প্রত্যাশার পরিমাণ কম হওয়াই ভালো!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

জীবনে আমরা প্রায় সবাই কোনো না কোনোভাবে প্রত্যাশায় বেঁচে থাকি।কারও কাছ থেকে ভালোবাসা,স্বীকৃতি,বোঝাপড়া বা যত্ন এসবের প্রত্যাশা আমাদের মনে এমনভাবে জায়গা করে নেয় যে অনেক সময় সেটাই হয়ে ওঠে কষ্টের আসল কারণ।এক একসময় মনে হয় যত বেশি প্রত্যাশা করি ততো বেশি আঘাত পাই।তাই এখন মনে হয় প্রত্যাশার পরিমাণ কম হওয়াই আসলে ভালো।প্রত্যাশা শুরু হয় খুব ছোট জায়গা থেকে।যখন কাউকে খুব কাছের মনে হয় তখনই মনে হয় সে আমার মতো ভাববে আমার মতো বুঝবে।কিন্তু বাস্তবতা হলো কেউই কারো মতো ভাবে না। প্রত্যেকের চিন্তা,অনুভূতি এবং ভালোবাসা প্রকাশের ধরন আলাদা। তাই প্রত্যাশা যতো বাড়ে হতাশাও ততো গভীর হয়।যখন সেই প্রত্যাশা পূরণ হয় না তখন মন ভরে যায় অভিমান আর হতাশায়।অথচ যদি একটু কম প্রত্যাশা রাখতাম তাহলে হয়তো কষ্টও কম হতো।

আমি অনেক সময় এমনও ভেবেছি মানুষ যদি কিছু না চায় তাহলে হয়তো তার জীবনটা নির্লিপ্ত হয়ে যায়।কিন্তু না কম প্রত্যাশা মানে অনুভূতিহীন হওয়া নয়।এটা মানে নিজের শান্তিটাকে অযথা কারো হাতে তুলে না দেওয়া।যখন কারো কাছ থেকে কিছু আশা করা বন্ধ করা যায় তখন মনের ভারটা অনেকটা হালকা হয়ে যায়।কেউ যদি ভালো ব্যবহার করে সেটা আনন্দের আর না করলেও মন ভাঙে না।প্রত্যাশা কমানো মানে নিজেকে শক্ত করে তোলা।কারণ তখন আর সুখ বা শান্তি অন্য কারো আচরণের ওপর নির্ভর করে না।নিজের কাজ,নিজের প্রচেষ্টা,নিজের ভালো লাগাগুলোই হয়ে ওঠে আনন্দের উৎস।তখন কেউ কষ্ট দিলে মন কাঁপে না কারণ মন জানে শান্তি অন্যের হাতে না নিজের ভিতরেই লুকানো।

এমন না যে এখন আমি কারো কাছ থেকে কিছুই আশা করি না। তবে এতটুকু বুঝেছি যতো কম আশা করি ততো বেশি শান্তি পাই।কেউ যদি যত্ন নেয় সেটা সুন্দর একটা ব্যাপার না নিলেও তাতে আর মন খারাপ হয় না।কারণ প্রত্যাশার ভার যত কম তত সহজ হয় হাসতে তত সহজ হয় বাঁচতে।আসলে এই পর্যন্ত জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়তো এটিই কেউ আমাদের কাছে কিছু পাওয়ার জন্য বাধ্য নয়।প্রত্যাশা যতো কম হবে কৃতজ্ঞতা ততো বাড়বে।তাই এখন নিজের কাছে এই প্রতিজ্ঞা রাখি কম প্রত্যাশা রাখব বেশি কৃতজ্ঞ থাকব।কারণ সত্যি বলতে প্রত্যাশার পরিমাণ কম হওয়াই ভালো আর সেটাই শান্তি সেটাই মুক্তি।

ABB.gif