ একজন মানুষ দেখতে যতই ভালো হোক বা তার যতো ভালো অবস্থানই থাকুক না কেনো তার মধ্যে যদি অন্যকে বোঝার মানসিকতা না থাকে।তাহলে সেই সম্পর্ক সুন্দরভাবে ধরে রাখা অনেক কঠিন।সংসার জীবনে সবসময় যে ভালো সময় যাবে এমনটা তো না।মানে কখনো আর্থিক সমস্যা আসবে,কখনো পারিবারিক সমস্যা তৈরি হবে আবার কখনো দুজনের মধ্যেই মানসিক চাপ কাজ করবে।মানে এমনও হতে পারে যে একজন কোনো কারণে নিজের কাজ ঠিকভাবে করতে পারছে না বা জীবনের কোনো একটা পর্যায়ে গিয়ে অনেক বেশি অসহায় বোধ করছে।তখন লাইফ পার্টনার যদি পাশে না দাঁড়িয়ে উল্টো দোষারোপ করতে শুরু করে।তাহলে সেই পরিস্থিতি আরো কঠিন হয়ে যায়।অথচ সেই সময়টাতেই একজন মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন হয় কাছের মানুষটির সহযোগিতা এবং মানসিক সমর্থন।আমার কাছে মনে হয় কি একজন ভালো লাইফ পার্টনার সেই মানুষ যে শুধু আনন্দের মুহূর্তগুলোতে না।কঠিন পরিস্থিতিতেও সম্পর্কের দায়িত্ব নিতে জানে।যে সমস্যা এলে পালিয়ে যাওয়ার পরিবর্তে সমাধানের ট্রাই করে।যে নিজের পার্টনার দুর্বল সময়টাকে নিয়ে তাকে ছোট করে না বা সেই সুযোগে নিজের সুবিধা নেওয়ার চেষ্টা করে না বরং দুজন মিলে কীভাবে পরিস্থিতি সামলানো যায় সেটা নিয়ে চিন্তা করে।
আর খারাপ সময়ে পাশে থাকা মানে শুধু আর্থিকভাবে সাহায্য করা না।অনেক সময় দুটো ভালো কথা,একটু সময় দেওয়া বা মন দিয়ে মনের কথাগুলো শোনাও অনেক বড় সহযোগিতা হয়ে দাড়ায়।একজন মানুষ যখন জানে যে তার পাশে এমন কেউ আছে যার কাছে নিজের সমস্যাগুলো নির্দ্বিধায় বলা যাবে।তখন কঠিন পরিস্থিতিও অনেকটা সহজ মনে হয়।তাই জীবনসঙ্গী নির্বাচন করার আগে শুধু মানুষটার ভালো সময়ের আচরণ দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত না।তার মধ্যে দায়িত্ববোধ কতোটুকু আছে,অন্যের কষ্ট বোঝার মানসিকতা আছে কি না আর কঠিন পরিস্থিতিতে সে কীভাবে রিয়েকশন দেখায় সেগুলোও বিবেচনা করা ইম্পর্ট্যান্ট।আর ভালো সময়ের সঙ্গী অনেকেই হতে পারে।কিন্তু খারাপ সময়েও যে মানুষটা হাতটা ছেড়ে দেয় না সেই মানুষটাই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।কারণ জীবন সবসময় আমাদের অনুকূলে থাকবে না। কখনো হাসি থাকবে,কখনো কান্না থাকবে,কখনো অনেক ভালো কিছু হবে আবার কখনো সবকিছু এলোমেলো হয়ে যাবে।আর এই পুরো পথটাতে এমন একজন মানুষ পাশে থাকা প্রয়োজন যার সাথে সব পরিস্থিতি মোকাবিলা করার সাহস পাওয়া যায়।