ঘর নামক শান্তি!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আসলে একটা ব্যাপার কি জানেন আমার কাছে মনে হয় যে একটা মানুষের দুনিয়াটাই শান্তির লাগে যখন নিজের ঘরটা শান্তির লাগে।কারণ দিনশেষে মানুষ যতো জায়গাতেই ঘুরে বেড়াক না কেনো বা যতো মানুষের সাথেই সময় কাটাক না কেনো নিজের ঘরের মতো শান্তি আসলে অন্য কোথাও পাওয়া যায় না।বাইরের দুনিয়ায় অনেক কিছু থাকতে পারে,ভালো সুযোগ থাকতে পারে,আনন্দ করার মতো অনেক বিষয় থাকতে পারে।কিন্তু নিজের ঘরে যদি শান্তি না থাকে।তাহলে বাইরের কোনো কিছুই যেনো ঠিকভাবে ভালো লাগে না।আমরা সারাদিন কত ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাই।কাজের চাপ থাকে,পড়াশোনার চাপ থাকে,মানুষের সাথে অনেক ধরনের অভিজ্ঞতা হয়।কখনো কারো কথায় মন খারাপ হয়,কখনো নিজের কোনো বিষয় নিয়ে চিন্তা কাজ করে।এসবের মধ্যে দিনশেষে যখন ঘরে ফিরি তখন অন্তত একটু শান্তিতে থাকতে ইচ্ছা করে।মানে মনে হয় যে বাইরের সব চিন্তা কিছুক্ষণের জন্য দূরে রেখে নিজের মতো করে সময় কাটাই।কিন্তু সেই ঘরেই যদি অশান্তি থাকে তাহলে মানুষ আসলে কোথায় গিয়ে শান্তি খুঁজবে!তাই না?

আসলে একটা সুন্দর ঘর মানেই অনেক দামি ফার্নিচার,বড় বাড়ি বা অনেককককক টাকা থাকা না। মানে ঘরের মানুষগুলোর মধ্যে বুঝাপরা থাকা বা একে অন্যের প্রতি সম্মান থাকা এবং মানসিকভাবে ভালো থাকার পরিবেশ থাকাটাই বেশি গুরুত্বপূর্ণ।আসলে একটা সাধারণ ঘরেও অনেক শান্তি থাকতে পারে যদি সেখানে মানুষ একে অন্যের অনুভূতি বোঝার চেষ্টা করে।আবার অনেক সুন্দর বাড়িতেও অশান্তি থাকতে পারে যদি সেখানে সবসময় ঝগড়া,অভিযোগ আর একে অন্যকে ছোট করার বিষয়গুলো চলতে থাকে।আর সবচেয়ে খারাপ লাগে তখন যখন বাইরের মানুষের কাছে আমরা ভালো থাকার অভিনয় করি।অথচ নিজের ঘরের ভেতরেই মানসিকভাবে ভালো থাকি না।কারণ ঘর এমন একটা জায়গা যেখানে অন্তত নিজের মতো করে থাকা যায়,নিজের কষ্টের কথা বলা যায়,ক্লান্ত হলে একটু বিশ্রাম নেওয়া যায়।কিন্তু সেই জায়গাটাতেই যদি সবসময় নিজেকে সামলে রাখতে হয়,কথা বলার আগে অনেকবার ভাবতে হয় বা ছোট ছোট বিষয়েও অশান্তির ভয় থাকে।তাহলে সেই ঘরকে আর শান্তির জায়গা মনে হয় না।

আসলে আমার কাছে পরিবারের মানুষের সঙ্গে সুন্দর সম্পর্ক থাকাটা অনেক বড় একটা আশীর্বাদ।কারণ দিনশেষে সব মানুষ সবসময় পাশে থাকবে না।বাইরের অনেক সম্পর্ক সময়ের সঙ্গে বদলে যেতে পারে।কিন্তু নিজের ঘরের মানুষগুলোর সঙ্গে যদি ভালো বুঝাপরা থাকে।তাহলে জীবনের কঠিন সময়গুলোও অনেকটা সহজ হয়ে যায়।অন্তত এই বিশ্বাসটা থাকে যে আরেহহ বাইরে যতো সমস্যাই হোক না কেনো ঘরে ফিরে একটু শান্তি তো পাওয়া যাবে।আবার ঘরের শান্তি বজায় রাখার দায়িত্বও শুধু একজন মানুষের না।ফ্যামিলির প্রত্যেকেরই এখানে ভূমিকা আছে।মানে শুধু নিজের কথা ভাবলে বা সবসময় নিজের সিদ্ধান্ত অন্যদের ওপর চাপিয়ে দিলে ঘরে শান্তি রাখা কঠিন।মানে একে অন্যের কথা শোনা,ভুল হলে বুঝিয়ে বলা,অকারণে ঝগড়া না বাড়ানো আর প্রত্যেকের ব্যক্তিগত ফিলিংসকে গুরুত্ব দেওয়ার অভ্যাস থাকা দরকার।কারণ ছোট ছোট আচরণই অনেক সময় একটা ঘরের পরিবেশ ভালো বা খারাপ করে দেয়।

আসলে আমার কাছে মনে হয় যে নিজের ঘরে শান্তিতে থাকতে পারাটা জীবনের সবচেয়ে বড় প্রাপ্তিগুলোর একটা।কারণ বাইরের দুনিয়ায় যত কিছুই অর্জন করি না কেনো ঘরে ফিরে যদি মনটা ভালো না থাকে।তাহলে সেই অর্জনগুলোর আনন্দও অনেকটা কমে যায়।আর নিজের ঘরে যদি শান্তি থাকে।তাহলে বাইরের অনেক চাপের মধ্যেও নিজেকে সামলে নেওয়া সহজ হয়।আসলে শান্তি খুঁজতে আমরা অনেক সময় অনেক দূরে চলে যাই।এখন আরও ভালো কিছু পেলে আরও বেশি সাফল্য এলে বা অন্য কোথাও সময় কাটাতে পারলে হয়তো ভালো লাগবে।কিন্তু নিজের ঘরের পরিবেশটাই যদি অশান্তির হয়।তাহলে সেই শান্তি খুঁজে পাওয়া কঠিন।তো তাই আমার কাছে মনে হয় যে দুনিয়াটাকে শান্তির মনে হওয়ার জন্য নিজের ঘরটাকে শান্তির জায়গা করে তোলা সবচেয়ে বেশি জরুরি।কারণ দিনশেষে নিজের ঘরে ফিরে নিশ্চিন্তে নিঃশ্বাস নিতে পারার মতো শান্তি আসলেই অন্য কোথাও পাওয়া খুবববই কঠিন।

ABB.gif