মাইন্ড করে!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমি না দেখেছি কিছু কিছু মানুষ না একদম সবকিছুতেই মাইন্ড করে ফেলে।মানে তার সাথে ধরেন যদি সামান্য মজাও করলেন তারপরও সে বিষয়টা স্বাভাবিকভাবে নিতে পারে না।এমনভাবে রিয়েকশন দেখায় যেনো অনেক বড় কোনো অপরাধ করে ফেলেছি।যেটা আসলেই খুব বেশি বিরক্ত লাগে।কারণ মানুষের সঙ্গে চলাফেরা করতে গেলে একটু হাসি,মজা তো থাকবেই।তো সব কথাকে যদি খুব বেশি সিরিয়াসভাবে নিলে।তাহলে স্বাভাবিকভাবে কথা বলাটাও একসময় কঠিন হয়ে যায়।আমার কাছে মনে হয় কি মানুষের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য একটা বিষয় খুব ইম্পর্ট্যান্ট।তো সেটা হচ্ছে কোন কথাটা কীভাবে নিতে হবে সেটা বুঝা।তো সব কথার মধ্যে খারাপ কিছু খুঁজতে গেলে আসলে কারও সাথেই স্বাভাবিক সম্পর্ক রাখা সম্ভব না।তো আমরা যখন পরিচিত বা কাছের মানুষের সঙ্গে কথা বলি।তখন অনেক সময় মজা করে কিছু কথা বলি।সেখানে কাউকে ছোট করার কোনো উদ্দেশ্য থাকে না।

কিন্তু কিছু মানুষ সেই কথাগুলোও এমনভাবে নেয় যেনো তাকে অপমান করা হয়েছে।তো তখন আর কী নিয়ে কথা বলব, কী বললে আবার সে মাইন্ড করবে এসব চিন্তা করতে হয়।আর সবচেয়ে বিরক্তিকর বিষয় হচ্ছে কি এই ধরনের মানুষের সাথে মিশতে গেলে নিজের কথাবার্তা নিয়ে অতিরিক্ত সতর্ক থাকতে হয়।তো স্বাভাবিকভাবে কোনো কথা বলার আগেও চিন্তা করতে হয় যে কথাটা আবার অন্যভাবে নিয়ে বসে থাকবে না তো!আর একটা সময় গিয়ে দেখেছি মানুষটা কী পছন্দ করে আর কী পছন্দ করে না।তো সেটা বুঝতেই অনেকটা সময় চলে যাচ্ছে।অথচ একটা সম্পর্কের মধ্যে যদি সবসময় এমন ভয় নিয়ে চলতে হয়।তাহলে সেই সম্পর্কের স্বাভাবিকতা আর কোথায় থাকে!না!কিন্তু এখানে একটা বিষয়ও বুঝতে হবে। লসবার মানসিকতা একরকম না যে কথাটা একজন মানুষ খুব সহজভাবে নিতে পারে বা অন্য একজনের কাছে সেটা কষ্টের কারণ হতে পারে।তো তাই মজা করার সময় অন্য মানুষের সীমাবদ্ধতা আর অনুভূতির বিষয়টাও মাথায় রাখা ইম্পর্ট্যান্ট।তো কাউকে অপমান করে বা তার দুর্বলতা নিয়ে মজা করে সেটাকে স্বাভাবিক ঠাট্টা বলে চালিয়ে দেওয়া ঠিক না।আবার কেউ যদি প্রত্যেকটা সাধারণ কথার মধ্যেও অপমান খুঁজতে থাকে।তাহলে সেটাও স্বাভাবিক যোগাযোগের ক্ষেত্রে সমস্যা তৈরি করে।

তো আসলে নিজের অনুভূতি প্রকাশ করা যেমন ইম্পর্ট্যান্ট তেমনি অন্যের কথার উদ্দেশ্য বোঝার চেষ্টাও করা ও ইম্পর্ট্যান্ট ।কেউ যদি সত্যিই কষ্ট দেওয়ার জন্য কিছু বলে তাহলে অবশ্যই সেটা নিয়ে কথা বলা যায়।কিন্তু কেউ যদি স্বাভাবিকভাবে মজা করে।তাহলে সবসময় নেতিবাচকভাবে না নিয়ে বিষয়টা সহজভাবে দেখার চেষ্টা করা দরকার।কারণ সব কথার পেছনে খারাপ উদ্দেশ্য থাকে না।কখনো কখনো আমরা নিজেরাই কোনো কথাকে বেশি গুরুত্ব দিয়ে ফেলি।আসলে মানুষের সাথে সম্পর্ক সুন্দর রাখতে হলে দুই পক্ষেরই কিছু বিষয় বুঝতে হয়।আসলে একজনকে যেমন অন্যের অনুভূতির প্রতি সম্মান দেখাতে হবে অন্যজনকেও তেমন সবকিছু ব্যক্তিগতভাবে নেওয়ার অভ্যাস থেকে বের হয়ে আসতে হবে।কারণ প্রতিটি কথায় মন খারাপ করলে নিজেরও শান্তি নষ্ট হয় আর অন্য মানুষও আস্তে আস্তে কথা বলার আগ্রহ হারিয়ে ফেলে।

লাইফটা এমনিতেই অনেক কমপ্লিকেটেড।তো এর মধ্যে সাধারণ কথাবার্তা আর ছোটখাটো মজাগুলোকে অযথা জটিল করে তোলার কোনো প্রয়োজন নেই।তো সবকিছুতে মাইন্ড না করে কিছু বিষয় সহজভাবে নিতে শিখলে নিজের মনও ভালো থাকে অন্যদের সঙ্গেও সম্পর্ক সুন্দর থাকে আর যেখানে সত্যিই অসম্মান করা হচ্ছে সেখানে নিজের অবস্থান পরিষ্কার করে দেওয়াই ভালো।তো সবকিছু সহ্য করা যেমন প্রয়োজন নেই তেমনি সবকিছুকে অপমান ভেবে নেওয়াটাও ঠিক না।

ABB.gif