আমাদের মতে হোক!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমরা বাঙ্গালী জাতিরাই একটু বেশি বেশিই সবসময় চাই সবকিছু আমাদের পক্ষে হোক।মানে একদম সবসময় চাই যে আমাদের মনের মতো করে যেনো সব কাজ হয়।আমরা যেভাবে ভাবি যেভাবে পরিকল্পনা করি সবকিছু যেনো ঠিক একদম সেভাবেই এগিয়ে যায়।কোনো কাজ শুরু করার আগে মনে মনে অনেক কিছু ভেবে রাখি।মানে এটাই মনে করি যে আরেহহহহ এই কাজটা এভাবে করবো তারপর ওইভাবে আগাবো।মানে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে।কিন্তু বাস্তবে সবসময় কি আর আমাদের মনের মতো সবকিছু হয়?হয় না।আর আমার কাছে মনে হয় যে লাইফের সবচেয়ে কষ্টের বিষয়গুলোর মধ্যে এটাও একটা।না?কারণ আমরা যখন কোনো কিছু মন থেকে চাই তখন সেটার সঙ্গে অনেক আশা জড়িয়ে যায়।কোনো একটা কাজ ভালোভাবে শেষ করার ইচ্ছা থাকে,কোনো একটা সম্পর্ক সুন্দরভাবে ধরে রাখার ইচ্ছা থাকে আবার কখনো জীবনের কোনো একটা পরিস্থিতি নিজের পক্ষে আনার চেষ্টা থাকে।আমরা নিজের জায়গা থেকে অনেক কিছু করি,পরিশ্রম করি,সময় দিই।তারপরও যখন দেখি ফলাফলটা আমাদের প্রত্যাশার মতো হচ্ছে না তখন মন খারাপ হওয়াটাই স্বাভাবিক।

আসলে কোনো কিছু নিজের মনের মতো না হলে আমরা শুধু সেই বিষয়টা নিয়েই কষ্ট পাই না বরং নিজেদের নিয়েও অনেক প্রশ্ন করতে শুরু করি।মানে এটাই ভাবি আরকি যে কোথায় ভুল হলো!বা আরেকটু ভালোভাবে চেষ্টা করলে কি ফলাফলটা অন্যরকম হতো?কেনো আমার সঙ্গে এমন হলো?এমন অনেক প্রশ্ন মাথার মধ্যে ঘুরতে থাকে।অথচ সবকিছুর উত্তর আমাদের কাছে থাকে না।কিছু বিষয় আছে যেগুলোতে আমরা চেষ্টা করতে পারি।কিন্তু শেষ পর্যন্ত রেজাল্টটা পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারি না।আর সবচেয়ে কষ্ট লাগে তখন যখন কোনো কিছুর জন্য অনেক আশা নিয়ে অপেক্ষা করি।অথচ শেষ পর্যন্ত সেটা আমাদের পক্ষে আসে না।তখন অন্যদের বোঝানোও কঠিন হয়ে যায় যে বিষয়টা নিয়ে আমাদের এতো খারাপ লাগছে কেনো।বাইরে থেকে হয়তো ব্যাপারটা খুব সাধারণ মনে হতে পারে।কিন্তু যার সঙ্গে নিজের অনেক আশা জড়িয়ে আছে তার কাছে সেটা সাধারণ থাকে না।কিন্তু একটা বিষয় আমাদের বুঝতে হবে,সবকিছু নিজের মনের মতো না হওয়া মানেই যে সবকিছু খারাপ হয়ে গেছে, এমন না।অনেক সময় আমরা একটা নির্দিষ্ট ফলাফলকে এত বেশি গুরুত্ব দিই যে অন্য কোনো সম্ভাবনার কথা ভাবতেই পারি না।কিন্তু লাইফ তো সবসময় একইভাবে চলে না।কখনো পরিকল্পনা অনুযায়ী কাজ হয় আবার কখনো পরিস্থিতি আমাদের অন্যদিকে নিয়ে যায়।তখন মন খারাপ হলেও আস্তে আস্তে নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হয়।আমার কাছে মনে হয় যে নিজের ইচ্ছাকে গুরুত্ব দেওয়া যেমন ইম্পর্ট্যান্ট তেমনি বাস্তবতাকে মেনে নেওয়াটাও ইম্পর্ট্যান্ট।মানে আমরা যা চাই তার জন্য চেষ্টা করবো আর নিজের জায়গা থেকে যতোটা সম্ভব ভালো করার চেষ্টা করবো।কিন্তু সবকিছু আমাদের ইচ্ছামতো হতেই হবে এমন প্রত্যাশা রাখলে নিজের ওপরই বেশি চাপ তৈরি হবে।কারণ অন্য মানুষের সিদ্ধান্ত,বাইরের পরিস্থিতি বা ভবিষ্যতে কী হবে এসব কিছু আমাদের হাতে থাকে না।লাইফে সবসময় নিজের পক্ষে সবকিছু পাওয়া সম্ভব না।কিছু কাজ অসম্পূর্ণ থেকে যাবে,কিছু আশা পূরণ হবে না আবার কিছু পরিকল্পনাও বদলে যাবে।এসব মেনে নেওয়া সহজ না।বিশেষ করে যখন বিষয়গুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়।তারপরও নিজেকে বুঝাতে হবে যে একটা বিষয় মনের মতো না হলেই জীবন থেমে যায় না।আর আমার মনে হয় কি লাইফে চেষ্টা করার পাশাপাশি পরিস্থিতি মেনে নেওয়ার মানসিকতাও তৈরি করা দরকার।কারণ আমরা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবো না।কিন্তু কোনো কিছু আমাদের মনের মতো না হলে কীভাবে নিজেকে সামলে সামনে এগিয়ে যাবো।আর সেটা শেখার চেষ্টা করতে পারি আর হয়তো এভাবেই ধীরে ধীরে জীবনের অনেক কঠিন পরিস্থিতিও সামলানো সহজ হয়ে উঠবে।তাই না?

ABB.gif