মায়া কান্না!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমার আশেপাশের কথা যদি বলি তাহলে না আমার আশেপাশের কিছু কিছু মানুষের করুণার কান্না শুনতে শুনতেই আসলে আমাদের অভ্যাস খারাপ হয়ে গেছে।মানে কেউ একটু কষ্টের কথা বললেই আমরা অনেক সময় নিজের সবকিছু ভুলে গিয়ে তার জন্য এগিয়ে যাই।এটাই মনে এসে যায় যে মানুষটা হয়তো আসলেই সমস্যায় আছে।তো একটু সাহায্য করলে তার উপকার হবে।মানে আত্মীয়স্বজনের ক্ষেত্রে তো এই বিষয়টা আরো বেশি কাজ করে আরকি।কারণ নিজের মানুষ মনে করে ওদের কষ্টগুলো আমরা সহজে এড়িয়ে যেতে পারি না।তাই না?কিন্তু সমস্যা হচ্ছে কি কিছু মানুষ আমাদের এই ভালো মনোভাবের সুযোগ নিতে শুরু করে।আসলে আমার কাছে মনে হয় যে কাউকে সাহায্য করা অবশ্যই ভালো একটা বিষয়।কেউ বিপদে পরলে তার পাশে দাঁড়ানো উচিত।কিন্তু তাই বলে কারো করুণার কথা শুনলেই সবকিছু যাচাই না করে তার জন্য নিজের ক্ষতি করে ফেলা ঠিক না।কারণ সবাই যে সত্যিই অসহায় অবস্থায় থাকে এমন না। কেউ কেউ নিজের সুবিধার জন্য এমনভাবে কষ্টের কথা বলে যে আমরা না চাইতেও তাদের জন্য অনেক কিছু করে ফেলি।আর একবার যখন বুঝে যায় যে এভাবে আমাদের কাছ থেকে সাহায্য পাওয়া সম্ভব।তখন একই কাজ বারবার করতে থাকে।
মানে স্পেশালি আত্মীয়স্বজনের মধ্যে এই বিষয়টা অনেক সময় দেখা যায়।কেউ হয়তো নিজের কোনো সমস্যার কথা বলে সাহায্য চাইলো।আমরা আত্মীয়তার কথা চিন্তা করে তাকে সাহায্য করলাম।কিন্তু উলটো সময়ে দেখা গেলো যে সেই মানুষটাই আবার একইভাবে সাহায্য চাইছে।একবারও ভাবছে না যে আমাদেরও নিজস্ব কিছু সমস্যা আছে আমাদেরও অনেক দায়িত্ব রয়েছে।মানে যেনো আমরা সাহায্য করতে বাধ্য আর কোনো কারণে সাহায্য করতে না পারলে তখন এমন বিহেভ করে যে যেনো আমরা অনেক বড় কোনো অন্যায় করে ফেলেছি একদম!!!!!আর সবচেয়ে খারাপ লাগে তখন যখন কাউকে মন থেকে সাহায্য করার পরও তার কাছ থেকে ভালো ব্যবহার পাওয়া যায় না বরং সে মনে করে যে আমাদের কাছ থেকে সাহায্য পাওয়া তার অধিকার।ভাবা যায় ভাই!
তখন ই মনে হয় যে আমরা যে আন্তরিকতা নিয়ে পাশে দাঁড়িয়েছিলাম মানুষটা হয়তো সেটাকে সেভাবে দেখেনি।এভাবে বারবার একই অভিজ্ঞতা হলে একটা সময় সত্যিকারের অসহায় মানুষকেও সাহায্য করার আগে দ্বিধা তৈরি হয়।অথচ কিছু মানুষের স্বার্থপরতার কারণে সবার প্রতি এমন মনোভাব তৈরি হওয়াটাও ঠিক না।আর আমার মনে হয় যে এখানে সবচেয়ে বেশি প্রয়োজন নিজের সীমাবদ্ধতা বোঝা।আমার সামর্থ্য থাকলে কাউকে সাহায্য করবো।কিন্তু নিজের প্রয়োজন ইগ্নোর করে না।কারো কষ্টের কথা শুনে ইমোশনাল হয়ে সিদ্ধান্ত না নিয়ে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করবো।মানুষটা সত্যিই সাহায্য চাইছে নাকি নিজের সুবিধার জন্য আমাদের ওপর নির্ভর করছে সেটা বোঝার চেষ্টা করা জরুরি।আর আত্মীয় হলেই যে তার প্রতিটি আবদার পূরণ করতে হবে এমন কোনো নিয়ম নেই।আত্মীয়তার সম্পর্কের মূল্য আছে।কিন্তু সেই সম্পর্কের দোহাই দিয়ে কেউ বারবার নিজের সুবিধা আদায় করবে সেটাও মেনে নেওয়া উচিত না।মানে প্রয়োজনে সুন্দরভাবে না বলতে শিখতে হবে।কারণ নিজের সামর্থ্যের বাইরে গিয়ে কাউকে সাহায্য করতে গিয়ে পরে নিজেই সমস্যায় পরলে সেই দায়িত্ব অন্য কেউ নেবে না।আর আমার কাছে মনে হয় কি মানুষের প্রতি দয়া থাকা ভালো।অবশ্যই খারাপ না।কিন্তু সেই দয়ার সুযোগ যেনো কেউ নিতে না পারে সেদিকেও খেয়াল রাখা দরকার।
সাহায্য করার আগে নিজের অবস্থাটা বুঝতে হবে আর অন্যের আচরণও বিবেচনা করতে হবে।কারণ ভালো মানুষ হওয়া মানে এই নয় যে সবাইকে নিজের সুযোগ নিতে দিতে হবে।আমরা মানুষকে সাহায্য করব আন্তরিকতা থেকে।কিন্তু সেই আন্তরিকতাকে দুর্বলতা ভেবে কেউ যেনো বারবার ব্যবহার করতে না পারে সেই সচেতনতাটাও আমাদের থাকাটাও তো ইম্পর্ট্যান্ট,না?

