নিজের জগৎ!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

খুব দুঃখের বিষয় হচ্ছে কি আমরা আসলে যাদেরকে আমাদের নিজেদের জগৎ ভাবি অনেক সময় না ওরাই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়।মানে যাদের ওপর সবচেয়ে বেশি বিশ্বাস করি,যাদের জন্য নিজের অনেক কিছু ছাড়তে রাজি থাকি তাদের কাছ থেকেই যখন ঠকতে হয় না তখন কষ্টটা অন্যরকম হয়।কারণ বাইরের কোনো মানুষের কাছ থেকে পাওয়া কষ্ট হয়তো একটা সময় ভুলে যাওয়া যায়।কিন্তু কাছের মানুষের দেওয়া আঘাত সহজে ভুলে যাওয়া যায় না। তখন শুধু মানুষটার ওপর না।নিজের বিচারবুদ্ধির ওপরও একটা প্রশ্ন চলে আসে।কিন্তু একটা বিষয় আমাদের বুঝতে হবে যে সবাইকে নিজের জগৎ বানিয়ে ফেললে চলবে না।কাউকে ভালোবাসা,বিশ্বাস করা বা আপন ভাবা খারাপ কিছু না।কিন্তু নিজের পুরো পৃথিবীটা একজন মানুষের হাতে তুলে দেওয়া ঠিক না।কারণ মানুষ পরিবর্তন হতে পারে,সম্পর্ক পরিবর্তন হতে পারে,পরিস্থিতি পরিবর্তন হতে পারে।আজকে যে মানুষটা খুব কাছের কালমে সে একইভাবে থাকবে এমন কোনো নিশ্চয়তা ই নেই।

আমাদের অনেক সময় সমস্যা হয় কারণ আমরা মানুষকে খুব দ্রুত বিশ্বাস করে ফেলি।কেউ একটু ভালোভাবে কথা বললেই তাকে নিজের মানুষ ভাবি কেউ একটু পাশে দাঁড়ালেই তার জন্য নিজের সবকিছু উজাড় করে দিই।কিন্তু একটা সম্পর্ক কতোটা গভীর বা একজন মানুষ কতোটা বিশ্বাসযোগ্যনসেটা বোঝার জন্য সময় দরকার।শুধু কথায় না মানুষের আচরণ দেখেও তাকে বুঝতে হয়।আর নিজেকে শক্ত অবস্থানে রাখার মানে এই না যে আমাদের কারও ওপর বিশ্বাস থাকবে না।এর মানে হচ্ছে কাউকে বিশ্বাস করলেও নিজের অস্তিত্বটা তার ওপর নির্ভরশীল না করা।একজন মানুষ চলে গেলে যেন আমাদের পুরো জীবন থেমে না যায়।কেউ কথা না বললে যেন আমাদের নিজের মূল্য কমে না যায়।কেউ ছেড়ে গেলে যেনো আমরা মনে না করি যে আমাদের জীবনে আর কিছুই বাকি নেই।নিজের একটা আলাদা জগৎ থাকা খুব দরকার।মানে নিজের কাজ,নিজের স্বপ্ন,নিজের পছন্দ,নিজের সময়,নিজের কিছু মানুষ আর নিজের সাথে নিজের একটা ভালো সম্পর্ক থাকা দরকার।তাহলে অন্য কেউ আমাদের জীবনে থাকলেও ভালো লাগবে আবার কেউ চলে গেলেও আমরা একেবারে ভেঙে পরবো না।আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কাউকে ভালোবাসতে গিয়ে নিজের সম্মানটা যেনো হারিয়ে না ফেলি।কেউ বারবার কষ্ট দিচ্ছে,মিথ্যা বলছে,সুযোগ নিচ্ছে বা আমাদের দুর্বলতাকে ব্যবহার করছে শুধু সে কাছের মানুষ বলেই সবকিছু মেনে নেওয়া উচিত না।সম্পর্ক যতোই পুরোনো হোক নিজের সীমারেখা থাকা দরকার।আমরা ঠকার পর বলি মানুষটা এমন করবে বুঝতে পারিনি।আসলে সবসময় আগে থেকে সবকিছু বোঝা সম্ভবও নয়।কিন্তু একবার কেউ আমাদের বিশ্বাস ভেঙে দিলে সেই অভিজ্ঞতা থেকে শেখা উচিত।একই ধরনের আচরণ বারবার দেখেও যদি আমরা শুধু সম্পর্কের কথা ভেবে সবকিছু মেনে নিই।তাহলে নিজের কষ্টের জন্য আমরাও কিছুটা দায়ী হয়ে যাই।

তাই আসলে জীবনে মানুষ থাকবে,সম্পর্ক থাকবে,ভালোবাসা থাকবে,বিশ্বাসও থাকবে।কিন্তু এর পাশাপাশি নিজের শক্ত অবস্থানটাও থাকতে হবে। কাউকে এতটা ক্ষমতা দেওয়া উচিত না যাতে সে আমাদের শান্তি,আত্মসম্মান আর মানসিক স্থিরতা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে।আমাদের আপন মানুষ দরকার।কিন্তু নিজের পায়ের নিচের মাটিটাও নিজের থাকতে হবে।কারণ মানুষকে ভালোবাসা যায়,বিশ্বাস করা যায়,পাশে থাকা যায়।কিন্তু নিজের জীবনটা পুরোপুরি অন্য কারও হাতে তুলে দেওয়া উচিত না।নিজেকে এমনভাবে শক্ত করে গড়ে তুলতে হবে যাতে কেউ ঠকালে কষ্ট হয় ঠিকই।কিন্তু সেই কষ্ট আমাদের পুরো জীবনটাকে ভেঙে দিতে না পারে।

ABB.gif