হাল ছেড়ো না বন্ধু!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমাদের লাইফের প্রত্যেকটি ব্যাপারে শেষ পর্যন্ত চেষ্টা করে যাওয়া উচিত।মানে কোনো কিছু সহজে হচ্ছে না বলে একদম শুরুতেই আশা ছেড়ে দেওয়া ঠিক না।কারণ একটা কাজ করতে গেলে সবসময় যে সবকিছু আমাদের মনের মতো হবে, এমনটা তো না।অনেক সময় দেখা যায় যে আমরা একটা কিছু পাওয়ার জন্য অনেক চেষ্টা করছি।কিন্তু তারপরও সেটা পাচ্ছি না।তখন স্বাভাবিকভাবেই মন খারাপ হয়, নিজের ওপর বিরক্তি আসে।মানে মনে হয় যে এত কিছু করার পরও যখন কিছু হচ্ছে না।তাহলে আর চেষ্টা করে কী লাভ!কিন্তু আমার কাছে মনে হয় ঠিক এই সময়টাতেই আমাদের একটু ধৈর্য ধরে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত।আসলে আশা ছেড়ে দেওয়ার মানে হচ্ছে নিজের হাল ছেড়ে দেওয়া।আর একবার হাল ছেড়ে দিলে কোনো কিছু অর্জন করা সম্ভব হয় না।কারণ আমরা যখন চেষ্টা করাই বন্ধ করে দিই তখন ভালো কিছু হওয়ার সম্ভাবনাটাও নিজের হাতে কমিয়ে ফেলি।একটা কাজ আজকে হচ্ছে না বলে যে সেটা কখনোই হবে না এমন কোনো কথা নেই। হয়তো আমাদের আরও কিছু শেখার প্রয়োজন আছে, হয়তো আমাদের চেষ্টা করার পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে।
কিন্তু সেটা বুঝতে হলে তো আগে চেষ্টা চালিয়ে যেতে হবে।আমাদের জীবনে এমন অনেক পরিস্থিতি আসে, যখন নিজের কাছেই সবকিছু অসম্ভব মনে হয়। পড়াশোনা,ক্যারিয়ার বা ব্যক্তিগত জীবনের কোনো সিদ্ধান্ত নিয়ে আমরা অনেক বেশি চিন্তিত হয়ে পড়ি। তখন অন্যদের সফলতা দেখে নিজের জীবনকে আরও কঠিন মনে হয়। মানে সবাই কত সহজে সবকিছু পেয়ে যাচ্ছে।অথচ আমাদের এত চেষ্টা করেও কিছু হচ্ছে না।কিন্তু আমরা ভুলে যাই যে প্রত্যেক মানুষের জীবন আলাদা।কারও কোনো কিছু পেতে কম সময় লাগে আবার কারও বেশি সময় লাগে।তাই অন্যের সঙ্গে নিজের জীবন তুলনা করে হতাশ হওয়ার কোনো মানে নেই।কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করা মানে এই না যে একইভাবে বারবার চেষ্টা করে যেতে হবে,নিজের শরীর ও মনকে কষ্ট দিতে হবে।কোনো কিছু কাজ না করলে আমাদের সেটা নিয়ে ভাবতে হবে।কোথায় ভুল হচ্ছে,কীভাবে আরও ভালো করা যায় বা অন্য কোনো পথে এগোনো সম্ভব কি না, সেগুলো বুঝতে হবে।প্রয়োজনে কিছু সময় বিরতি নেওয়াও দরকার।কারণ লক্ষ্য ঠিক রাখার পাশাপাশি নিজের অবস্থাটাও বুঝতে হবে।চেষ্টা চালিয়ে যাওয়ার জন্যও ধৈর্য আর মানসিক শক্তি প্রয়োজন।আর আমার মনে হয় যে লাইফে সফল হওয়ার জন্য শুধু যোগ্যতা থাকলেই হয় না,ধৈর্য ধরে চেষ্টা করার মানসিকতাও থাকতে হয়।অনেক সময় আমরা লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছেও হতাশ হয়ে হাল ছেড়ে দিই।অথচ আরেকটু চেষ্টা করলে হয়তো ফলাফলটা অন্যরকম হতে পারতো।আমরা আগে থেকে জানি না কোনো চেষ্টাটা আমাদের জীবনে পরিবর্তন নিয়ে আসবে।তাই কোনো কিছু কঠিন হয়ে গেলেই সেটাকে অসম্ভব ভেবে নেওয়া উচিত নয়।
আর আমি মনে করি যে জীবনে কোনো কিছু পাওয়ার ইচ্ছা থাকলে নিজের সর্বোচ্চ চেষ্টা করা উচিত।ফলাফল সবসময় আমাদের হাতে থাকে না। কিন্তু চেষ্টা করব কি না সেটা অনেকটাই আমাদের সিদ্ধান্ত। তাই ব্যর্থতা এলে হতাশ না হয়ে সেখান থেকে শেখার চেষ্টা করতে হবে।আশা ধরে রাখতে হবে এবং নিজের সামর্থ্য অনুযায়ী সামনে এগিয়ে যেতে হবে।কারণ হাল ছেড়ে দিলে পথ চলা সেখানেই থেমে যায় আর চেষ্টা চালিয়ে গেলে অন্তত নতুন কিছু শেখার আর ভালো কিছু অর্জন করার সুযোগ থেকে যায়।

