ধরে রাখার শক্তি!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমি না দেখেছি যারা কিছু মানুষ আছে যারা সবসময় মানুষ বদলাতে পছন্দ করে নিজের লাইফে।মানে আজকে একজনের সঙ্গে খুব ভালো সম্পর্ক কিছুদিন পর আরেকজনের সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি হচ্ছে।এদের না লাইফে যেনো কোনো মানুষই আজীবনের জন্য থাকে না।মানে একজন মানুষ যতো ভালোই হোক না কেনো একটা সময় পর তাকে আর ভালো লাগে না।তখন নতুন মানুষ,নতুন সম্পর্ক আর নতুন অভিজ্ঞতার দিকে ঝুঁকে পরে।আমার কাছে বিষয়টা মাঝে মাঝে বেশ অদ্ভুত লাগে।কারণ একটা মানুষকে ভালো লাগা,তার সাথে সম্পর্ক তৈরি করা আর সেই সম্পর্কটা দীর্ঘদিন ধরে রাখার মধ্যে অনেক পার্থক্য আছে।আসলে নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে কার না ভালো লাগে!নতুন কারো সঙ্গে কথা বলা, তার সম্পর্কে জানা বা একসাথে সময় কাটানো সবকিছুতেই একটা নতুনত্ব থাকে।কিন্তু সেই নতুনত্ব সবসময় থাকবে না।একটা সময় পর সম্পর্কের মধ্যে স্বাভাবিকতা চলে আসবে।তখন হয়তো আগের মতো প্রতিদিন অনেক কথা হবে না,সবসময় নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা হবে না।কিন্তু তাই বলে সম্পর্কটা মূল্যহীন হয়ে যায় না।

তো সময়ের সাথে সাথে একজন মানুষকে ভালোভাবে চেনা যায় তার প্রতি বিশ্বাস তৈরি হয়।আর আমার মনে হয় কি কিছু মানুষ নতুন মানুষ পাওয়ার আনন্দটাকে বেশি গুরুত্ব দেয়।কিন্তু পুরোনো মানুষকে ধরে রাখার যে শান্তি সেটা তারা বুঝতে চায় না।নতুন সম্পর্কের শুরুতে সবকিছু সুন্দর লাগে।একে অপরের প্রতি আগ্রহ থাকে,অনেক কথা বলার থাকে,একসাথে সময় কাটানোর ইচ্ছা থাকে।কিন্তু একটা সময় পর যখন সম্পর্কের মধ্যে দায়িত্ব আসে একে অপরের ভুলগুলো চোখে পরে।তখন অনেকেই আর আগের মতো আগ্রহ অনুভব করে না।ওরা ভাবে যে হয়তো এই মানুষটার সঙ্গে আর আগের মতো ভালো লাগছে না।তাই নতুন কারো সাথে পরিচিত হওয়ার চেষ্টা করে।কিন্তু আমার কাছে মনে হয় যে লাইফে সবসময় মানুষ বদলানোর অভ্যাস থাকলে একটা সময় পর নিজের কাছেই সম্পর্কগুলো আর তেমন গুরুত্বপূর্ণ মনে হয় না।কারণ একজন মানুষকে অনেকদিন ধরে ভালোবাসতে হলে শুধু ভালো লাগা থাকলেই হয় না।সেখানে ধৈর্য লাগে,বোঝাপরা লাগে,একে অপরের প্রতি দায়িত্ববোধ থাকতে হয়।সবসময় সবকিছু নিজের মনের মতো হবে না সবসময় সম্পর্কের মধ্যে একই রকম আনন্দও থাকবে না।তারপরও কাউকে গুরুত্ব দিয়ে পাশে থাকার নামই তো সম্পর্ক।আর অবশ্যই এমন কিছু সম্পর্ক আছে যেগুলো ধরে রাখা উচিত না।মানে কেউ যদি বারবার কষ্ট দেয়,অসম্মান করে বা নিজের সুবিধার জন্য সম্পর্কটাকে ব্যবহার করে।তাহলে সেখান থেকে সরে আসা প্রয়োজন।কিন্তু শুধু নতুনত্বের অভাব হয়েছে বলে একজন ভালো মানুষকে জীবন থেকে সরিয়ে দেওয়া আমার কাছে ঠিক মনে হয় না।কারণ ভালো মানুষ সবসময় পাওয়া যায় না।অনেক সময় আমরা নতুন কিছু পাওয়ার আশায় এমন মানুষকেও হারিয়ে ফেলি যে আসলেই আমাদের ভালো চাইতো।

আর আমার কাছে দীর্ঘদিনের সম্পর্কগুলোর একটা আলাদা মূল্য আছে।কারণ সেখানে শুধু সুন্দর মুহূর্ত থাকে না,অনেক স্মৃতি থাকে একে অপরকে বোঝার অভিজ্ঞতা থাকে,বিপদের সময় পাশে থাকার গল্প থাকে।একজন মানুষকে অনেক বছর ধরে চেনার পরও তার প্রতি ভালোবাসা আর সম্মান ধরে রাখতে পারাটা সুন্দর একটা ব্যাপার।আর সবশেষে আমার মনে হয় কি লাইফে নতুন মানুষ আসতেই পারে,নতুন সম্পর্কও তৈরি হতে পারে।কিন্তু তাই বলে পুরোনো মানুষদের গুরুত্ব কমে যেতে হবে এমন কোনো কথা নেই।সবসময় নতুন কিছু খোঁজার চেয়ে কখনো কখনো জীবনে থাকা ভালো মানুষগুলোকে আগলে রাখাটাও জরুরি।কারণ নতুন মানুষ পাওয়া আনন্দের হতে পারে।কিন্তু একজন ভালো মানুষকে আজীবন নিজের লাইফে ধরে রাখতে পারা আসলেই অনেক বড় প্রাপ্তি।

ABB.gif