শান্তি নষ্ট!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

একটা বিষয় দেখবেন খুব ভালো করে সেটা হচ্ছে কি কিছু কিছু মানুষের না কাজই ই জাস্ট সবসময় অন্যের মধ্যে ঝামেলা লাগিয়ে দেওয়া।মানে সামনে খুব ভালোভাবে কথা বলবে আর সবার সাথে এমন একটা ভাব দেখাবে যেনো সবার ভালো চায়।কিন্তু পেছনে গিয়ে একজনের কথা আরেকজনের কাছে এমনভাবে বলবে যাতে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়।আসলে এ ধরনের মানুষকে বুঝতে পারা খুব কঠিন।কারণ তারা নিজেরা সরাসরি কোনো ঝামেলায় না গিয়ে অন্যদের মধ্যে ঝামেলা তৈরি করতে বেশি পছন্দ করে।বিষয়টা আসলেই খুব ইইইই বিরক্তিকর।অনেক সময় না একটা সাধারণ কথা থেকেই এরা বড় একটা সমস্যা তৈরি করে ফেলে।একজন হয়তো স্বাভাবিকভাবে কোনো কথা বলেছে।কিন্তু সেটা আরেকজনের কাছে গিয়ে এমনভাবে বলা হলো যেনো একদম ইচ্ছা করেই তাকে অপমান করা হয়েছে।আবার কারও কোনো ব্যক্তিগত কথা জানলে সেটাও অন্যের কাছে বলে বেড়ায়।এরপর যখন দুজনের মধ্যে সমস্যা তৈরি হয়।তখন তারা এমনভাবে থাকে যেনো কিছুই জানে না।অথচ পুরো ব্যাপারটার শুরুই হয় এদের কথাবার্তা থেকে।

আর সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে কি এই ধরনের মানুষ নিজেরা সম্পর্ক নষ্ট করে না,অন্যদের সম্পর্ক নষ্ট করে আনন্দ পায়।আসলে দুইজন ভালো বন্ধু হয়তো অনেকদিন ধরে ভালোভাবে আছে।কিন্তু মাঝখানে এমন একটা কথা ঢুকিয়ে দেওয়া হলো যার কারণে তাদের মধ্যে সন্দেহ তৈরি হলো।পরিবারের মধ্যেও এমন হতে পারে,কাজের জায়গায় ও হতে পারে,ফ্রেন্ডশিপ এর মধ্যেও হতে পারে।মানে যেখানে মানুষের মধ্যে ভালো সম্পর্ক আছে সেখানেই কোনো একটা কথা বলে অশান্তি তৈরি করার চেষ্টা করতে থাকে।

কিছু মানুষ আবার এমনভাবে কথা বলে যে প্রথমে মনে হবে তারা হয়তো খুব চিন্তা করেই বিষয়টা বলছে। যেমন ধরেন একজনের কাছে আরেকজনের কোনো কথা নিয়ে গিয়ে বলবে যে আরেহহ ভাই আমি তো কিছু বলছি ইই না এই জাস্ট তোমাকে জানালাম আরকি!অথচ আসলে সেই কথাটাই পরে বড় একটা ঝামেলার কারণ হয়ে যায়।নিজের কথা বলার দায়িত্ব না নিয়ে অন্যের কথাকে ব্যবহার করে সমস্যা তৈরি করা খুবই অন্যায় একটা আচরণ।আর এই ধরনের মানুষের কারণে অনেক সময় নির্দোষ মানুষও একে অপরকে ভুল বুঝতে শুরু করে।আসলে একজন ভাবে আরেকজন হয়তো তাকে পছন্দ করে না।অন্যজন ভাবে তাকে নিয়ে পেছনে কথা বলা হয়েছে। অথচ সত্যিটা হয়তো একেবারেই অন্যরকম।মাঝখানের মানুষটা শুধু নিজের মতো করে কিছু কথা যোগ করে পরিস্থিতিটাকে জটিল করে দিয়েছে।

তাই কারও কাছ থেকে কারও ব্যাপারে কোনো কথা শুনলেই সেটা বিশ্বাস করে নেওয়া ঠিক না।বিশেষ করে কাছের কোনো মানুষের বিষয়ে কিছু শুনলে সরাসরি সেই মানুষটার সঙ্গে কথা বলাই ভালো।কারণ তৃতীয় একজনের মাধ্যমে পাওয়া কথায় অনেক কিছুই বদলে যেতে পারে।মানে কে কী বলেছে সেটা নিয়ে সন্দেহ করার আগে সরাসরি বিষয়টা পরিষ্কার করে নেওয়া দরকার।আর যারা নিয়মিত অন্যের মধ্যে ঝামেলা লাগায়, তাদের থেকে একটু দূরত্ব রাখাই ভালো।এদের সামনে নিজের ব্যক্তিগত বিষয়,সম্পর্কের সমস্যা বা অন্য কারও ব্যাপারে কথা বলার সময়ও সতর্ক থাকা দরকার।কারণ আজকে যে কথা একজনের কাছে বলা হচ্ছে কালকে সেটা অন্য কারও কাছে কীভাবে যাবে।তার কোনো নিশ্চয়তা ই নেই।

আসলে লাইফে এমনিতেই অনেক সমস্যা আছে। তার মধ্যে ইচ্ছা করে অন্যের জীবনে ঝামেলা তৈরি করা কোনোভাবেই স্বাভাবিক আচরণ হতে পারে না।সম্পর্ক সুন্দর রাখার জন্য যেখানে মানুষের একে অপরকে বোঝার চেষ্টা করা দরকার সেখানে কিছু মানুষ উল্টো ভুল বোঝাবুঝি বাড়িয়ে দেয়।আর আমাদেরও তাই সচেতন থাকতে হবে।কারও কথায় হুট করে অন্য কারও ওপর রাগ না করে সত্যিটা যাচাই করা দরকার।কারণ একটা ভুল বোঝাবুঝি অনেক বছরের একটা সম্পর্ক নষ্ট করে দিতে পারে।আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি অন্যের লাগানো ঝামেলায় নিজের শান্তিটা নষ্ট না করা।যে মানুষ অন্যের মধ্যে অশান্তি তৈরি করে আনন্দ পায় তাকে সেই সুযোগ না দেওয়াই ভালো আরকি!

ABB.gif