কুফা!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমি না আসলে বুঝতে শেখার পর থেকেই দেখেছি যে কিছু কিছু মানুষকে আমার কাছে অস্বাভাবিক কুফা মনে হয়।মানে এরা যেখানেই যায় সেখানেই কোনো না কোনো সমস্যা তৈরি হয়।মানে যে কাজটা করতে যায় সেটাই শেষ পর্যন্ত ঝামেলার হয়ে দাঁড়ায়।কোনো একটা বিষয় সুন্দরভাবে চলছিলো হঠাৎ এরা সেখানে এসে এমন কিছু করবে যে পুরো পরিস্থিতিই বদলে যাবে।তখন মনে হয় যে কিছু মানুষ আসলেই যেখানে যায় সেখানেই যেন অশান্তি লেগে থাকে।আমাদের আশেপাশে এমন মানুষ নিশ্চয়ই আছে যাদের নিয়ে অনেক সময় এমন অভিজ্ঞতা হয়।কোনো একটা কাজ ঠিকঠাকভাবে চলছিলো সবাই মিলে সুন্দর একটা পরিকল্পনা করছিলো।কিন্তু কিছু মানুষের কথাবার্তা বা আচরণের কারণে পুরো বিষয়টাই নষ্ট হয়ে গেলো।
আবার এমনও দেখেছি কোনো একটা জায়গায় সবাই বেশ ভালো আছে,নিজেদের মতো করে সময় কাটাচ্ছে।কিন্তু কিছু মানুষ সেখানে আসার পর থেকেই অনেক ধরনের সমস্যা শুরু হয়ে যায়।তখন স্বাভাবিকভাবেই বিরক্ত লাগে।কিন্তু আমার কাছে মনে হয়,সবকিছুর পেছনে কুফা বা দুর্ভাগ্যকে দায়ী করার চেয়ে মানুষের আচরণটা বোঝা বেশি ইম্পর্ট্যান্টকারণ অনেক সময় কিছু মানুষ নিজেরাই এমন আচরণ করে,যার কারণে তাদের আশেপাশে সমস্যা তৈরি হয়। তারা হয়তো কোনো কিছু করার আগে ভালোভাবে চিন্তা করে না,অন্যের কথা বুঝতে চায় না বা নিজের সিদ্ধান্ত অন্যদের ওপর চাপিয়ে দিতে চায় আবার কেউ কেউ এমনভাবে কথা বলে যার কারণে ছোট একটা বিষয়ও অনেক বড় ঝামেলায় পরিণত হয়।
আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি এদের অনেক সময় নিজেদের আচরণের কারণে যে সমস্যা তৈরি হচ্ছে সেটাও বুঝতে পারে না।আর সবকিছুর জন্য অন্য মানুষকে দায়ী করে।কোনো কাজ খারাপ হলে অন্যের ভুল খুঁজবে,কোনো পরিকল্পনা নষ্ট হলে অন্যকে দোষ দিবে।কিন্তু নিজের কোথায় ভুল হয়েছে সেটা নিয়ে ভাবতে চাইবে না।যার কারণে একই ধরনের সমস্যা বারবার তৈরি হতে থাকে।আর আমার মনে হয় কি মানুষের জীবনে ভালো সময় যেমন আসে তেমনি খারাপ সময়ও আসে।মানে সবকিছু সবসময় পরিকল্পনা অনুযায়ী হবে না এটাই স্বাভাবিক।কিন্তু নিজের আচরণের কারণে যদি বারবার একই ধরনের সমস্যা তৈরি হয়।তাহলে সেটা নিয়ে চিন্তা করা উচিত।কারণ আমরা সবাই চাই আমাদের আশেপাশের পরিবেশটা সুন্দর থাকুক,মানুষের সাথে সম্পর্ক ভালো থাকুক আর কোনো কাজ করতে গিয়ে অযথা ঝামেলায় পড়তে না হোক।তাই কোনো মানুষকে শুধু কুফা মনে করে বসে না থেকে তার আচরণগুলো বোঝার চেষ্টা করা উচিত।যদি এমন হয় যে সে বারবার অকারণে সমস্যা তৈরি করছে।তাহলে তার সঙ্গে প্রয়োজন অনুযায়ী সীমারেখা বজায় রাখাই ভালো।কারণ অন্যের তৈরি করা ঝামেলার মধ্যে বারবার জড়িয়ে থেকে নিজের মানসিক শান্তি নষ্ট করার কোনো মানে নেই।
আর আমাদের জীবনে এমন মানুষ থাকতেই পারে যাদের সঙ্গে থাকলে সবকিছু একটু বেশি জটিল হয়ে যায়।ওদের সাথে কীভাবে চলতে হবে সেটা বুঝে নেওয়াই বুদ্ধিমানের কাজ।আর নিজেরাও যেন এমন আচরণ না করি যার কারণে অন্যদের জীবন অযথা কঠিন হয়ে ওঠে সেদিকেও খেয়াল রাখা দরকার।কারণ সুন্দর পরিবেশ তৈরি করতে যেমন সময় লাগে তেমনি সামান্য অসচেতন আচরণেও সেই পরিবেশ নষ্ট হয়ে যেতে পারে।