লাইফ লিড!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
একটা বিষয় কি আজকাল আমার মনে হয় যে আসলে নিজের আইডিয়া অনুযায়ী লাইফ লিড করা উচিত।মানে নিজের জীবনটা নিজের মতামত অনুযায়ীই পরিচালনা করা উচিত।কারণ আমরা অনেক সময় অন্য মানুষ কী বলবে,কে কী ভাববে,আমাদের সিদ্ধান্তকে কে কীভাবে নেবে এসব ভাবতে ভাবতেই জীবনের অনেকটা সময় পার করে দিই।একটা কাজ করার ইচ্ছা আছে।কিন্তু অন্যরা কী বলবে সেই চিন্তায় কাজটা করা হয় না।কোনো একটা সিদ্ধান্ত নিতে চাই।কিন্তু আশেপাশের মানুষ কী ভাববে সেটা ভেবে পিছিয়ে যাই।আর এভাবে করতে করতে একটা সময় দেখা যায় যে নিজের ইচ্ছাগুলোই আর পূরণ করা হয়ে ওঠে না।আসলে আমার কাছে মনে হয় যে অন্যের মতামতকে গুরুত্ব দেওয়া আর অন্যের মতামত অনুযায়ী নিজের জীবন চালানো এক বিষয় না।আমাদের জীবনে অনেক মানুষ থাকবে যারা বিভিন্ন বিষয়ে বিভিন্ন রকম কথা বলবে।কেউ আমাদের সিদ্ধান্ত পছন্দ করবে,কেউ আবার পছন্দ করবে না।কেউ আমাদের ভালো চাইবে আবার কেউ হয়তো নিজের চিন্তাভাবনা থেকে আমাদের ভুল পথে পরিচালিত করার চেষ্টা করবে।কিন্তু সবার কথা শুনে যদি নিজের সিদ্ধান্ত পরিবর্তন করতে থাকি।তাহলে নিজের লাইফটা আসলে নিজের মতো করে চালানো সম্ভব হবে না।
আমরা অনেক সময় এমন কিছু কাজ করতে চাই যেগুলো আমাদের ভালো লাগে,আমাদের ভবিষ্যতের জন্য ভালো হতে পারে বা আমাদের ব্যক্তিগত পছন্দের সঙ্গে মিলে যায়।কিন্তু পরিচিত মানুষদের নেতিবাচক মন্তব্যের ভয়ে সেগুলো শুরুই করি না।মনে হয় যে মানুষ যদি হাসাহাসি করে?কেউ যদি খারাপ কথা বলে?কেউ যদি আমাদের সিদ্ধান্তকে ভুল মনে করে?অথচ একটা বিষয় বুঝতে হবে যে আমরা যা ই করি না কেনো সবাইকে খুশি রাখা সম্ভব না।একটা সিদ্ধান্ত নিলে কেউ সেটার প্রশংসা করবে আবার কেউ সেটার সমালোচনা করবে।তাই সবার মতামতকে নিজের জীবনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় বানিয়ে ফেলার কোনো মানে নেই।আর আমাদের জীবনটা আমাদেরই কাটাতে হবে।অন্য মানুষ হয়তো কিছু সময়ের জন্য আমাদের সিদ্ধান্ত নিয়ে কথা বলবে,পরামর্শ দেবে কিংবা সমালোচনা করবে।কিন্তু সেই সিদ্ধান্তের ফলাফল আমাদেরই ভোগ করতে হবে।তাই সিদ্ধান্ত নেওয়ার সময় নিজের প্রয়োজন,নিজের সামর্থ্য আর ভবিষ্যতের কথা চিন্তা করা জরুরি।শুধু অন্য মানুষকে খুশি করার জন্য এমন কিছু করা উচিত না যেটা পরে আমাদের নিজের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।
কিন্তু নিজের মতো করে জীবন চালানো মানে এই নয় যে অন্য কারো কথা শোনা যাবে না।আমাদের চেয়ে অভিজ্ঞ মানুষদের পরামর্শ অনেক সময় কাজে আসে।কাছের মানুষদের মতামত থেকেও ভালো কিছু শেখা যায়।কিন্তু সেই পরামর্শ গ্রহণ করার আগে বুঝতে হবে, সেটা আমাদের পরিস্থিতির সঙ্গে মানানসই।অন্যের কথা শুনবো,চিন্তা করবো তারপর নিজের বিবেচনা অনুযায়ী সিদ্ধান্ত নেবো।এটাই আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়।আসলে নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের ওপর বিশ্বাস থাকা দরকার।সব সিদ্ধান্ত সঠিক হবে না কখনো ভুলও হবে।কিন্তু সেই ভুল থেকে শেখার সুযোগও থাকতে হবে। অন্যের ভয়ে কোনো কিছু চেষ্টা না করলে নিজের সক্ষমতা সম্পর্কেও অনেক কিছু অজানা থেকে যাবে।
আর আমার মনে হয় কি আমরা যদি সবসময় কে কী বললো,কে কী ভাবলো এসব নিয়ে চিন্তা করতে থাকি।তাহলে নিজের জীবনটা উপভোগ করার সময়ই পাবো না।তাই অন্যের মতামতকে সম্মান করেও নিজের ইচ্ছা,পছন্দ আর প্রয়োজনকে গুরুত্ব দেওয়া উচিত।কারণ শেষ পর্যন্ত নিজের জীবনটা কীভাবে কাটাব, সেই সিদ্ধান্তের দায়িত্ব আমাদেরই।মানে মানুষের কথা ভেবে নিজের লাইফ থামিয়ে রাখার চেয়ে নিজের বিবেচনা অনুযায়ী সামনে এগিয়ে যাওয়াটাই বেশি ইম্পর্ট্যান্ট।

