বহু কাজ!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

সব একসাথে করলে আসলে কোনো কাজই ঠিকমতো করা যায় না।আমরা অনেক সময় মনে করি, একসাথে কয়েকটা কাজ শুরু করে দিলে হয়তো সময় বেঁচে যাবে এবং অনেক কিছু দ্রুত শেষ করা সম্ভব হবে।কিন্তু বাস্তবে একসাথে অনেক কাজ করতে গিয়ে কোনো কাজই মন দিয়ে করা হয় না।একটা কাজ করতে করতে অন্য কাজের কথা মাথায় আসে আবার সেই কাজ করতে গেলে আগের কাজটা ঠিকমতো হয়েছে কিনা সেটা নিয়ে চিন্তা শুরু হয়।এভাবে শেষ পর্যন্ত কাজের পরিমাণ অনেক থাকে।কিন্তু ভালোভাবে শেষ করা কাজের সংখ্যা খুব কম থাকে।আমাদের মনোযোগেরও একটা সীমা আছে। একটা নির্দিষ্ট সময়ে একটা কাজের দিকে মন দিলে সেটার খুঁটিনাটি ভালোভাবে বোঝা যায়।কিন্তু একই সময়ে কয়েকটা বিষয় নিয়ে ভাবতে থাকলে মন বারবার এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়।তখন ছোট ছোট ভুল হয় আর গুরুত্বপূর্ণ কিছু বাদ পড়ে যায় এবং কাজ শেষ করতেও বেশি সময় লাগে।

অনেক সময় না পড়াশোনার ক্ষেত্রেও এমন হয়।একসাথে কয়েকটা বিষয় নিয়ে বসলে মনে হয় অনেক কিছু পড়া হচ্ছে।কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় কোনো বিষয়ই ভালোভাবে শেষ হয়নি।একটা অধ্যায় পড়তে পড়তে অন্য অধ্যায়ের চিন্তা চলে আসে।তখন পড়ার মধ্যেও একটা অস্থিরতা কাজ করে।তার চেয়ে একটা নির্দিষ্ট সময় একটা বিষয় নিয়ে পড়া আর সেটা শেষ করে পরের বিষয়ে যাওয়া অনেক বেশি স্বস্তির।আর একই বিষয় কাজের ক্ষেত্রেও প্রযোজ্য।ঘরের কাজ,পড়াশোনা,অফিসের কাজ বা ব্যক্তিগত কোনো দায়িত্ব সবকিছু একসাথে মাথায় রাখলে কাজের চাপ আরও বেশি মনে হয়।অথচ কাজগুলো যদি ভাগ করে নেওয়া যায়।তাহলে একই দায়িত্ব অনেক সহজ মনে হয়।প্রথমে কোন কাজটা জরুরি সেটা ঠিক করতে হবে।আর তারপর একটা কাজ শেষ করে পরের কাজ শুরু করতে হবে।আর সব কাজ একসাথে করার চেষ্টা করার আরেকটা সমস্যা হচ্ছে এতে নিজের ওপর অপ্রয়োজনীয় চাপ তৈরি হয়।মানে অনেক কিছু বাকি আছে আর কিছুই শেষ হচ্ছে না।যার কারণে কাজের প্রতি আগ্রহও কমে যায়।একটা কাজ শেষ করার পর যে সন্তুষ্টিটা পাওয়া যায় সেটা একসাথে অনেক কাজ শুরু করলে পাওয়া যায় না।অবশ্য কিছু পরিস্থিতিতে একসাথে একাধিক বিষয় সামলাতে হয়।আর সবসময় সব কাজ আলাদা করে করা সম্ভবও না।কিন্তু যেখানে সম্ভব সেখানে কাজগুলোকে আলাদা করে নেওয়াই ভালো।এতে সময়ের হিসাব রাখা সহজ হয় এবং নিজের মনও একটা কাজের দিকে স্থির রাখা যায়।

আর আমাদের অনেক সময় সমস্যা হয় কাজ শুরু করার আগেই সবকিছু নিয়ে চিন্তা করতে গিয়ে।কোনটা আগে করবো,কোনটা পরে করবো,কতক্ষণ লাগবে আর কী কী বাকি আছে এসব ভাবতে ভাবতেই সময় চলে যায়।তাই সবকিছু একসাথে মাথায় না রেখে শুধু সামনে থাকা কাজটার দিকে মন দেওয়া দরকার।আর একটা একটা করে কাজ করলে হয়তো মনে হতে পারে গতি একটু ধীর।কিন্তু শেষ পর্যন্ত কাজের মান ভালো হয় এবং ভুলও কম হয়।সবচেয়ে বড় কথা নিজের ওপর চাপও কম থাকে।লাইফে সবকিছু একদিনে শেষ করার দরকার নেই।অনেক কাজ থাকলে সেগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে নেওয়া যায়।একটা শেষ হলে পরেরটা শুরু করা যায়। এভাবে ধীরে ধীরে এগোলে কাজের চাপও কম মনে হয় মনোযোগও ঠিক থাকে।আর তাই সবকিছু একসাথে করার চেষ্টা না করে একটা একটা করে কাজ করাই ভালো।কারণ অনেক কিছু একসাথে শুরু করার চেয়ে একটা কাজ ভালোভাবে শেষ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ।কাজের পরিমাণের চেয়ে কাজটা কতোটা ভালোভাবে করা হলো সেটাই শেষ পর্যন্ত বেশি গুরুত্বপূর্ণ।

ABB.gif