ট্রিক্স খাটানো!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
একটা বিষয় কি লাইফে আসলে একটু ট্রিক্স খাটানো ছাড়া চলতে পারাটা অনেক বেশি কষ্টের।কারণ আমাদের জীবনে সবকিছু সবসময় সহজভাবে হয় না।অনেক সময় দেখেছি যে আমরা খুব সহজভাবে কোনো একটা কাজ করতে চাচ্ছি।কিন্তু সেখানে এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হতে হয় যেগুলো আমাদের আগে থেকে ভাবতেই হয় না।আবার অনেক সময় মানুষকে বুঝে,পরিস্থিতি বুঝে আর কোন জায়গায় কীভাবে চলতে হবে সেটা বুঝে সিদ্ধান্ত নিতে হয়।আসলে আমার কাছে মনে হয় কি লাইফে শুধু পরিশ্রম করলেই হয় না সেই পরিশ্রমটা কোথায় আর কীভাবে কাজে লাগাতে হবে সেটাও জানা প্রয়োজন।আসলে আমরা অনেক সময় ভাবি যে সবকিছু একদম সোজাসাপ্টাভাবে করলেই হয়তো ভালো ফলাফল পাওয়া যাবে।কিন্তু বাস্তব জীবন সবসময় আমাদের চিন্তামতো চলে না।এখানে এমন অনেক পরিস্থিতি আসে যেখানে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়।মানে কোন কথাটা কখন বলতে হবে,কোথায় চুপ থাকতে হবে,কোন কাজটা আগে করতে হবে আর কোন বিষয়টা এড়িয়ে যেতে হবে এসব বুঝতে পারাও একধরনের ট্রিক্স।কারণ সব জায়গায় একইভাবে চলতে গেলে অনেক সময় নিজেরই ক্ষতি হয়ে যায়।
মানে আমার কাছে মনে হয় যে লাইফের প্রতিটি স্টেপে একটু ট্রিকি হওয়া প্রয়োজন।বিশেষ করে যখন আমরা পড়ালেখা,কাজ বা ব্যক্তিগত জীবনের কোনো সিদ্ধান্ত নিই তখন শুধু আবেগ দিয়ে সিদ্ধান্ত নিলে অনেক সময় সমস্যায় পরতে হয়।একটা কাজ করার আগে যদি আমরা একটু চিন্তা করি যে কাজটা কীভাবে করলে কম সময়ে ভালোভাবে শেষ করা যাবে।তাহলে অনেক সুবিধা পাওয়া যায়।একইভাবে কোনো সমস্যার মুখোমুখি হলে শুধু চিন্তা না করে সেটার সমাধান বের করার জন্যও বুদ্ধি খাটাতে হয়।আবার মানুষের সাথে চলার ক্ষেত্রেও এই বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ।কারণ সবাই আমাদের মতো করে চিন্তা করবে না।তো সবাই আমাদের ভালো চাওয়ার মানুষও হবে না।তাই কার সঙ্গে কতোটুকু কথা বলা উচিত,কাকে কতটুকু বিশ্বাস করা উচিত আর কোথায় নিজের সীমারেখা ধরে রাখা প্রয়োজন সেগুলো বুঝতে হবে।
আসলে সবকিছু সবাইকে জানিয়ে দেওয়া কিংবা প্রত্যেকটা পরিস্থিতিতে নিজের অবস্থান ব্যাখ্যা করতে যাওয়াটা সবসময় বুদ্ধিমানের কাজ না।কখনো কখনো চুপ থেকে পরিস্থিতি বোঝার মধ্যেও অনেক বেশি বুদ্ধিমত্তা থাকে।কিন্তু ট্রিক্স খাটানো মানেই যে অন্যকে ঠকাতে হবে বিষয়টা এমন না।আমার কাছে ট্রিক্স বলতে বোঝায় নিজের বুদ্ধি ব্যবহার করে কোনো পরিস্থিতিকে ভালোভাবে সামলানো।কাউকে ক্ষতি না করে নিজের কাজটা ঠিকভাবে সম্পন্ন করা,অপ্রয়োজনীয় ঝামেলা এড়িয়ে চলা আর নিজের সময় ও পরিশ্রমকে সঠিকভাবে কাজে লাগানোও একধরনের ট্রিক্স।কারণ সবকিছু একদম সরলভাবে করতে গিয়ে যদি বারবার সমস্যায় পরতে হয়।তাহলে নিজের কাজের পদ্ধতিটা পরিবর্তন করার প্রয়োজন আছে।
লাইফে সবসময় শক্তি দিয়ে সবকিছু করা যায় না।অনেক সময় বুদ্ধি দিয়ে এমন সমস্যার সমাধান করা সম্ভব যেটা নিয়ে অযথা অনেক সময় নষ্ট হতে পারতো।তাই আমার মনে হয় যে প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে একটু চিন্তা করা উচিত।মানে কী করছি,কেনো করছি এবং এর রেজাল্ট কী হতে পারে এগুলো বোঝার চেষ্টা করতে হবে।
আসলে লাইফে পরিশ্রমের পাশাপাশি বুদ্ধি খাটানোও অনেক বেশি ইম্পর্ট্যান্ট।মানে শুধু ভালো মানুষ হলেই হবে না,নিজের ভালো থাকার জন্য কীভাবে চলতে হবে সেটাও জানতে হবে।কারণ বাস্তব জীবনে অনেক সময় সঠিক কাজ করার পাশাপাশি সঠিক সিস্টেমটাও বেছে নেওয়াও সফলতার একটা বড় পার্ট।