দেবদূত!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আসলে না কিছু কিছু মানুষ আছে যারা সবসময় ইই একদম সবকিছুতেই নিজেকে এগিয়ে দিতে চায়কোনো কাজ হোক বা কারো কোনো প্রয়োজন সবার আগে নিজে এগিয়ে গিয়ে দায়িত্ব নিতে চায়।অন্যের উপকার করতে পারলে এরা অনেক খুশি হয়। আমার কাছে মনে হয় কি মানুষের মধ্যে এই গুণটা থাকা না খুব ই ভালো।কারণ সবাই তো আর অন্যের প্রয়োজনে এগিয়ে আসে না।কিন্তু সমস্যা হচ্ছে কি সব জায়গায় নিজেকে এগিয়ে দিতে গেলেও অনেক সময় বিপদে পরতে হয়।আমরা অনেক সময় অন্যের সুবিধার কথা চিন্তা করে নিজের ওপর বাড়তি দায়িত্ব নিয়ে ফেলি।কেউ কোনো সমস্যায় পরলে তাকে সাহায্য করি বা কারো কাজ আটকে থাকলে সেটা এগিয়ে দেওয়ার চেষ্টা করি।এমনকি অনেক সময় নিজের কাজ ফেলে রেখেও অন্যের কাজ করে দিই।তখন মনে হয় কি মানুষটার উপকার তো হচ্ছে তো আমাদের জন্যও ভালো লাগছে।
কিন্তু সব মানুষ যে এই বিষয়গুলোকে একইভাবে দেখবে সেটা কিন্তু না আবার।কিছু মানুষ আছে যারা অন্যের ভালো ব্যবহারকে স্বাভাবিকভাবে নিতে শুরু করে।ওরা ভাবতে থাকে যে এই মানুষটা তো সবসময় সাহায্য করে এই বারও করে দিবে।এভাবে একসময় সাহায্য করাটা এদের কাছে দায়িত্ব হয়ে দাঁড়ায়।অথচ কোনো কারণে একদিন সাহায্য করতে না পারলেই সেই মানুষটার কাছে খারাপ হয়ে যেতে হয়।আগে যতোবার পাশে থাকা হয়েছে যতো কাজ করে দেওয়া হয়েছে সবকিছু যেনো মুহূর্তেই ভুলে যায়।আসলে সবচেয়ে খারাপ লাগে তখন যখন একজন মানুষ সবার সুবিধার কথা চিন্তা করতে গিয়ে নিজের অসুবিধার কথাই ভুলে যায়।মানে নিজের সময়,পরিশ্রম আর মানসিক শান্তি নষ্ট করেও অন্যকে সাহায্য করে।অথচ প্রয়োজনের সময় সেই মানুষগুলোই আর পাশে থাকে না।উল্টো এমন আচরণ করে যেনো জাস্ট এদের জন্য কিছু না করাটাই সবচেয়ে বড় অপরাধ।
আসলে আমার কাছে মনে হয় কি ভালো মানুষ হওয়াটা না আর সবকিছুতে নিজেকে এগিয়ে দেওয়া এক বিষয় না।অন্যকে সাহায্য করা অবশ্যই ভালো কিন্তু তার জন্য নিজের সীমাবদ্ধতাগুলোও বুঝতে হবে।আর আমি যদি সবসময় অন্যের সুবিধার কথা ভাবতে গিয়ে নিজের অসুবিধা তৈরি করি।তাহলে একসময় আমাকেই তার ফল ভোগ করতে হবে। সবাইকে খুশি রাখা সম্ভব না আর সবার দায়িত্ব নিজের কাঁধে নেওয়ারও প্রয়োজন নেই।আর মানুষকে সাহায্য করার আগে পরিস্থিতিটাও বুঝতে হবে।কে সত্যিই সমস্যায় পরেছে আর কে নিজের সুবিধার জন্য অন্যের ওপর নির্ভর করতে শিখেছে সেটা বুঝা জরুরি।কারণ কিছু মানুষ আছে যারা অন্যের ভালো মনোভাবের সুযোগ নিতে জানে।ওদের কাছে যতোই ভালো কিছু করা হোক না কেনো ওরা আরো বেশি এক্সপেক্ট করতে থাকে।তো তাই ই আমার মনে হয় যে ভালো মানুষ হওয়া উচিত।কিন্তু নিজের ক্ষতি করে না আবার।অন্যের পাশে দাঁড়ানো উচিত।কিন্তু নিজের প্রয়োজনকেও গুরুত্ব দিতে হবে।মানে সব জায়গায় নিজেকে এগিয়ে দেওয়ার দরকার নেই।কখনো কখনো একটু পিছিয়ে থেকে পরিস্থিতি বুঝে নেওয়াটাও বুদ্ধিমানের কাজ।কারণ সবাই আমাদের ভালো ব্যবহারকে সম্মান করবে না।কেউ কেউ সেই ভালো ব্যবহারকেই নিজেদের সুবিধা আদায়ের সুযোগ হিসেবে দেখবে আর এই বিষয়টা বুঝতে পারলেই হয়তো অকারণে বিপদে পরার ভয়টা অনেকটা কমে যাবে আরকি।

